এক ঝলক (২৩ জুলাই, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
আজ শুক্রবার সকালে শুরু হওয়া কঠোর বিধিনিষেধে চরম বিপাকে পড়েছেন ঈদ শেষে রাজধানীতে ফেরা মানুষ। নৌপথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে যানবাহন না পেয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হতে হয়েছে তাঁদের। সদরঘাট এলাকা, ২৩ জুলাই।
ছবি: দীপু মালাকার
২ / ২৫
সকাল ছয়টা থেকে সারা দেশে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ঢাকামুখী মানুষ কোনো পরিবহন না পেয়ে দুর্ভোগে পড়েন। পরিবহন না পেয়ে হেঁটে যাচ্ছেন গন্তব্যে। বিজয় সরণি, ঢাকা, ২৩ জুলাই।
ছবি: সাজিদ হোসেন
৩ / ২৫
দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী মানুষ ফেরিতে করে নদী পার হন। পরে যানবাহন না পেয়ে পিকআপে করে ঢাকার উদ্দেশে যাচ্ছেন তাঁরা। মাওয়া, ২৩ জুলাই।
ছবি: তানভীর আহাম্মেদ
৪ / ২৫
সকালে শুরু হওয়া কঠোর বিধিনিষেধে চরম বিপাকে পড়েছেন ঈদ শেষে রাজধানীতে ফেরা মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাবতলীতে এসে যানবাহন না পেয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হতে হয়েছে তাঁদের। গাবতলী, ঢাকা, ২৩ জুলাই।
ছবি: আশরাফুল আলম
৫ / ২৫
পথচারীদের লাইন ধরে দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে স্থানীয় প্রশাসন। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ২৩ জুলাই।
ছবি: দিনার মাহমুদ
৬ / ২৫
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঈদের দ্বিতীয় দিনে সীতাকুণ্ডের পর্যটন স্পটগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। আকিলপুর সৈকত, সীতাকুণ্ড, ২২ জুলাই।
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৭ / ২৫
রংপুরে ঈদের পর কঠোর বিধিনিষেধের প্রথম দিনে সেনাবাহিনীর সদস্যরা নগরে টহল ও যান চলাচল নিয়ন্ত্রণ করছেন। শাপলা চত্বর, রংপুর, ২৩ জুলাই।
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২৫
আজ আষাঢ়ী পূর্ণিমা। করোনা মহামারিতে শহরের বৌদ্ধমন্দিরগুলোতে কোথাও ধর্মীয় অনুষ্ঠান হয়নি। অনেকে একাই বৌদ্ধমন্দিরে গিয়ে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে ধর্মীয় প্রার্থনা করেন। রাজবন বিহার বৌদ্ধমন্দির, রাঙামাটি।
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২৫
বিধিনিষেধে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তদারক করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আলীপুর জনতা ব্যাংকের মোড়, ফরিদপুর, ২৩ জুলাই।
ছবি: আলীমুজ্জামান
১০ / ২৫
শ্রাবণ মাসে আড়িয়াল খাঁ নদের দিগন্তে কমলা রঙের আভা ছড়িয়ে অস্ত যাচ্ছে সূর্য। তালতলী সেতু, বরিশাল, ২২ জুলাই।
ছবি: সাইয়ান
১১ / ২৫
সারা দেশে বিধিনিষেধ চলছে। অস্থায়ী চেকপোস্টে ঢাকার প্রবেশমুখে যানবাহনের চালকদের জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ সদস্যরা। গাবতলী, ঢাকা, ২৩ জুলাই।
