এক ঝলক (২৩ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
শাপলা তুলে খুশিতে ডগমগ দুই শিশু। ছবিটি গতকাল সোমবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের লাহোর গ্রাম থেকে তোলা। ছবি: সাজেদুল আলম

২ / ২৮
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট কিনতে রাজধানীর গাবতলীতে ঘরমুখী মানুষের ভিড়। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: সাজিদ হোসেন

৩ / ২৮
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বাসের অগ্রিম টিকিট কিনতে রাজধানীর গাবতলীতে ঘরমুখী মানুষের ভিড়। ছবি: সাজিদ হোসেন

৪ / ২৮
গত রোববারের ভারী বর্ষণে খুলনা নগরের বিভিন্ন জায়গা তলিয়ে ​গেছে। ভেসে গেছে মাছের ঘের। তাই মাছ ধরতে বিভিন্ন জায়গায় সাধারণ জালের সঙ্গে কারেন্ট জালের ব্যবহারও দেখা যাচ্ছে। বাস্তুহারা সড়কের ওপর কারেন্ট জালে ফেঁসেছে ছোট্ট এই মাছ। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা: সাদ্দাম হোসেন।

৫ / ২৮
গত রোববারের ভারী বর্ষণে খুলনা নগরের বিভিন্ন এলাকা তলিয়ে ​গেছে। তবে বিভিন্ন জায়গা থেকে পানি নেমে গেলেও এখনো অনেক স্থানে পানি রয়ে​ গেছে। সেই পানিতে সন্তানদের শোলায় করে ঘুরিয়ে বেড়াচ্ছেন বাবা। ছবিটি খুলনার খালিশপুরের বাস্তুহারা কলোনি এলাকা থেকে আজ মঙ্গলবার তোলা: সাদ্দাম হোসেন।

৬ / ২৮
যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বাসা থেকে সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছেন। ছবিটি গত রোববার তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৮
রিও অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানের মঞ্চে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ছবিটি রোববার তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৮
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত ডিএপি সারকারখানায় নিঃসৃত গ্যাসের তীব্রতা কমাতে ফায়ার সার্ভিসের কর্মীরা গতকাল সোমবার রাতে ঘটনাস্থল ও কারখানা ফটকে কৃত্রিম বৃষ্টি ছিটান। ছবি: মোরশেদ হোসেন

৯ / ২৮
নসিমন মহাসড়কে চলাচল নিষিদ্ধ হলেও তা চলছে অবাধে। আরও বিপজ্জনক হয়ে ওঠে তখন যখন এই বাহনে একসঙ্গে চেপে বসে অনেকে। ছবিটি আজ মঙ্গলবার সকালে যশোরের সানতলা এলাকায় যশোর-কুষ্টিয়া মহাসড়ক থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১০ / ২৮
নৌধর্মঘট থাকায় রাজধানীর সদরঘাট ফাঁকা। একলা বসে আছেন একজন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: মনিরুল আলম

১১ / ২৮
ভূমধ্যসাগরে ভাসতে থাকা ডিঙি নৌকায় গাদাগাদি বসেছে আফ্রিকান শরণার্থীরা। ছবিটি সাম্প্রতিক। ছবি: রয়টার্স

১২ / ২৮
বর্ষায় গবাদিপশুর চারণভূমি ডুবে যাওয়ায় খড়ের চাহিদা বেড়ে গেছে। সংরক্ষণ করা এসব খড় এখন প্রতি মণ ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার পাবনার বেড়া উপজেলার চতুরবাজার এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৩ / ২৮
জঙ্গিবাদ, নৈরাজ্য, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে আজ মঙ্গলবার দুপুরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শেরপুর সড়কে মানববন্ধন কর্মসূচি। ছবি: সোয়েল রানা

১৪ / ২৮
দামি সেচযন্ত্রকে ছাতায় ঢেকে জমিতে সেচ দিচ্ছেন কৃষক। নিজে রোদে পুড়ে খাটছেন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার হলদিবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৫ / ২৮
পুরান ঢাকার লালবাগের ডুরি আঙুল লেনের চারতলা বড় এই বাড়িটির ছাদেই রয়েছে একটি গরুর খামার। হাবিবুর রহমানের এই খামারে গরু আছে ১৫টি। তিনি এসব গরু কোরবানির ঈদেও বিক্রি করে থাকেন। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: আশরাফুল আলম

