এক ঝলক (২৩ জুন ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
করোনার সংক্রমণ রোধে ফরিদপুরে সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ চলছে। যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন সড়ক বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। একইভাবে বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে কুমার নদের ওপর বেইলি সেতু। তবে বিধিনিষেধ অমান্য করে বাঁশের ফাঁক গলে চলাচল করছে মানুষ। আলীপুর এলাকা, ফরিদপুর, ২৩ জুন।
ছবি: আলীমুজ্জামান
২ / ২৯
ঢাকা থেকে বের হওয়ার সময় কর্মস্থলে যাওয়ার কথা বলার পর যথাযথ পরিচয়পত্র দেখাতে পারেনি গাড়ির যাত্রীরা, পরে গাড়িচালককে জরিমানা করে ট্রাফিক পুলিশ। গাবতলী, ঢাকা, ২৩ জুন।
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ২৯
করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধের মধ্যেও স্বাস্থ্যবিধি ভঙ্গ করে হাজারো মানুষ চলাচল করছে। মাওয়া ফেরিঘাট, মুন্সিগঞ্জ, ২৩ জুন।
ছবি: তানভীর আহাম্মেদ
৪ / ২৯
লকডাউনের কারণে ট্রেন চলাচল হঠাৎ বন্ধ করে দেওয়ার কারণে বিপাকে পড়েন সাধারণ মানুষ। ট্রেনের টিকিট ফেরত দিতে কমলাপুর স্টেশনে অনেক যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায়। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২৩ জুন।
ছবি: সাজিদ হোসেন
৫ / ২৯
করোনার বিধিনিষেধ অমান্য করে মাস্ক ছাড়া শহরে প্রবেশ করায় তিনজনকে সড়কের মাঝখানে বসিয়ে রেখেছে পুলিশ। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর।
ছবি: আলীমুজ্জামান
৬ / ২৯
বকেয়া বেতনের দাবিতে সমাবেশ ও মিছিল করেন রেলওয়ে শ্রমিকেরা। সিআরবি কার্যালয়, চট্টগ্রাম, ২৩ জুন।
ছবি: জুয়েল শীল
৭ / ২৯
করোনা পরীক্ষার নমুনা দিতে এসে গাদাগাদি করে দাঁড়াচ্ছেন সবাই। কখনো রোদ, কখনো বৃষ্টির কারণে বাইরেও দাঁড়াতে পারছেন না তাঁরা। বাগেরহাট সদর হাসপাতাল, ২৩ জুন।
ছবি: ইনজামামুল হক
৮ / ২৯
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩০-৩৫ বছর ধরে বাদাম বিক্রি করেন আবুল মিয়া। তাঁর বাড়ি পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায়। প্রতিদিন সকালে চলে আসেন ক্যাম্পাসে। বন্ধ ক্যাম্পাসে দেড় বছর ধরে তেমন বাদাম বিক্রি করতে পারছেন না। তবুও ক্যাম্পাসের মায়ায় পড়ে বাড়িতে থাকতে পারেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রাজশাহী, ২৩ জুন।
ছবি: শফিকুল ইসলাম
৯ / ২৯
বাস বন্ধ থাকায় কেউ হেঁটে, কেউ রিকশায় কেউবা ট্রাকে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আবার অনেকে চেষ্টা করছেন ভাড়ায় চালিত ‘ব্যক্তিগত গাড়ি’তে করে যেতে। চন্দ্রা মোড়, কালিয়াকৈর, গাজীপুর, ২৩ জুন।
ছবি: মাসুদ রানা
১০ / ২৯
সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনেও অনেক বাঁধে বিপত্তি পেরিয়ে ঘাটে এসে নামছেন যাত্রীরা। পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিতেও যানবাহনের সঙ্গে সাধারণ যাত্রীদের দেখা যায়। ৫ নম্বর ফেরিঘাট, দৌলতদিয়া, ২৩ জুন।
ছবি: এম রাশেদুল হক
১১ / ২৯
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। অকারণে বাইরে বের হওয়া যানবাহনগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কোনাবাড়ী, গাজীপুর, ২৩ জুন।
ছবি: মাসুদ রানা
১২ / ২৯
সাত জেলায় লকডাউনের কারণে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ফিরিয়ে দিচ্ছে ঢাকামুখী অপ্রয়োজনীয় যাত্রীবাহী যানবাহনগুলো। এর প্রভাব পড়ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লার, ২৩ জুন।
ছবি: আবদুর রহমান ঢালী
১৩ / ২৯
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা শহরে গাড়ির প্রবেশ বন্ধ রয়েছে। বন্ধ আছে সিলেট থেকে ঢাকাগামী সব ট্রেনও। সিলেট রেলওয়ে স্টেশন, ২৩ জুন।
ছবি: আনিস মাহমুদ
১৪ / ২৯
বিধিনিষেধ থাকার পরও নানা অজুহাতে নৌপথে পারাপারের জন্য ফেরিঘাটে আসছে সাধারণ মানুষ। শিমুলিয়া ঘাট, মুন্সিগঞ্জ, ২৩ জুন।
