খাবার খুঁজে বেড়াচ্ছে তিলা ঘুঘু। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
২ / ১৭
সকাল সকাল গরুর গোসল। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
৩ / ১৭
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় পাকা ইরি ধান কাটছেন কৃষকেরা। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: আনিস মাহমুদ
৪ / ১৭
কেটে রাখা কলার কাঁদির ওপর বসে আছে একটি পাখি। ছবিটি সম্প্রতি খুলনার শিরোমনি এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৭
ইছামতী নদীর ওপার থেকে ঘাস কেটে তা এপারে আনছেন দুই কৃষক। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার দড়িপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৬ / ১৭
ইছামতী নদীর ওপার বালিয়াদিঘী গ্রাম থেকে ঘাস কেটে এনে দড়িপাড়া গ্রামে তুলছেন দুই কৃষক। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৭ / ১৭
শ্রীনগরের ডাল লেকে নিজের শিকারায় (নৌযান) বসে বৈঠা মারছেন এক কাশ্মিরী নারী। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৭
রাস্তার পাশের গাছে বেয়ে ওঠা জংলি লতায় ফল ধরেছে। ছবিটি আজ বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
৯ / ১৭
পাটের আঁশ সেতুর ওপর শুকাতে দিচ্ছেন এক কৃষক। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার শাহবাজপুর সেতু থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১০ / ১৭
রোদে শস্য শুকাচ্ছেন দুই ব্যক্তি। ছবিটি গতকাল বুধবার চীনের শানদং প্রদেশের একটি খামার থেকে তোলা। ছবি: রয়টার্স
১১ / ১৭
গাছের ডালে পাতার আড়ালে ঘাপটি মেরে বসে আছে এক দোয়েল। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের এডওয়ার্ড পার্ক থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১২ / ১৭
রংপুর নগরে সন্ধ্যা হলেই দেখা মেলে শিয়ালের। এ ধরনের শিয়াল স্থানীয় ভাবে খ্যাঁকশিয়াল বলে পরিচিত। ছবিটি বুধবার রাতে নগরের গোমস্তাপাড়া থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৭
কাছেই পদচারী সেতু। তারপরও অনেকেই এভাবে ঝুঁকি নিয়ে সড়ক বিভাজক ডিঙিয়ে সড়ক পার হন। ছবিটি আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম
১৪ / ১৭
সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনার পর বাসে আগুন দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে সিলেট সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রাজধানী থেকে ছেড়ে যায়নি সিলেটের বাস। ছবিটি আজ বিকেলে মহাখালী বাস টার্মিনাল থেকে তোলা। ছবি : আবদুস সালাম
১৫ / ১৭
পুরান ঢাকার গলিতে গলিতে যানজট এবং মানবজটের এই চিত্র এখন অনেকটাই সহনীয় হয়ে গেছে। ছবিটি পুরান ঢাকার পাতলা খান লেন এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
১৬ / ১৭
ফ্রান্স থেকে ভারতে ফিরে অমৃতসরে যাত্রাবিরতি অংশ হিসেবে একটি হোটেলে ওঠেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। সেখানে হোটেলের এক কর্মী তাঁর কপালে তিলক পড়িয়ে তাঁকে স্বাগত জানান। ছবিটি ২২ সেপ্টেম্বর তোলা: এএফপি
১৭ / ১৭
জয়ন্ত আচার্যের একক রবীন্দ্রসংগীত অ্যালবাম ‘আলোর অমল কমলখানি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন শিল্পী নিজে। ছবিটি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ছায়ানট মিলনায়তন থেকে তোলা। ছবি: আবদুস সালাম