এক ঝলক (২৩ জুলাই ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৮
পারিবারিক পোষা কুকুর লুপোর সঙ্গে ব্রিটিশ রাজপুত্তুর প্রিন্স উইলিয়ামের ছেলে প্রিন্স জর্জ। গতকাল শুক্রবার জর্জের তৃতীয় জন্মদিন উপলক্ষে ছবিটি প্রকাশ করা হয়। ছবিটি এ মাসের মাঝামাঝি সময় নরফোকের বাড়িতে তোলা। ছবি: রয়টার্স

২ / ৩৮
ফুলে ফুলে প্রজাপতির আনাগোনা। ছবিটি শনিবার খুলনার শহীদ হাদিস পার্ক থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৩ / ৩৮
আমন ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছেন এক কৃষক। ছবিটি শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৪ / ৩৮
খেত থেকে মুলা তুলে হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক কৃষক। ছবিটি শনিবার বগুড়ার মহাস্থানগড় এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৫ / ৩৮
হাটে বিক্রির জন্য শাক নিয়ে যাচ্ছেন এক কৃষক। ছবিটি শনিবার বগুড়ার মহাস্থানগড় এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ৩৮
করতোয়া নদীর পাড়ে শাকসবজির আবাদ হয়। সেখান থেকে সবজি বস্তায় ভরে করতোয়া নদীতে ধোয়ার জন্য নিয়ে যাচ্ছে দুই শিশু। ছবিটি শনিবার বগুড়ার মহাস্থানগড় এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ৩৮
বন উজাড়ে বহু ঝরনা শুকিয়ে গেলেও পাহাড়ি অঞ্চলের গভীর বনে এখনো বেঁচে আছে কিছু প্রাকৃতিক ঝরনা। সারা বছর অবিরাম পানি পড়ে এসব ঝরনা থেকে। তেমনই একটি ঝরনা এটি। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে রাঙামাটি সদর উপজেলার ওগোইছড়ি মোনের টাঞ্জ্যাং এলাকা থেকে তোলা। সুপ্রিয় চাকমা

৮ / ৩৮
ঘরের চালে পাকার জন্য রেখে দেওয়া হয়েছে চাল কুমড়া। শীতের সময় কুমড়া বড়ি তৈরি করতে প্রয়োজন হয় এই পাকা চালকুমড়ার। ছবিটি আজ শনিবার পাবনার হেমায়েতপুর ইউনিয়নের চরবাঙ্গাবাড়ী গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ, পাবনা

৯ / ৩৮
পেয়ারা গাছের ডালে ডালে ঘুরে ফিরছে সাপ। ছবিটি শনিবার খুলনার বাস্তুহারা  এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন।

১০ / ৩৮
চট্টগ্রামে সরকারি সিটি কলেজের শিক্ষার্থীরা ‘জঙ্গিবাদ ধর্মের শত্রু-জঙ্গিবাদ মানবতার শত্রু’ স্লোগানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী শোভাযাত্রা করেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ছবিটি নগরের নিউমার্কেট এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

১১ / ৩৮
সৈয়দপুর বাজারে বিক্রি হচ্ছে প্রাণঘাতী পটকা ও পিরানহা মাছ। ছবিটি আজ শনিবার সেখানকার ঢেলাপীর হাট থেকে তোলা। ছবি: প্রথম আলো

১২ / ৩৮
পাবনার হেমায়েতপুর ইউনিয়নের বুদিরহাট এলাকায় লিচু গাছে চড়ে খেলায় মেতেছে তিন শিশু। ছবি: হাসান মাহমুদ

১৩ / ৩৮
বৃষ্টিতে দুর্ভোগ। ছবিটি আজ শনিবার দুপুরে প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৪ / ৩৮
রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে আজ শনিবার থেকে শুরু হয়েছে বইমেলা। মেলায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছবি: আশরাফুল আলম

১৫ / ৩৮
গুলশান-বনানী-নিকেতন-বারিধারা এলাকাকে নিরাপত্তা দেওয়ার অংশ হিসেবে গুলশান সার্কেল ২ এলাকায় স্থাপন করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। এই চারটি এলাকার অধিবাসীদের নিয়ে গঠিত কমিটির উদ্যোগে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করে ডিএমপি। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৬ / ৩৮
রাজধানী গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় কারণে জোরদার করা হয়েছে গুলশান এলাকার নিরাপত্তা। ছবিটি আজ শনিবার দুপুরে গুলশান-২ এর ৭৯ নম্বর রোড থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৭ / ৩৮
শ্রাবণ এসেই বৃষ্টি ঝরিয়ে যাচ্ছে। গত কয়েক দিন ধরে রাজধানীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। নগরের আকাশে মেঘের ঘনঘটা, সূর্যের দেখা পাওয়াই মুশকিল। ছবিটি আজ শনিবার দুপুরে হাতিরঝিল এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৮ / ৩৮
শ্রাবণের বর্ষণে উচ্ছ্বাসে মেতেছে দুই তরুণী। ছবিটি আজ শনিবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৯ / ৩৮
গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার বেলা তিনটা পর্যন্ত ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। ছবিটি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২০ / ৩৮
প্রবল বর্ষণে রাজধানীর অনেক সড়কেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। ছবিটি আজ শনিবার বিকেলে আগামসি লেন থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২১ / ৩৮
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ফুটওভার ব্রিজ পারাপার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন পথচারীরা। ছবিটি আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তোলা৷ ছবি : সাবিনা ইয়াসমিন

