বাচ্চাদের নিয়ে কাঁদাজলে খাবার আহরণ করছে মা হাঁস। ছবিটি গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার গোপালপুর গ্রাম থেকে তোলা। ছবি: এএসএম আলমগীর
২ / ১১
ধানখেতের মাঝে সরু কাঁচা রাস্তা। সেই রাস্তা ধরে সাইকেলে করে হাঁস নিয়ে তা বিক্রির জন্য গাঁয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ শুক্রবার খুলনার বটিয়াঘাটা উপজেলার শোলোর দোয়ানিয়া এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১১
রাজশাহী কলেজিয়েট স্কুলের মাঠে আজ শুক্রবার সকালে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করা হয়। ছবি: শহীদুল ইসলাম
৪ / ১১
রাজশাহী কলেজিয়েট স্কুলে আজ শুক্রবার সকালে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে অতিথি ও শিক্ষার্থীরা। ছবি: শহীদুল ইসলাম
৫ / ১১
হাতে তৈরি বাহারি ফুল বিক্রি করতে সাতসকালে পথে বেরিয়ে পড়েছেন এক বিক্রেতা। ছবিটি আজ শুক্রবার সকালে দিনাজপুরের বিরামপুর পৌরসভার পূর্বপাড়া মোড় থেকে তোলা। ছবি: এ এস এম আলমগীর
৬ / ১১
ক্লিক–০৬ উড়ে উড়ে ঘুরে ঘুরে শিকার খুঁজছে একটি বক। ছবিটি আজ শুক্রবার খুলনার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১১
গাছের ডালের ফাঁকে জাল বুনে শিকারের অপেক্ষায় এক মাকড়সা। ছবিটি আজ শুক্রবার খুলনার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১১
শিমুলিয়া ফেরিঘাট-সংলগ্ন মাছের আড়তে ঢাউস আকৃতির একটি মাছ দেখাচ্ছেন বিক্রেতা। ছবিটি শুক্রবার সকালের। ছবি: ফোকাস বাংলা
৯ / ১১
রাজধানীর হাতিরঝিলে আজ সকালে ফরচুন ট্যুর ডি বাংলাদেশের সাইক্লিং। ছবি: সাইফুল ইসলাম
১০ / ১১
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বিকেলে জাতীয় অ্যাথলেটিকসে মেয়েদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: সাইফুল ইসলাম
১১ / ১১
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বিকেলে জাতীয় অ্যাথলেটিকসে ছেলেদের ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: সাইফুল ইসলাম