এক ঝলক (২২ সেপ্টেম্বর, ২০২০)

১ / ৬
সাত বছর ধরে টাঙ্গাইলের মির্জাপুর এলাকার একটি পেট্রলপাম্পে কাজ করছেন লিমা আখতার। মা–বাবা থাকেন বরিশালে। চাকরি করে যা উপার্জন হয়, তার কিছু অংশ মা-বাবার জন্য পাঠিয়ে দেন। দিনভর বিভিন্ন যানবাহনে জ্বালানিসেবা দিয়ে থাকেন তিনি। কর্মস্থলের পরিবেশ নিয়ে খুশি তিনি। গতকাল সকালে
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ৬
নছিমনের ওপর ৯টা নৌকা, তার ওপর ৬ জন। গোপালগঞ্জের কোটালীপাড়ার সুয়াগ্রাম থেকে বিক্রির জন্য কালীগঞ্জ হাটে নৌকা নিয়ে যাচ্ছেন তাঁরা। প্রতিটি নৌকা বিক্রি করবেন ২৫০০ থেকে ৩০০০ টাকায়। গত রোববার দুপুরে কোটালীপাড়ার সিকির বাজার এলাকায়
ছবি: নুতন শেখ
৩ / ৬
বাগানে ফুটেছে দৃষ্টিনন্দন ফুল। টাউন হল মাঠ, কুমিল্লা, ২২ সেপ্টেম্বর। ছবি: এম সাদেক
ছবি: এম সাদেক
৪ / ৬
ভোরে শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টিতে নগরের বেশ কিছু সড়কে পানি জমে যায়। এতে বাড়ে দুর্ভোগ। নজরুল অ্যাভিনিউ, কুমিল্লা, ২২ সেপ্টেম্বর।
ছবি: এম সাদেক
৫ / ৬
পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে। তারেং, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ২২ সেপ্টেম্বর।
ছবি: নীরব চৌধুরী
৬ / ৬
লাল সবুজ সোসাইটি নামের সংগঠনের উদ্যোগে নগরের বিভিন্ন স্থানে বেওয়ারিশ কুকুরের গলায় বেল্ট পরিয়ে দেওয়া হচ্ছে। চৌমাথা বাজার, বরিশাল, ২২ সেপ্টেম্বর।
ছবি: সাইয়ান