এক ঝলক (২৩ অক্টোবর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
হাওরের পানিতে দুরন্তপনায় মেতেছে শিশুরা। বাওরকান্দি হাওর, সিলেট সদর, ২৩ অক্টোবর। ছবি: আনিস মাহমুদ

২ / ২২
নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আবার ইলিশ মাছ ধরা শুরু হয়েছে। চট্টগ্রামের রানী রাসমনি ঘাটে এখন রীতিমতো ‘ইলিশ উৎসব’ চলছে। কয়েকটি ইলিশ কুড়িয়ে পেয়ে খুশি এই শিশু। রানী রাসমনি, দক্ষিণ কাট্টলী, চট্টগ্রাম, ২৩ অক্টোবর। ছবি: জুয়েল শীল

৩ / ২২
ঘূর্ণিঝড় লানের প্রভাবে জাপানের কিশিওয়াদায় মুষলধারে বৃষ্টি নেমেছে। বৃষ্টির পানির তোড়ে ধসে পড়েছে সড়কের একাংশ। ২৩ অক্টোবর। ছবি: রয়টার্স

৪ / ২২
ঘোড়া নিয়ে সাগরে সাঁতরাতে নেমেছেন এই শৌখিন ব্যক্তি। ভালপারাইসো, চিলি, ২২ অক্টোবর। ছবি: রয়টার্স

৫ / ২২
নদীর ওপর দড়িতে ঝুলে নতুন বিশ্ব রেকর্ড গড়তে ৩০ মিটার উঁচু সেতু থেকে ঝাঁপ দিয়েছিলেন তাঁরা। এরপর আবার সেই দড়ি বেয়ে ওপরে উঠে আসেন তাঁরা। আয়োজকদের দাবি, ২৫৪ জন এতে অংশ নিয়েছিলেন। হোরতোলানদিয়া, ব্রাজিল, ২২ অক্টোবর। ছবি: রয়টার্স

৬ / ২২
পুকুরে হাসছে লাল শাপলা। পুকুরঘাট, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৩ অক্টোবর। ছবি: পলাশ বড়ুয়া

৭ / ২২
ভলভো ওশান প্রতিযোগিতায় পাল তোলা কয়েকটি নৌকা। অ্যালিকান্তে, স্পেন, ২২ অক্টোবর। ছবি: রয়টার্স

৮ / ২২
নকশীকাঁথার মাঠ নিয়ে নৃত্যনাট্য। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী, ২২ অক্টোবর। ছবি: প্রথম আলো

৯ / ২২
সবুজ পাতার মাঝে ফুলের হাসি গ্রিন রোড, ঢাকা। ছবি: প্রবীর কুমার

১০ / ২২
প্রতিযোগিতায় অস্ট্রেলীয় মোটো জিপি গ্রান্ড প্রিক্সের হোন্ডা চালক জ্যাক মিলার এগিয়ে। ফিলিপ আইল্যান্ড, অস্ট্রেলিয়া, ২২ অক্টোবর। ছবি: এএফপি

১১ / ২২
ট্রাফালগার যুদ্ধের বার্ষিকীতে কুচকাওয়াজ। স্প্যানিশ ও ফরাসিদের মধ্যে ১৮০৫ সালে এই যুদ্ধ হয়। ট্রাফালগার স্কয়ার, লন্ডন, ২২ অক্টোবর। ছবি: রয়টার্স

১২ / ২২
নরমা দেল কারমেন ব্লানদিনের (চেয়ারে বসা বা থেকে তৃতীয়) ১৫ তম জন্মদিন। এ উপলক্ষে বন্ধুরা সবাই একইভাবে সেজেছে, মজা করেছে। এই হাসি মুখগুলোর পেছনে রয়েছে দুঃখ গাথা। তারা প্রত্যেকেই ক্যানসারে আক্রান্ত। এই শিশুদের মা-বাবাদের রয়েছে একটি সংগঠন। নাম নিকারাগুয়ান অ্যাসোসিয়েশন অব মাদার অ্যান্ড ফাদারস অব চিলড্রেন উইথ লিউকোমিয়া অ্যান্ড ক্যানসার। তারাই এই আয়োজন করেছে। মানাগুয়া, নিকারাগুয়া, ২১ অক্টোবর। ছবি: রয়টার্স

১৩ / ২২
নদীর ওপর দড়িতে ঝুলে নতুন বিশ্ব রেকর্ড গড়তে ৩০ মিটার উঁচু সেতু থেকে ঝাঁপ দিয়েছিলেন তারা। তবে তাদের পড়ে যাওয়ার ভয় ছিল না, কারণ নিরাপত্তা কর্ড দিয়ে দড়ির সঙ্গে বাধা ছিলেন তারা। এরপর আবার সেই দড়ি বেয়ে ওপরে উঠে আসেন তাঁরা। আয়োজকদের দাবি, ২৫৪ জন এতে অংশ নিয়েছিলেন। হোরতোলানদিয়া, ব্রাজিল, ২২ অক্টোবর। ছবি: রয়টার্স

১৪ / ২২
শিশিরে ভেজা টমেটো ফুল। মোস্তাইল, শাজাহানপুর, বগুড়া, ২৩ অক্টোবর। ছবি: সোয়েল রানা

১৫ / ২২
প্লাস্টিকের তৈরি পাটি ও জায়নামাজ ফেরি করছেন এক ফেরিওয়ালা। কাজিরবাজার ব্রিজ, সিলেট, ২৩ অক্টোবর। ছবি: আনিস মাহমুদ

১৬ / ২২
তুরাগ নদের বুকে বালুর ট্রলার, অন্যদিকে ভরাট হয়ে যাচ্ছে তুরাগের পার। বিরুলিয়া, আশুলিয়া, ঢাকা, ২৩ অক্টোবর। ছবি: ‍আশরাফুল আলম

১৭ / ২২
নদ-নদীতে পানি কমতে থাকায় ধরা পড়ছে রুই-কাতল মাছ। ফরিদপুরের কুমার নদে বরশি ফেলে মাছ ধরছেন একজন। বাখুণ্ডা পশ্চিমপাড়া, ফরিদপুর সদর, ২৩ অক্টোবর। ছবি: আলীমুজ্জামান

১৮ / ২২
ঢাকার ডেমরায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ একই পরিবারের আটজন দগ্ধ হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ২৩ অক্টোবর। ছবি: জাহিদুল করিম

১৯ / ২২
অনেক দিন মাছ ধরা বন্ধ থাকার পর আজ থেকে আবার শুরু হয়েছে সমুদ্রে মাছ ধরা। চলছে মাছ ধরার প্রস্তুতি। নৌকা ও ট্রলারের বিভিন্ন যন্ত্রাংশ রং করা চলছে। আন্তর্জাতিক মৎস্য অবতরণ কেন্দ্র, কর্ণফুলী, চট্টগ্রাম, ২৩ অক্টোবর। ছবি: সৌরভ দাশ

২০ / ২২
গত দুই দিনের টানা বৃষ্টিতে নতুন করে খাগড়াছড়ির চেঙ্গী নদীর পাড় ভাঙা শুরু হয়েছে। শহরের ফুটবিল এলাকা থেকে খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকা পর্যন্ত প্রায় সাত কিলোমিটারের বেশি এলাকায় ভাঙন শুরু হয়েছে। যুবরাজ কার্বারীপাড়া, খাগড়াছড়ি সদর, ২৩ অক্টোবর। ছবি: নীরব চৌধুরী

২১ / ২২
কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে প্রতিদিনই বাড়ছে রোহিঙ্গাদের সংখ্যা। শিবিরগুলোতে পানির সংকট নিরসনে বসানো হচ্ছে নলকূল। জামতলা, উখিয়া, কক্সবাজার, ২৩ অক্টোবর। ছবি: সাইফুল ইসলাম

২২ / ২২
পাহাড়ে ফুটেছে হলুদ বর্ণের রঙ্গন ফুল। জামতলী, খাগড়াছড়ি সদর, ২৩ অক্টোবর। ছবি: নীরব চৌধুরী