ঘন সবুজ চিরল পাতার মাঝে হলদে ফুলের প্রাচুর্য। ছবিটি গতকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
২ / ১৪
সোনালু ফুলে ভরে উঠছে গাছ। ছবিটি গতকাল শুক্রবার মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
৩ / ১৪
তৃতীয় দফা ইউপি নির্বাচনে আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের ভিড়। ছবি: বদর উদ্দিন
৪ / ১৪
তৃতীয় দফা ইউপি নির্বাচনে আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নারী ভোটাররা। ছবি: বদর উদ্দিন
৫ / ১৪
গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ভোটারদের সারি। ছবি: সাজিদ হোসেন
৬ / ১৪
গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ভোটারদের সারি। ছবি: সাজিদ হোসেন
৭ / ১৪
গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট দিচ্ছেন এক বৃদ্ধা। ছবি: সাজিদ হোসেন
৮ / ১৪
২৪ এপ্রিল পোশাকশিল্পে শোক দিবস ও সাধারণ ছুটি ঘোষণার দাবিসহ রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনে শ্রমিক হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। এ সময় আহত মাহমুদুল হাসান অসহায়ত্বের কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পাশে আহত নারী পোশাককর্মী নিলুফার বেগম। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের উদ্যোগে আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। ছবি: জাহিদুল করিম
৯ / ১৪
বসন্তবাউরি পাখি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের একটি গাছে বাসা বেঁধেছে। উড়ে বেড়ায় এ ডাল থেকে ও ডালে। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম
১০ / ১৪
এখন ট্রাক্টর দিয়েই ধান মাড়াইয়ের কাজ চলে। ছবিটি শুক্রবার খুলনার ডুমুরিয়া উপজেলার লতা খামার এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে আজ শনিবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো
১২ / ১৪
প্রচণ্ড রোদ উপেক্ষা করে ভোটারেরা ভোটকেন্দ্রে আসেন। ছবিটি কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের কন্ঠগজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
১৩ / ১৪
ছানাটির জন্য খাবার নিয়ে এসেছে মা বুলবুলি পাখিটি। ছবিটি রাঙামাটি সদরের ঢেপ্পোছড়ি মৌন পাড়া এলাকা থেকে আজ শনিবার সকাল ১০টার দিকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৪
তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে আজ নারায়ণগঞ্জ উপজেলার এনায়েতনগর ইউনিয়নের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গোপন বুথের পর্দাটি এতই পাতলা যে বাইরে থেকে বোঝা যায় ভোটার কি করছেন। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য