এক ঝলক (২৩ অক্টোবর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
দেখা হয় নাই চুক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের ওপর একটি শিশির বিন্দু। ছবিটি গতকাল বৃহস্পতিবার যশোর সদরের হৈবতপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান উদ দৌলা

২ / ২৯
পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসনি দালান থেকে গতকাল তাজিয়া মিছিল বের হয়। ছবি: ফোকাস বাংলা

৩ / ২৯
রূপসা নদীতে মনের আনন্দে ভেসে বেড়াচ্ছে এক কিশোর। ছবিটি গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনার কয়লাঘাট সংলগ্ন রূপসা নদী থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৪ / ২৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সানফ্রান্সিসকো ফর্টিনাইন ইয়ারস ও সিয়াটল সীহকসের মধ্যে রাগবি খেলা চলাকালে চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি গতকাল বৃহস্পতিবার লেভি’স স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২৯
বেলারুশের রাজধানী মিনস্কে ‘বেলারুশ ফ্যাশন উইক স্প্রিং-সামার ২০১৬ ’-এর রানওয়েতে লাটভিয়ার ব্র্যান্ড কো কাল্টের পোশাকে একজন মডেল। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৯
সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে আলোকসজ্জা। ছবিটি বরিশাল নগরের একটি পূজামণ্ডপ থেকে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

৭ / ২৯
ঢাকার রমনা পার্কে গাছের ডালে ঝুলছে দুই বাদুড়। ছবিটি আজ শুক্রবার সকাল সাতটার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

৮ / ২৯
বাড়ি বাড়ি পত্রিকা বিলি করার জন্য সংবাদপত্রের হকারের প্রস্তুতি। ছবিটি ঢাকার আসাদগেট এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ২৯
ঢাকার কুয়াশা ঢাকা ভোর। ছবিটি আজ শুক্রবার রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১০ / ২৯
দেবী দুর্গার চরণে ভক্তি নিবেদন শেষে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠেছে নারীরা। ছবিটি আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের চেলোপাড়া সর্বজনীন কালীমন্দির থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১১ / ২৯
চলছে আমন ধান কাটার মৌসুম। ফরিদপুর সদরের গোয়ালকান্দি এলাকার কৃষক রশীদ শেখ ধান কাটতে ব্যস্ত। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুর সদরের দক্ষিণ গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১২ / ২৯
শারদীয় দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীরা আজ শুক্রবার বেলা ১১টায় রাজশাহী নগরে ফুদকিপাড়া এলাকায় পদ্মা নদীর ঘাটে বড়দা কালীবা​ড়ি মন্দিরের প্রতিমা বিসর্জন করা হচ্ছে। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৩ / ২৯
মাথার চুল বাঁধা প্লাস্টিকের তৈরি ক্লিপ বিক্রি হচ্ছে অভিনব পদ্ধতিতে। একটি আবক্ষ পুতুলের মাথার চুলে ক্লিপ বেঁধে দেখিয়ে দিচ্ছেন ফেরিওয়ালা নাজমুল ইসলাম। সঙ্গে আছেন চাচাতো ভাই দুলাল মিয়া। প্রতিটি ক্লিপের দাম ১৫ টাকা। প্রতিদিন প্রায় ১০০টি বিক্রি করেন। ছবিটি আজ শুক্রবার দুপুরে রংপুর নগরের খাসবাগ এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৪ / ২৯
ডোরা সাপ পানিতে এদিক-ওদিক ঘোরাফেরা করছিল। হঠাৎ মাথা উঁচু করতেই ক্লিক। ছবি: সাদ্দাম হোসেন, খুলনা

১৫ / ২৯
রংপুর নগরে প্রতিমা বিসর্জনের আগে কয়েক শ ট্রাকে বিভিন্ন পাড়া-মহল্লার প্রতিমা নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এ সময় ঢাকের বাদ্য-বাজনার সঙ্গে নাচেগানে অংশ নেয় হাজারো মানুষ। ছবিটি আজ শুক্রবার বিকেলে নগরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৬ / ২৯
শারদীয় দুর্গাপূজার দশমীর দিনে প্রতিমা বিসর্জন দেন হিন্দু ধর্মাবলম্বীরা। ছবিটি আজ শুক্রবার বুড়িগঙ্গার বসিলা ঘাট থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৭ / ২৯
বিয়ের গাড়ি সাজানো হচ্ছে। একেকটা গাড়ি সাজাতে চার থেকে পাঁচ হাজার করে টাকা নেওয়া হয়। ছবিটি শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৮ / ২৯
পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবারা জিয়ারত করছেন অনেকেই। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: সাজিদ হোসেন।