ছবি: আশরাফুল আলম
১২ / ২৫
রাজশাহী মোহনপুরের লক্ষ্মীপুর পালশা গ্রামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাইফুন নাহারের ঈদের দিন থেকে জ্বর। আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। দুপুরে তার অবস্থার অবনতি হলে কন্নায় ভেঙে পড়েন মা কুলসুম বেগম। রাজশাহী, ২৩ জুলাই।
ছবি: শহীদুল ইসলাম
১৩ / ২৫
ঈদের ছুটি শেষে করোনার সংক্রমণ ঠেকাতে শুক্রবার সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। মানুষ বিধিনিষেধ ঠিকঠাক মানছে কি না, তা তদারকি করতে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বগুড়া, ২৩ জুলাই।
ছবি: সোয়েল রানা
১৪ / ২৫
সিটি করপোরেশনের উদ্যোগে সড়কে জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ২৩ জুলাই।
ছবি: দিনার মাহমুদ
১৫ / ২৫
ঈদে বাড়ি আসা লোকজন কঠোর বিধিনিষেধের প্রথম দিনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করে পিকআপে চড়ে ঢাকায় ফিরছেন। গৌরীপুর, দাউদকান্দি, ২৩ জুলাই।
ছবি: আবদুর রহমান ঢালী
১৬ / ২৫
করোনার উপসর্গ থাকায় ৭৩ বছর বয়সী মাহমুদা বেগমকে খুলনা করোনা হাসপাতালে নিয়ে এসেছেন স্বজনেরা। খুলনা ২০০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতাল, ২৩ জুলাই।
ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২৫
পাটের আঁশ সংগ্রহ করছেন এক বৃদ্ধ কিষানি। দাউদকান্দি, ২৩ জুলাই।
ছবি: আবদুর রহমান ঢালী
১৮ / ২৫
আমনের চারা রোপণে ব্যস্ত নারী কৃষিশ্রমিকেরা। দীঘিনালা, খাগড়াছড়ি ,২৩ জুলাই।
ছবি: পলাশ বড়ুয়া
১৯ / ২৫
ঈদের পর আবার কঠোর বিধিনিষেধের প্রথম দিন সিলেট নগরের বিভিন্ন এলাকায় সিলেট মহানগর ট্রাফিক পুলিশের ‘কুইক রেসপন্স টিম’–এর সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে টহল দেন। চৌহাট্টা, সিলেট, ২৩ জুলাই।
ছবি: আনিস মাহমুদ
২০ / ২৫
চামড়া সংরক্ষণে সাভারের হেমায়েতপুরের বিসিক শিল্পনগরীর ট্যানারি শ্রমিকদের কাটছে কর্মব্যস্ত সময়। সাভার, ২৩ জুলাই।
ছবি: সাইফুল ইসলাম
২১ / ২৫
বিধিনিষেধে সড়কে যানবাহন চলাচল সীমিত করা জন্য বসানো অস্থায়ী চেকপোস্ট। রমনা, ঢাকা, ২৩ জুলাই।
ছবি: আশরাফুল আলম
২২ / ২৫
কঠোর বিধিনিষেধের মধ্যে এক রিকশায় চড়ে গন্তব্যে যাচ্ছেন সাতজন যাত্রী। পলাশী, ঢাকা, ২৩ জুলাই।
ছবি: আশরাফুল আলম
২৩ / ২৫
নিষেধ অমান্য করে সামাজিক দূরত্ব না মেনে নৌকায় গাদাগাদি করে তুরাগ নদে চলাচল করছেন লোকজন। বাড়ছে করোনার সংক্রমণের ঝুঁকি। আমিনবাজার, ঢাকা, ২৩ জুলাই।
ছবি: আশরাফুল আলম
২৪ / ২৫
রোকেয়া সরণির মুখে ভাস্কর্য ‘উড়োজাহাজ’-এর ওপরে উঠে খেলা করছে দুই পথশিশু। ঢাকা, ২৩ জুলাই।
ছবি: দীপু মালাকার
২৫ / ২৫
ঈদের তৃতীয় দিনে কোরবানির পশু ট্রাকে করে নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। বিজয় সরণি, ঢাকা, ২৩ জুলাই।
ছবি: দীপু মালাকার