২২ / ৩৮
আজ শনিবার সকালে কলেজ গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সালাম৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ৩৮
আজ শনিবার সকালে কলেজ গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। এ সময় চারজন আরোহী নিয়ে মোটরসাইকেল চালানো ও মাথায় হেলমেট না থাকায় চালককে থামাচ্ছেন ট্রাফিক পুলিশ৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৪ / ৩৮
ইন্দোনেশিয়ার বালিতে ঘুড়ি উৎ​সবে আকাশে উড়ছে এক মাছ আকৃতির ঘুড়ি। ছবি: এএফপি

২৫ / ৩৮
বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে গ্রামাঞ্চলে মাছ ধরার চাঁইয়ের চাহিদা বেড়েছে। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজিগঞ্জ বাজারের চাঁইয়ের হাটে আকারভেদে একেকটি চাঁই বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৫০ টাকায়। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৬ / ৩৮
নরসিংদীর রায়পুরা উপজেলার জংগী শিবপুর বাজার এলাকায় আজ শনিবার আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবির ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধারকাজ দেখতে উৎসুক জনতার ভিড়। ছবিটি বেলা দুইটার দিকে তোলা। ছবি: মনিরুজ্জামান

২৭ / ৩৮
‘জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানে আজ শনিবার রংপুর নগরের টাউন হলের সামনের সড়কে বিভাগীয় লেখক পরিষদ মানববন্ধন করে। ছবি: মঈনুল ইসলাম

২৮ / ৩৮
রংপুর নগরের প্রেসক্লাবের সামনে আজ শনিবার নারীমুক্তি আন্দোলন জেলা শাখা তনু হত্যা, গুলশান-শোলাকিয়ায় হত্যাকাণ্ডসহ সারা দেশে হত্যা-নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার ও জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অবস্থান ও সমাবেশ কর্মসূচি পালন করে। ছবি: মঈনুল ইসলাম

২৯ / ৩৮
শ্রাবণ মাসে কখন যে আকাশ ভেঙে বৃষ্টি নামে, টেরই পাওয়া যায় না। আজ শনিবার দুপুরে হঠাৎ করেই নামে ঝুম বৃষ্টি। ছবিটি রাজধানীর আইডিবি ভবনের সামনে থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

৩০ / ৩৮
বৃষ্টির পর ফার্মগেট মোড়ে পদচারী সেতুতে মানুষের ভিড়। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: সাহাদাত পারভেজ

৩১ / ৩৮
বৃষ্টির পর আজ শনিবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় বাসের জন্য যাত্রীদের ভিড়। ছবি: সাহাদাত পারভেজ

৩২ / ৩৮
মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে নাগরিক ছাত্র ঐক্য জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। ছবিটি আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৩৩ / ৩৮
তনু হত্যাসহ নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিচার এবং গুলশান, শোলাকিয়া হত্যাসহ উগ্রবাদী সন্ত্রাসীদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের। ছবিটি আজ দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৩৪ / ৩৮
জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন চলাকালে শুরু হয় বৃষ্টি। এ সময় বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে ব্যানারের নিচে দাঁড়িয়েছেন কর্মীরা। ছবিটি আজ দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৩৫ / ৩৮
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে নারী সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ। আজ শনিবার বিকেল চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: প্রথম আলো

৩৬ / ৩৮
রাজধানীর চন্দ্রিমা সুপার মার্কেটে রয়েছে চিত্রকর্ম বিক্রির বেশ​ কয়েকটি কেন্দ্র। এখানে বিভিন্ন শিল্পীরা তাঁদের চিত্রকর্ম রেখে যান বিক্রির জন্য। আকার ও শিল্পীর খ্যাতি ভেদে একেকটি চিত্রকর্মের মূল্য ১৫০ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত। ছবিটি আজ শনিবার তোলা। ছবি : আবদুস সালাম

৩৭ / ৩৮
আজ শনিবার বিকেলে মানবতা ও স্বদেশ ভাবনায় রুখে দাঁড়াও জঙ্গিবাদ স্লোগানে গান ও কবিতার মিছিল করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। এ সময় গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলের সামনে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। ছবি: সাইফুল ইসলাম

৩৮ / ৩৮
সম্মিলিত সাংস্কৃতিক জোট আজ শনিবার বিকেলে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলের সামনে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করে। ছবি: সাইফুল ইসলাম