১৯ / ২৯
শুক্রবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে সিঁদুর খেলায় মেতে ওঠে বিভিন্ন বয়সের নারীরা। ছবি: সাইফুল ইসলাম

২০ / ২৯
রাজধানী ঢাকা থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে খেলার মাঠ। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে গোল্লাছুট, দারিয়াবান্দা, হাডুডুসহ দেশীয় অনেক খেলা। আজ শুক্রবার বিকেলে হাতিরঝিলে ফাঁকা জায়গা পেয়ে হাডুডু খেলায় মেতে ওঠে একদল কিশোর। ছবি: সাইফুল ইসলাম

২১ / ২৯
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৮৭তম জন্মদিন আজ শুক্রবার। কবির জন্মদিন উদযাপনের অনুষ্ঠান হয় বাংলা একাডেমির রবীন্দ্র চত্বরে। ছবি: হাসান রাজা

২২ / ২৯
ডেমরা বালু নদীর সুলতানা কামাল ব্রিজের বিমে সঙ্গে মাঝে মাঝে বড় বড় বালুর কার্গো জাহাজের ধাক্কা লাগে। ব্রিজের বিমের রক্ষা দেয়াল ভেঙে একাকার অবস্থা হলেও সেদিকে কোনো নজর নেই কর্তৃপক্ষের। ছবি: হাসান রাজা

২৩ / ২৯
রাজধানীর বিভিন্ন স্থানে বাস থামানো নিষেধ থাকা সত্ত্বেও অনেকে বাসচালকই তা মানেন না। সে সব বাস আটক করে ডিএমপি টায়ার লক করে দেয়। ছবিটি শুক্রবার দুপুরে মিরপুর ১ নম্বর এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৯
পবিত্র আশুরা সামনে রেখে লোকজন রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিলের মহড়া দেয়। ছবিটি শুক্রবার সকালে মিরপুর ২ নম্বর এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৫ / ২৯
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সীমানাপ্রাচীরে ফুটিয়ে তোলা হয়েছিল দৃষ্টিনন্দন ম্যুরাল। পুরো ম্যুরালটি নোংরা হয়ে আছে। ছবিটি শুক্রবার স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৬ / ২৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে অবৈধভাবে আমদানি করা বিদেশি সিগারেট পুড়িয়েছে পুলিশ। আগুন নিভিয়ে যেসব সিগারেট পোড়েনি সেগুলো সংগ্রহে নামে রিকশাচালক থেকে শুরু করে শিশুরা। ছবিটি শুক্রবার দুপুরে ঢাকার দনিয়া এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৭ / ২৯
উড়ালসেতুতে যানবাহন থামিয়ে যাত্রী ওঠানো কিংবা নামানো নিষেধ। কিন্তু বাস থামছে যত্রতত্র। যাত্রীরা ওঠা-নামা করছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে উড়াল সেতু পার হয়ে নিচে নামছেন। ছবিটি শুক্রবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

২৮ / ২৯
‘অশুভের বিনাশ ক্ষণে, এসো মিলি নট-নন্দনে’ স্লোগান নিয়ে নাট্যদল বাতিঘর আয়োজন করেছে চার দিনব্যাপী নাট্যমেলার। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে মেলার উদ্বোধনের আগে পরিবেশিত ‘মূকাভিনয়’ নাটিকার একটি দৃশ্য। ছবি: আবদুস সালাম

২৯ / ২৯
একদিকে খানাখন্দে ভরা রাস্তা তার ওপর পয়োনিষ্কাশন লাইনের পানি উপচে সড়কে জমে সৃষ্টি করছে ভোগান্তি। দৃশ্যত নেই কোনো সমাধানের উদ্যোগ। গর্তের মধ্যে পড়তে পড়তে বেঁচে যান অনেকে। ছবিটি আজ শুক্রবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম