এক ঝলক (২৩ জুন ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
ফ্রান্সের প্যারিসে ইউরো ফুটবলে আইসল্যান্ড বনাম অস্ট্রিয়ার খেলা শেষে শিশুকে নিয়ে আইসল্যান্ডের খেলোয়াড় অরি স্কুলাসনের আনন্দ। ছবিটি গতকাল বুধবারের। ছবি: রয়টার্স

২ / ২৫
মজা করে ঘর বানাচ্ছে গ্রামের কয়েকটি শিশু। ছবিটি আজ বৃহস্পতিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাজিতপুর থেকে তোলা। ছবি: মুক্তার হোসেন

৩ / ২৫
বাস্তুচ্যুত এক সিরীয় শিশু চাকা নিয়ে খেলছে। ছবিটি গতকাল বুধবার সিরিয়ার ইদলিবের একটি শিবির থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৫
গঙ্গা নদীর তীরে ছাতা নিয়ে হাঁটছে এক ব্যক্তি। ছবিটি গতকাল বুধবার ভারতের উত্তর প্রদেশ থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৫
সৌদি আরবের আসির প্রদেশে এই নয়নাভিরাম ঐতিহ্যবাহী ভবনগুলো অবস্থিত। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৫
লাটভিয়ার রিগায় মিডসামার সেলিব্রেশন উপলক্ষে ‘ওয়াইল্ড গ্রাস মার্কেট’ বা বুনো ঘাসের বাজারে গিয়ে ঘাস ও ফুল দিয়ে গাঁথা এ রকম শিরোমাল্য পরেছেন এই তরুণী। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৫
কোপা আমেরিকা ফুটবলে কলম্বিয়ার এক সমর্থক। কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি চিলি। ছবি: রয়টার্স

৮ / ২৫
আফগানিস্তানের কাবুলে শিখ সম্প্রদায়ের প্রার্থনালয় গুরুদুয়ারায় ধর্মীয় এক অনুষ্ঠানের ফাঁকে বাবা ও সন্তান। ছবিটি সম্প্রতি তোলা: রয়টার্স

৯ / ২৫
স্কটল্যান্ডের ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র বানকবার্নে ফুটবল নিয়ে মেতেছে এক কিশোর। ১৩১৪ সালের ২৪ জুন স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য প্রথম যুদ্ধে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ী হয় স্কটিশরা। ছবি: রয়টার্স

১০ / ২৫
ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ-ই-এর খেলায় রসুনের মালা গলায় আয়ারল্যান্ডের এক সমর্থক। ইতালিকে হারিয়ে শেষ ষোলোয় খেলা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড। ছবি: রয়টার্স

১১ / ২৫
ইউরো চ্যাম্পিয়নশিপের ই গ্রুপের খেলায় ইতালির এক সমর্থক। সেজেছেন দেশটির পতাকার রঙে। খেলা শেষে অনেকটা বিমর্ষই হতে হয়েছে দেশটির সমর্থকদের। কেননা, রিপাবলিক অব আয়ারল্যান্ডের কাছে হেরেছে তাদের দল। ছবি: রয়টার্স

১২ / ২৫
সম্প্রতি সন্ত্রাসীর ছুরিকাঘাত ও গুলিতে নিহত যুক্তরাজ্যের সংসদ সদস্য জো কক্সের গতকাল ছিল ৪২তম জন্মদিন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তাঁর ছবির সামনে ফুল ও মোমবাতি ধরিয়ে তাঁকে স্মরণ করা হয়। ছবি: রয়টার্স

১৩ / ২৫
যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে আকাশচুম্বী ভবনের ওপর ঝলমলে চাঁদ। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স

১৪ / ২৫
আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল থেকে শিল্প মন্ত্রণালয়ের সেবা-কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজারে ন্যায্যমূল্যে চিনি বিক্রয় ও বিনা মূল্যে মৌসুমি ফলের মান পরীক্ষা করা হচ্ছে। ছবি: আবদুস সালাম

