বাড়ির উঠানে মাচা গড়ে লাউ চাষে সাফল্য। ছবিটি গত শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার সাদিপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
২ / ১৮
সিরিয়ার রাস আল-আইন প্রদেশে একটি তাঁবুর কাছে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত তিন শিশু। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৮
যুক্তরাষ্ট্রের আটলান্টায় এনএফসি চ্যাম্পিয়নশিপে গ্রিন বে প্যাকারসের বিপক্ষে খেলার পর আটলান্টা ফ্যালকনসের চিয়ারলিডাররা রঙিন কাগজের টুকরোর ওপর শুয়ে ছবি তোলেন। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৮
খেতের পাশে বাঁশের ওপর বসে আছে জোড়া ঘুঘু। ছবিটি সম্প্রতি মানিকগঞ্জ সদর উপজেলার বাইচাইল গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
৫ / ১৮
মেক্সিকোর কোমিলা আগ্নেয়গিরি থেকে বের হচ্ছে ছাইযুক্ত ধোঁয়া। ছবিটি রোববারের। ছবি: এএফপি
৬ / ১৮
যুক্তরাষ্ট্রের মিজৌরির স্পিরিট সেন্টারে চলছে ইউএস ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপ। সেখানে দলগত নৈপুণ্য প্রদর্শন করছেন প্রতিযোগীরা। ছবিটি রোববারের। ছবি: রয়টার্স
৭ / ১৮
যুক্তরাষ্ট্রের মিজৌরির স্পিরিট সেন্টারে চলছে ইউএস ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপ। সেখানে দ্বৈত পরিবেশনা। ছবিটি রোববারের। ছবি: রয়টার্স
৮ / ১৮
আর কয়েক দিন পরেই শুরু হচ্ছে চান্দ্রবর্ষ। এ উপলক্ষে উৎসবের আমেজ চারদিকে। এক বিপণিকেন্দ্রে মা-মেয়ে সাজসজ্জার জন্য রাখা জিনিস দেখছেন। ছবিটি সোমবার কম্বোডিয়ার নমপেন থেকে তোলা। ছবি: রয়টার্স
৯ / ১৮
সূর্য অস্ত যাওয়ার ছবিটি রোববার কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
১০ / ১৮
বাড়ির পাশে ডোবার পানিতে মাছ ধরছে শিশুটি। ছবিটি সোমবার সকালে সদর উপজেলার দিঘী গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন
১১ / ১৮
আর কয়েক দিন পরই শুরু হচ্ছে চান্দ্রবর্ষ। এ উপলক্ষে উৎসবের সাজে সাজানো হয়েছে ইন্দোনেশিয়ার বালির একটি প্রার্থনালয়। ছবিটি সোমবারের। ছবি: এএফপি
১২ / ১৮
বাংলা একাডেমি পুরস্কার-২০১৬ ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। ছবি: মাছুম আলী
১৩ / ১৮
২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য কুচকাওয়াজের। চলছে তারই মহড়া। ছবিটি সোমবার নয়াদিল্লি থেকে তোলা। ছবি: এএফপি
১৪ / ১৮
২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজন করা হবে বর্ণাঢ্য কুচকাওয়াজের। চলছে তারই মহড়া। পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের জীবন্ত চিত্রপটের ছবিটি আজ সোমবার মহড়া থেকে তোলা। ছবি: এএফপি
১৫ / ১৮
কয়েক দিন বাদেই অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার স্টলের কাঠামো নির্মাণে কাজ করছেন শ্রমিকেরা। ছবিটি সোমবার তোলা। ছবি: আবদুস সালাম
১৬ / ১৮
রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার কবরস্থানের সীমানাপ্রাচীর ঘিরে গড়ে উঠেছে পিক-আপ ভ্যান, কাভার্ড ভ্যান ও ট্রাকের স্ট্যান্ড। ছবিটি রোববার বেড়িবাঁধ তিন রাস্তার মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৭ / ১৮
কয়েক দিন বাদেই অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে। বই বাঁধাইয়ে ব্যস্ত ছাপাখানার শ্রমিকেরা। ছবিটি সোমবার রাজধানীর বাংলাবাজারের প্যারিদাস রোডের বই বাঁধাইয়ের কারখানা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৮ / ১৮
এসকেএফ বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় হাতে হাত রেখে ট্রান্সকম গ্রুপ ও এসকেএফ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন, ফারাজের বড় ভাই যারেফ আয়াত হোসেন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক ও এসকেএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে সভার শুরুতে ফারাজ আইয়াজ হোসেন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ছবি: সাইফুল ইসলাম