উত্তীর্ণ পরীক্ষার্থীদের উচ্ছ্বাস। রাজধানীর নটর ডেম কলেজ থেকে আজ রোববার তোলা ছবি। ছবি: আবদুস সালাম
২ / ১২
পাসের পর উচ্ছ্বসিত উত্তরা রাজউক কলেজের শিক্ষার্থীরা। ছবিটি আজ রোববার তোলা। ছবি: সাইফুল ইসলাম
৩ / ১২
বৃষ্টিস্নাত ফুলের ছবিটি সম্প্রতি কুমিল্লা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস থেকে তোলা। ছবি: এমদাদুল হক
৪ / ১২
রেশম পোকা বা পলু পালনের জন্য বাঁশের তৈরি এই ডালার নাম চন্দ্রকী ডালা। দীর্ঘদিন ধরে এই ডালা তৈরির কাজ করছেন বগুড়ার ধুনট উপজেলার দাঁড়াকাটা গ্রামের সামিউল ইসলাম। একটি ডালা তৈরি করতে ২৪০ টাকা মজুরি নেন তিনি। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: সোয়েল রানা
৫ / ১২
কাঙ্ক্ষিত ফল পেয়ে উচ্ছ্বসিত রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা। ছবিটি আজ রোববার তোলা। ছবি: আশরাফুল আলম
৬ / ১২
রঙ্গন ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত এক প্রজাপতি। ছবিটি গতকাল শনিবার খুলনার সার্কিট হাউস মাঠ থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১২
বিভিন্ন রঙের সুতা দিয়ে রিসা বুনছেন এক ত্রিপুরা তরুণী। রিসা একধরনের ওড়না। একটি রিসা বুনতে এক সপ্তাহ সময় লাগে। ছবিটি সম্প্রতি খাগড়াছড়ি সদরের চেলাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৮ / ১২
সুরমা নদীতে নাইতে নেমে দুষ্টুমিতে মেতেছে শিশু-কিশোরেরা। ছবিটি গতকাল শনিবার সিলেটের চাঁদনীঘাট থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৯ / ১২
গোধূলিবেলার অপরূপ দৃশ্য। ছবিটি গতকাল শনিবার দিনাজপুরের নবাবগঞ্জ থেকে তোলা। ছবি: এএসএম আলমগীর
১০ / ১২
বৃষ্টিস্নাত কলা ফুল। ছবিটি আজ রোববার যশোর প্রেসক্লাব চত্বর থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
১১ / ১২
বৃষ্টির পানিতে চারদিকের খেত ডুবে আছে। সেই পানিতে ভেসে বেড়াচ্ছে একঝাঁক হাস। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূঁইয়াগাঁতী এলাকা থেকে ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: সাজেদুল আলম
১২ / ১২
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টি খাওয়াচ্ছেন এক শিক্ষক। ছবিটি আজ রোববার সিলেট সরকারি মহিলা কলেজ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