চট্টগ্রামের আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে জব্বারের বলী খেলা। কিন্তু এরই মধ্যে মেলায় আসতে শুরু করেছেন বিক্রেতারা। বিকিকিনি শুরু হলো বলে তাই পণ্য সাজাতে ব্যস্ত তাঁরা। ছবিটি রোববার বিকেলে নগরের লালদীঘি মাঠ এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
২ / ২০
আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী মেলা ও নৃত্যানুষ্ঠানের উদ্বোধন হয় রাজধানীর চারুকারু ভবনে অনুষ্ঠিত হয়৷ ছবিটি আজ রোববার সন্ধ্যায় তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
৩ / ২০
নদীতে ভাসছে হাঁসের দল। ছবিটি গতকাল শনিবার দুপুরে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
৪ / ২০
গাছের ডালে কোকিল পাখি। ছবিটি আজ রোববার সকালে বগুড়া সদর উপজেলার যশপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৫ / ২০
কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে। ছবিটি আজ রোববার সকালে বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা বাজার এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৬ / ২০
গুলশান লেকপাড়ে রোববার উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। ছবি: সাজিদ হোসেন।
৭ / ২০
গুলশান লেকপাড়ে রোববার উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। ছবি: সাজিদ হোসেন।
৮ / ২০
মিরপুর-১ নম্বরের মাজার রোড বেহাল। গর্ত আর খানাখন্দে চলা দায়। ছবিটি শনিবার সকালে মিরপুর-১ নম্বরে মাজারের সামনে থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
৯ / ২০
গণপরিবহনগুলো রাস্তায় চলছে দুরবস্থা নিয়ে৷ লাইট, হেডলাইটগুলো ভাঙা৷ ছবিটি শনিবার মিরপুর-১ নম্বর এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১০ / ২০
পাহাড়ে ফুটেছে গন্ধরাজ ফুল। ছবিটি আজ রোববার বিকেলে খাগড়াছড়ি শহরের খেজুরবাগান এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১১ / ২০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওর বাঁধ ভেঙে পাহাড়ি ঢলে তলিয়ে যায়। শেষ চেষ্টা করেও রক্ষা করতে পারেননি হাওরবাসী। শনিবার সকাল হাওরের বিভিন্ন অংশে থেকে পানি বাড়তে থাকে। হাওরবাসী তড়িঘড়ি করে কাঁচা ধান কাটতে হাওরে নেমে পড়েন। ছবিটি শনির হাওরের ভাটি তাহিরপুর এলাকা থেকে রোববার বিকেলে তোলা। ছবি: আনিস মাহমুদ
১২ / ২০
সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বাইসাইকেল র্যালি। ছবিটি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: প্রথম আলো
১৩ / ২০
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিস্তীর্ণ এলাকার উঠতি বোরো ফসল সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে নিমজ্জিত হয়। তাই খেতের কাঁচা ধানই কেটে নিচ্ছেন দুই কৃষক। ছবিটি আজ রোববার উপজেলার বগা ডুবি এলাকা থেকে তোলা। ছবি: দেবাশীষ সাহা রায়
১৪ / ২০
হাতিয়া থেকে নোয়াখালী জেলা সদরে যেতে হলে সাগর পাড়ি দিয়ে যেতে হয় চেয়ারম্যান ঘাট। লাইফ জ্যাকেট ছাড়া ট্রলারে অতিরিক্ত যাত্রী হয়ে যাতায়াত হাতিয়া উপজেলাবাসীর নিত্যদিনের চিত্র। ছবিটি গতকাল শনিবার হাতিয়া উপজেলার নলচিরা ঘাট থেকে তোলা। ছবি: এমদাদুল হক
১৫ / ২০
হাওরে মানুষের সঙ্গে সঙ্গে গবাদিপশুরও খাদ্যাভাব দেখা দিয়েছে। ভেসে থাকা এক চিলতে জমিতে শেষ খাবার খাচ্ছে কয়েকটি গরু। ছবিটি গতকাল শনিবার বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়বাড়ি এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
১৬ / ২০
পিরোজপুরে মাদক, বাল্যবিবাহ ও ইভ টিজিংকে লাল কার্ড দেখিয়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী শপথ নেয়। রোববার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘ এ কর্মসূচির আয়োজন করে। ছবি: এ কে এম ফয়সাল
১৭ / ২০
এখন থেকেই ধান কাটা শুরু হয়ে গেছে। ঘরে তুলে ধান রাখা হয় ডুলিতে। গৃহস্থ পরিবারের চাহিদার কথা মাথায় রেখে এক ফেরিওয়ালা ডুলি বিক্রির জন্য যাচ্ছেন বাজারে। ছবিটি আজ রোববার শাহগঞ্জ থেকে তোলা। ছবি: জগলুল পাশা
১৮ / ২০
কয়েক দিনের টানা বর্ষণে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অনেক ধানখেত তলিয়ে গেছে। কৃষকেরা ক্ষতির হাত থেকে বাঁচার জন্য অনেকটা বাধ্য হয়েই আধা পাকা ধান কেটে ফেলছে। ছবিটি আজ রোববার সকালে শাহগঞ্জ থেকে তোলা। ছবি: জগলুল পাশা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুবদল এ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কমিটি করতে বলেছেন। যুবদলের নেতারা রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। ছবি: বিএনপি অফিস