এক ঝলক (২৩ জানুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
গাজায় ফিলিস্তিনি শিশুদের শারীরিক কসরত। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

২ / ১৯
গাধা নাকি জল ঘোলা করে খায়। এই গাধাটি পানিশূন্য চাপকলে পানির সন্ধান করছে। ছবিটি সম্প্রতি জিম্বাবুয়ের মাসভিঙ্গো এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ১৯
রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তির অসহায় একটি পরিবারে চলছে সকালের নাশতা খাওয়া। একটুখানি মুড়িই তৃপ্তির সঙ্গে খাচ্ছে এক বছরের শিশুটি। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: প্রথম আলো

৪ / ১৯
হাওরের চারণক্ষেত্রে যাচ্ছে গবাদিপশুর দল। ছবিটি গতকাল শুক্রবার সকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওর এলাকা থেকে তোলা। ছবি: কল্যাণ প্রসূন

৫ / ১৯
মার্কিন প্রেসিডেন্টের আবাসস্থল হোয়াইট হাউস ঢেকে গেছে তুষারে। এই তুষারের মধ্যেই উৎসাহীরা হোয়াইট হাউসের সামনে ছবি তুলতে ব্যস্ত। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

৬ / ১৯
প্রচণ্ড তুষারপাতের মধ্যে ওয়াশিংটন মনুমেন্টের কাছে ‘সেলফি’ তুলছেন এক জুটি। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

৭ / ১৯
ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত গণবিয়ের আসরে বর ও কনেরা। ছবি: রয়টার্স

৮ / ১৯
দেশের বিমানবন্দরে নেমে নিজের ছবির সামনে দাঁড়িয়ে পোজ দিলেন ২০১৫ সালের মিস ইউনিভার্স ফিলিপাইনের মেয়ে পিয়া আলোনজো উর্টজবাখ। ছবি: রয়টার্স

৯ / ১৯
পরিযায়ী পাখিদের এই ছবিটি লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট এলাকার রহমত খালী নদী থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১০ / ১৯
শীত উপেক্ষা করে জমিতে কাজে যাচ্ছেন তিন কৃষক। ছবিটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার নবনীদাস এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১১ / ১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাব ক্যাম্পুরী উদ্বোধন করেন। সেখানে প্রধানমন্ত্রীকে ব্যাজ পরিয়ে দেয় এক স্কাউট সদস্য। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে শুরু হয়েছে ছয় দিনব্যাপী অষ্টম জাতীয় কাব ক্যাম্পুরী। ছবি: ফোকাস বাংলা

১২ / ১৯
ডিসট্রিক্ট উইমেন বিজনেস ফোরাম, রাজশাহী আজ নগরে আয়োজন করে রান্নার এক প্রতিযোগিতা। নগরের একটি রেস্টুরেন্টে রন্ধন শিল্পীরা বিভিন্ন পদের খাবার তৈরি করে তা প্রদর্শন করেন। ছবি: প্রথম আলো

১৩ / ১৯
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আজ হিরণ্ময় মেলবন্ধন-২০১৬ উদযাপন করেছে। সেখানে দীর্ঘদিন পর সহপাঠীদের পেয়ে গল্পে মেতে ওঠেন বয়োজ্যেষ্ঠ সাবেক শিক্ষার্থীরা। ছ​বি: সাইফুল ইসলাম

১৪ / ১৯
জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকালে বগুড়ার জিলা স্কুল মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং বিজ্ঞান ও প্রযুক্তি তথ্য মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: সোয়েল রানা

১৫ / ১৯
মহেশখালী থেকে সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন দুলাল কান্তি দে ও তাঁর স্ত্রী। এরপর বহির্বিভাগে টিকিট কাটা হয়। চিকিৎসক তাঁকে এক্স-রে করতে বলেন। কিন্তু এক্স-রে করতে দেরি হওয়ায় চিকিৎসককে আর দেখাতে পারেননি দুলাল। এদিকে তিন সহকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতালে ও ব্যক্তিগত চেম্বারে রোগী দেখছেন না চিকিৎসকেরা। ছবিটি আজ শনিবার বেলা আড়াইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৬ / ১৯
প্রতিপক্ষের হামলায় খুন হওয়া সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রলীগ কর্মী কাজী হাবিবের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ শনিবার ইউনিভার্সিটির সামনে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। ছবিটি বেলা একটায় তোলা। ছবি: আনিস মাহমুদ

১৭ / ১৯
শীতের দাপট থেকে নিজেদের রক্ষায় খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন কয়েকজন। ছবিটি আজ শনিবার দুপুরে নীলফামারী জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের বৈরাগী পাড়া গ্রাম থেকে তোলা। ছবি: প্রথম আলো

১৮ / ১৯
গাইবান্ধা গোবিন্দগন্ঞ্জ উপজেলার আদিবাসীরা ১৮৮২.৩০ একর জমি উদ্ধারের দাবীতে জাতীয় আদিবাসী পরিষদ ও সাহেবগন্ঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রম কমিটি ঢাকায় কৃষক সমাবেশের জন্য বিক্ষোভ মিছিল বের করে। ছবিটি শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমির সামনে থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৯ / ১৯
শীত মৌসুমে বেশীর ভাগ নদী শুকিয়ে যায়। এমনি ভাবে তুরাগ নদ বেশীর ভাগ অংশ  শুকিয়ে গেছে। নদের উপর পড়েছে চর, নৌ যান চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে। ছবি: আশরাফুল আলম