ছবি: প্রথম আলো
১৫ / ২৯
খুলনায় চলছে কঠোর লকডাউন। সীমিত করা হয়েছে যানবাহনের চলাচল। তারপরও পথে বের হয়েছে মানুষ। খানজাহান আলী সেতু, খুলনা, ২৩ জুন।
ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২৯
বর্ষায় ফোটে নানা রঙের বিভিন্ন জাতের জবা ফুল। তার মধ্যে অন্যতম লাল টকটকে পাঁচ পাপড়ির মেস্তা জবা। শাকতলা এলাকা, কুমিল্লা, ২৩ জুন ।
ছবি: এম সাদেক
১৭ / ২৯
বাদলদিনে মাকড়সা জাল বোনে। বৃষ্টির দিনে বিভিন্ন পোকামাকড় বের হয় বনজঙ্গল থেকে। এসব মাকড়সার খাদ্য বনবাদাড়ে, তাই জাল ফেলে খাদ্য ধরছে মাকড়সা। ঢেপ্পোছড়ি পাহাড়, রাঙামাটি, ২৩ জুন।
ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২৯
পাবনায় করোনা পরীক্ষার নমুনা নেওয়া হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তি তাড়াস ভবনে। সকাল থেকে সেখানে জড়ো হন মানুষ। পরে দুপুরে সংশ্লিষ্ট ব্যক্তিরা নমুনা নিতে এলে তাঁদের ঘিরে ভিড় করেন তাঁরা। পাবনা, ২৩ জুন ।
ছবি: হাসান মাহমুদ
১৯ / ২৯
সকালে হালকা বৃষ্টি শুরু হলে মা বানরটি ছানাকে পিঠে নিয়ে গাছ বেয়ে নেমে আসছে বৃষ্টি থেকে রক্ষায় নিরাপদ স্থানে। রাজবন বিহার, রাঙামাটি, ২৩ জুন।
ছবি: সুপ্রিয় চাকমা
২০ / ২৯
রাজধানীর ফকিরের পুল এলাকার রাস্তা দক্ষিণ সিটি করপোরেশন সোয়ারেজের লাইন স্থাপনের জন্য কেটে রেখেছে এক মাস যাবৎ। বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। জলাবদ্ধতার কারণে গর্তগুলো লুকিয়ে থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। ফকিরের পুল, ঢাকা, ২৩ জুন।
ছবি: সাজিদ হোসেন
২১ / ২৯
সারা দেশে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সমাবেশ করে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৩ জুন।
ছবি: সাইফুল ইসলাম
২২ / ২৯
পাহাড়ধসের আশঙ্কায় এ কে খান পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। লালখান বাজার, চট্টগ্রাম, ২৩ জুন।
ছবি: সৌরভ দাশ
২৩ / ২৯
ডিপিএড ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থীদের বকেয়া ভাতা দ্রুত পরিশোধের দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন বরিশাল সাগরদী পিটিআইয়ের প্রশিক্ষণার্থীরা। বরিশাল, ২৩ জুন।
ছবি: সাইয়ান
২৪ / ২৯
খুলনায় চলছে কঠোর লকডাউন। যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। খানজাহান আলী সেতু, খুলনা, ২৩ জুন।
ছবি: সাদ্দাম হোসেন
২৫ / ২৯
করোনা মোকাবিলায় গত রোববার থেকে বিধিনিষেধের জারি করেছেন জেলা প্রশাসন। এর মধ্যে অসুস্থ মা বোনেজা বেগমকে নিয়ে শহরের ডাক্তার দেখাতে এসেছেন দুই ছেলে মোশাররফ হোসেন ও মোহসিন হোসেন। চিকিৎসককে দেখিয়ে ভ্যানে মাকে নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন তাঁরা। ঠনঠনিয়া এলাকা, বগুড়া শহর, ২৩ জুন।
ছবি: সোয়েল রানা
২৬ / ২৯
হঠাৎ লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন লোকজন। দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থেকে কেউ কেউ ফিরে যাচ্ছেন। কেউবা তিন–চার গুণ বেশি ভাড়া দিয়ে ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ২৩ জুন।
ছবি: দিনার মাহমুদ
২৭ / ২৯
আউশ ধানের খেতে নিড়ানি দিচ্ছেন একদল কৃষিশ্রমিক। ঠিকা চুক্তিতে জমি নিড়ানির কাজ করেন তাঁরা। বিনগ্রাম, সিংড়া, নাটোর, ২৩ জুন।
ছবি: সোয়েল রানা
২৮ / ২৯
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে যায় মালবোঝাই একটি কাভার্ড ভ্যান। এতে আধা ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন। মিঠাছড়া বাজার, মিরসরাই, চট্টগ্রাম, ২৩ জুন।
ছবি: ইকবাল হোসেন
২৯ / ২৯
লকডাউনের কারণে আমিনবাজার সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ব্রিজের দুই পাশে আটকে দেওয়া হচ্ছে যানবাহন। বেশির ভাগ মানুষই হেঁটে ঢাকায় ঢুকছেন এবং ঢাকা ছাড়ছেন। গাবতলী, ঢাকা, জুন ২৩।
ছবি: শুভ্র কান্তি দাশ