১৬ / ২৮
রাজধানীর রায়ের বাজার শ্রীশ্রী মহাপ্রভু আখড়া মন্দিরের সংস্কারকাজ চলছে৷ মন্দিরে সিসি ক্যামেরাও লাগানো হচ্ছে৷ ছবিটি আজ মঙ্গলবার সকালে রায়ের বাজার থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৭ / ২৮
যাত্রী বসে থাকা অবস্থায় সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস নেওয়া বিপজ্জনক। এরপরও বারবার দুর্ঘটনা ঘটলেও এভাবেই অটোরিকশায় গ্যাস নেওয়া হচ্ছে৷ আজ মঙ্গলবার রাজধানীর একটি পাম্প থেকে ছবিটি তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৮ / ২৮
অগ্নিকাণ্ডের দুর্ঘটনা থেকে রক্ষায় অনেকে কিনছেন অগ্নিনির্বাপক সিলিন্ডার৷ আজ মঙ্গলবার বিকেলে মহাখালীর আমতলী এলাকার দোকান থেকে ছবিটি তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১৯ / ২৮
জমিতে জমে থাকা পানিতে বেড়েছে মাছের আনাগোনা। গ্রামের দামাল ছেলেরা দলবেঁধে মাছ ধরার আনন্দে মেতেছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার হাতিবান্দা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২০ / ২৮
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের ওপর নির্মিত পদচারী-সেতু (ফুটওভারব্রিজ) ব্যবহার না করে ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষজন। শহরের নাটক ঘর লেন থেকে শিববাড়ী যাওয়া-আসা করার সুবিধার্থে নির্মিত পদচারী-সেতু বেশির ভাগ সময়ই ফাঁকা পড়ে থাকে। ছবিটি আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: জগলুল পাশা

২১ / ২৮
চট্টগ্রামের সাতকানিয়া-বাঁশখালী সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে চলাচলকারীরা। ছবিটি আজ মঙ্গলবার সাতকানিয়ার সতিপাড়া এলাকা থেকে তোলা। ছবি: মামুন মুহাম্মদ

২২ / ২৮
বিভিন্ন দাবি নিয়ে গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সব ধরনের নৌযানে লাগাতার কর্মবিরতি শুরু করেছে নৌশ্রমিক সংগ্রাম পরিষদ। আজ মঙ্গলবার সকালে বরিশাল লঞ্চঘাটে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেন। ছবি: সাইয়ান

২৩ / ২৮
রংপুরে কেরানীপাড়ার উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় তিন দিনব্যাপী নারীদের ব্যবসার উন্নয়ন ও অনলাইন ব্যবসায় প্রসারতা বৃদ্ধির প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৫০ জনকে সনদ দেওয়া হয়। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: মঈনুল ইসলাম

২৪ / ২৮
ফরিদপুরে বিভিন্ন এলাকায় এ বছর আউশ ধানের ব্যাপক ফলন হয়েছে। ফরিদপুর চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর সরবানদিয়া এলাকার কৃষক রফিক ফকির শ্রমিকদের সঙ্গে নিয়ে আজ মঙ্গলবার দুপুরে নিজের খেতের ধান কাটছেন। ছবি: আলীমুজ্জামান

২৫ / ২৮
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা-তারাপুর সড়কের গোপালপুর সেতুর নিচে এখন বন্যার পানি। এ সময়টার জন্যই অপেক্ষায় থাকে এলাকার শিশু-কিশোরেরা। কেননা সেতুর ওপর থেকে দলবেঁধে পানিতে ঝাঁপিয়ে পড়ার মজাই আলাদা। ছবি: আনোয়ার হোসেন

২৬ / ২৮
ডিএমপির নির্দেশনা তোয়াক্কা না করে ‘বাস থামানো নিষেধ’ লেখা-সংবলিত স্থানে এভাবেই বাস থামিয়ে ওঠানো হচ্ছে যাত্রী। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জোয়ার সাহারা বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৭ / ২৮
সরকারি মালিকানাধীন বিআরটিসির বিভিন্ন রুটের বাসে শিশুরা চালকের সহকারী হিসেবে কাজ করছে। ১৪ বছর বয়সী এই শিশুর নাম মো. নাজিম। বিআরটিসির মোহাম্মদপুর-কুড়িল রুটের বাসে সহকারী হিসেবে কাজ করে সে। ছবিটি আজ মঙ্গলবার নতুনবাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৮ / ২৮
যাত্রী ছাউনি আছে কিন্তু বসার ব্যবস্থা নেই। তাই ছাউনির রেলিংয়ে বসে আছেন এক পথচারী। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম