স্কার্ফে মাস্ক ঝুলিয়ে চলছেন এক নারী। দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯০৬ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের ১১তম দিনেও সড়কে অসচেতনভাবে চলাচল করতে দেখা যায় অনেককেই। শেরেবাংলা নগর, ঢাকা, ২৩ জানুয়ারিছবি: দীপু মালাকার
২ / ১৫
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে পদচারী–সেতুর নিচে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে রাস্তা পার হন অনেকে। পথচারীদের এ ধরনের অসচেতনতার জন্য সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঢাকা, ২৩ জানুয়ারিছবি: দীপু মালাকার
৩ / ১৫
গাছের পাতা শুকিয়ে পড়ে গেছে। সেখানে ঠাঁই নিয়েছে বেশ কয়েকটি চিল। কখনো শিকারের অপেক্ষায় উড়ছে, আবার কখনো চুপটি মেরে বসে আছে। জেলখানা এলাকা, বগুড়া শহর, ২৩ জানুয়ারিছবি: সোয়েল রানা
৪ / ১৫
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে ২৩ শিক্ষার্থী আমরণ অনশন পালন করছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে এখন হাসপাতালে। বাকি শিক্ষার্থীদের কেউ কেউ বই পড়ে সময় কাটাচ্ছেন। সিলেট, ২৩ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
৫ / ১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার দাবিতে প্রতীকী পরীক্ষা কর্মসূচি পালন করেন রাজশাহীর সাধারণ শিক্ষার্থীরা। সাহেববাজার জিরো পয়েন্ট, রাজশাহী, ২৩ জানুয়ারিছবি: শহীদুল ইসলাম
৬ / ১৫
রংপুরে আগাম জাতের আলু তোলা প্রায় শেষের দিকে। জমিতে আলু তোলা শেষে শ্রমিকেরা তা বাজারে বিক্রির জন্য রিকশা–ভ্যানে করে নিয়ে যান। জানকি ধাপেরহাট, সদর, রংপুর, ২৩ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
৭ / ১৫
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দে হাতি দিয়ে চলন্ত যানবাহন থামিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সড়কের পাশে থাকা বিভিন্ন দোকানপাট থেকেও টাকা তোলা হয়। পৌরসভার জামতলা, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৩ জানুয়ারিছবি: এম রাশেদুল হক
৮ / ১৫
পরিষ্কার করা পাট রোদে শুকাতে দেওয়া হয়েছে দুই দিন হলো। কিন্তু কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় রোদের দেখা নেই। শুকানোর পরে পাট দিয়ে তৈরি করা হবে উন্নতমানের দড়ি, যা বিদেশে রপ্তানি করা হবে। যমুনা টেক্সটাইল মিল লিমিটেড এলাকা, দিঘলিয়া উপজেলা, খুলনা, ২৩ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
ঘন কুয়াশার সঙ্গে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শনিবার থেকে দেখা যাচ্ছে না সূর্যের মুখ। বৃষ্টিতে চলাচল করতে রিকশার সঙ্গে ছাতা জুড়ে দিচ্ছেন এই চালক। লাইব্রেরি বাজার সড়ক, পাবনা, ২৩ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
১১ / ১৫
রাঙামাটিতে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে টিকাকেন্দ্রে বুস্টার ডোজ গ্রহণে ভিড় করেছেন বয়স্ক ব্যক্তিরা। জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ, রাঙামাটি, ২৩ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৫
সরকারি ন্যায্য মূল্যের পণ্য ক্রয় করতে গিয়ে করোনা সংক্রমণ এড়াতে লাইনে না দাঁড়িয়ে পণ্য বহনের ব্যাগ সারিবদ্ধভাবে রেখেছেন ক্রেতারা। লোকজনকে দূরে সরিয়ে দিয়েছে ওএমএস ডিলার কর্তৃপক্ষ। চিংহ্লামং মারী স্টেডিয়াম এলাকা, রাঙামাটি, ২৩ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৫
করোনা সংক্রমণের কারণে বন্ধ করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু স্বাস্থ্যবিধি না মেনে শিশুদের নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে যাচ্ছেন অভিভাবকেরা। চট্টগ্রাম শিশুপার্ক, ২৩ জানুয়ারিছবি: সৌরভ দাশ
১৪ / ১৫
সকাল ৯টায় টিকা নিতে এসেছেন আবদুল হামিদ। দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে একপর্যায়ে বসে পড়েন। করোনার টিকার দ্বিতীয় ডোজ নেবেন তিনি। সিটি করপোরেশন জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম, ২৩ জানুয়ারিছবি: জুয়েল শীল
১৫ / ১৫
রাজধানীর মিরপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট মাতৃ ও শিশু স্বাস্থ্য হাসপাতালে পরিবহনশ্রমিকদের দেওয়া হচ্ছে করোনার টিকা। লালকুঠি, মিরপুর-১, ঢাকাছবি: শুভ্র কান্তি দাশ