১৫ / ২৫
দক্ষিণ যাত্রাবাড়ীর এই সড়কটির অবস্থা বেহাল। সড়কটি যেন ছোটখাটো একটি খালে পরিণত হয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সড়ক ভাঙাচোরা থাকায় ছোট ছোট গর্তের সৃষ্টি হওয়ার পাশাপাশি ড্রেনের পানি আটকে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ছবিটি আজ বৃহস্পতিবার দক্ষিণ যাত্রাবাড়ী, বিশ্বরোড মাছের আড়তের সামনে থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৬ / ২৫
সপ্তাহের শেষ কর্মদিবস ছিল আজ। তাই অফিস ছুটি শেষে ঘরে ফিরতে কর্মজীবী মানুষ দীর্ঘ যানজটে আটকে থাকে। ছবিটি আজ বৃহস্পতিবার বায়তুল মোকাররম মসজিদের সামনের সড়ক থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৭ / ২৫
পবিত্র রমজান সামনে রেখে বেড়ে যায় খেজুরের চাহিদা। এসব খেজুরের মধ্যে রয়েছে আবার রকমফের। খেজুরের গুণগত মানভেদে প্রতি কেজি খেজুর ৩০০ টাকা থেকে শুরু করে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। ছবিটি বায়তুল মোকাররম মসজিদের সামনের ফুটপাতের দোকান থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৮ / ২৫
মোটরসাইকেলের পেছনে নম্বর প্লেটে নম্বর নেই, আছে ‘পুলিশ’ অথবা ‘প্রেস’ লাগানো স্টিকার। এ ধরনের স্টিকার লাগানো নিষিদ্ধ করেছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অনেকেই এ নিয়ম মানছেন না। ছবিটি আজ বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৫
ঈদের পোশাক হিসেবে পুরুষেরা বেছে নিচ্ছেন পছন্দের পাঞ্জাবি, শার্ট ও টি-শার্ট। ছবিটি আজ বৃহস্পতিবার রাজধানীর রাপা প্লাজা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৫
সিগন্যাল না মেনে মোটরসাইকেল নিয়ে এক সড়ক থেকে আরেক সড়কে ঢুকে পড়েন একজন চালক। ফলে চলন্ত গাড়ির সামনে পড়ে মোটরসাইকেলটি। গাড়ির চালক তৎক্ষণাৎ ব্রেক করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ছবিটি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও ফায়ার স্টেশন এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৫
অনেকেরই ঈদের পোশাক কেনা শেষ। এখন পোশাকের সঙ্গে মিলিয়ে চলছে হ্যান্ডব্যাগ কেনা। ছবিটি আজ বৃহস্পতিবার রাজধানীর রাপা প্লাজা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ২৫
পান্থপথ থেকে হাতিরঝিল হয়ে রামপুরা যাওয়ার একমাত্র বাহন মাইক্রোবাস। ব্যক্তিমালিকানার মাইক্রোবাস ছাড়া আর কোনো যানবাহন এই পথে যাতায়াত করে না। মাইক্রোবাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন ঘরে ফেরা মানুষ। ছবিটি আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ২৫
নিজে হেলমেট পরেননি। পরিবারের নিরাপত্তার কথাও ভাবেননি। আজ বৃহস্পতিবার ধানমন্ডির সাত মসজিদ রোডে এভাবেই ঝুঁকি নিয়ে চলতে দেখা গেল একটি পরিবারকে। ছবি: সাবিনা ইয়াসমিন

২৪ / ২৫
ঈদে শিশুদের চাই নতুন জামা৷ আজ বৃহস্পতিবার নতুন পোশাক কিনতে মা-বাবার সঙ্গে ধানমন্ডির একটি বিপণিবিতান ঢুকেছে ওরা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৫ / ২৫
ঈদ উপলক্ষে রাজধানীতে বেড়েছে হিজড়াদের দৌরাত্ম্য। অনেক সড়কের মোড়েই যানবাহন আটকে যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করছে তারা। ছবিটি আজ বৃহস্পতিবার বিকেলে বাংলামোটর থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম