এক ঝলক (২৩ জুন ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আজ শুক্রবার ঈদে ঘরে ফেরা মানুষের প্রচণ্ড ভিড় ছিল। স্টেশনে ট্রেনের অপেক্ষা একটি পরিবার। ছবি: সাবিনা ইয়াসমিন

২ / ২৮
ঈদে চাই নতুন টুপি। তাই অনেকেই কিনছেন নানা রঙ আর নকশার টুপি। ছবিটি আজ শুক্রবার সিলেট নগরের সিটিপয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি : আনিস মাহমুদ

৩ / ২৮
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে আজ শুক্রবার জুমাতুল বিদা উপলক্ষে মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন। ছবি: হাসান রাজা

৪ / ২৮
মাথায় মস্ত গোলাপ। বিশেষ এই টুপি পরে যুক্তরাজ্যে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে এসেছেন একজন। ছবিটি অ্যাসকট রেসকোর্স থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৮
খুব কাছ থেকে দেখা জবা ফুলের রেণু। ছবিটি সম্প্রতি রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৬ / ২৮
একে তো উপচে পড়া ভিড়, তার ওপর প্রচণ্ড গরম! স্বস্তি পেতে ঈদে ঘরমুখী শিশুটি গায়ের জামা খুলে ফেলেছে। এর মধ্যেই চলছে মুঠোফোন যন্ত্রে গেম খেলা। ছবিটি আজ শুক্রবার রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে সকালে তোলা। ছবি: সাজিদ হোসেন।

৭ / ২৮
যুক্তরাজ্যে ঘোড়দৌড় প্রতিযোগিতায় রায়ান মোরের বিজয়ী হওয়ার মুহূর্তের ছবি। বৃহস্পতিবার অ্যাসকট রেসকোর্স থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৮
বেলজিয়ামের অস্টেন্ডে বালি ভাস্কর্য উৎসবে বালির অট্টালিকা তৈরি করছেন এক শিল্পী। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৮
আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

১০ / ২৮
হলদে পাখির আরেক নাম কালোমাথা বেনেবউ। এই বৃক্ষচর পাখি কুটুম পাখি নামেও পরিচিত। ছবিটি আজ শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

১১ / ২৮
রোববার থেকে ঈদের তিন দিনের ছুটি। এর সঙ্গে সামনে যোগ হয়েছে সাপ্তাহিক দুদিন ছুটি। তাই আজ শুক্রবার সকাল থেকে বেশির ভাগ মানুষ রাজধানী ছেড়ে যাচ্ছেন। ছবিটি সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দুপুরে তোলা। ছবি : হাসান রাজা

১২ / ২৮
ঈদের ছুটিতে বাড়ি ফিরছে রাজধানীবাসী। লাইন ধরে বাসে উঠছেন যাত্রীরা। ছবিটি সকালে যাত্রাবাড়ী এলাকা থেকে তোলা। ছবি : লুৎফরজামান

১৩ / ২৮
ঈদ উপলক্ষে অনেকেই নতুন আসবাবপত্র তৈরি করাচ্ছেন। তাই কাঠমিস্ত্রীরাও এখন ব্যস্ত সময় পার করছেন। ছবিটি আজ শুক্রবার খুলনার খালিশপুরের চিত্রালী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৪ / ২৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ছবিটি আজ শুক্রবার সকালে কুমিল্লার দাউদকান্দির মাইজপাড়া এলাকা থেকে তোলা। ছবি : প্রথম আলো

১৫ / ২৮
জুমাতুল বিদার নামাজ শেষে মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। ছবিটি রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৬ / ২৮
ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। ছবিটি আজ শুক্রবার দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৭ / ২৮
আসছে ঈদ। পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না কিনতে দোকানে ভিড় করছেন ক্রেতারা। ছবিটি আজ শুক্রবার পাবনা শহরের একটি শপিং কমপ্লেক্স থেকে তোলা । ছবি : হাসান মাহমুদ

১৮ / ২৮
গনগনে রোদ মাথায় নিয়েই রাজধানীবাসীকে শেষ মুহূর্তের ঈদের কেনাকাটা করতে বের হতে হয়েছে। খানিক স্বস্তি পেতে কেনাকাটার ফাঁকে পানীয় পান করে নিচ্ছেন একজন। ছবিটি শুক্রবার বিকেলে নিউমার্কেট এলাকা থেকে তোলা। ছবি : আবদুস সালাম

১৯ / ২৮
শুক্রবার ছুটির দিন হলেও আজ বিকেলে রাজধানীর নিউমার্কেট এলাকায় ছিল তীব্র যানজট। ছবি: আবদুস সালাম

২০ / ২৮
নির্মাণ শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন। ছবি: সাবিনা ইয়াসমিন

২১ / ২৮
ঈদ সামনে রেখে বিপণি বিতান ছাড়াও রাজধানীর বিভিন্ন মিলনায়তন ও গ্যালারিতে পণ্যের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আজ শুক্রবার বিকেলে ধানমন্ডির দৃক গ্যালারিতে গয়না দেখছিলেন এক তরুণী। ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২৮
রাঙামাটিতে পাহাড় ধসে ঘটনায় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে ধসে যায়। এ সড়কে চলাচল করতে স্থানীয়দের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ছবিটি শুক্রবার সকালে মোনতলা কিজিঙো আদাম এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২৩ / ২৮
লাল জামরুল। জামরুল আমরুজ হিসেবেও পরিচিত। ছবিটি শুক্রবার বিকেলে খাগড়াছড়ি শহরের মিলনপুর মাভিলা এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২৪ / ২৮
স্বজনদের সঙ্গে ঈদ পালন করতে চট্টগ্রাম নগর ছাড়ছে মানুষ। ট্রেনে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে উঠছেন অনেকে। ছবিটি শুক্রবার বিকেলে চট্টগ্রাম রেলস্টেশন থেকে তোলা। ছবি: জুয়েল শীল

২৫ / ২৮
ট্রেনের ছাদে করে গন্তব্যে যাওয়া ঝুঁকিপূর্ণ, তারপরও বাড়ি যেতে পারছেন তাতেই তাঁরা খুশি। ছবিটি আজ শুক্রবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৬ / ২৮
নিজের ৮১ তম জন্মদিনের অনুষ্ঠানে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ছবিটি শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৭ / ২৮
ঈদের ছুটিতে বাড়ি ফিরতে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়। ছবিটি শুক্রবার তোলা। ছবি: সাজিদ হোসেন

২৮ / ২৮
ঈদের ছুটিতে নৌপথেও বাড়ি ফিরছে অনেকে। শুক্রবার বিকেলে যাত্রীর অপেক্ষায় রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়ে আছে লঞ্চ। ছবি: সাইফুল ইসলাম