‘অ্যাভাটার’ চলচ্চিত্রের চরিত্রের আদলে সেজে বিপজ্জনক এক প্রতিযোগিতায় নেমেছেন দুই প্রতিযোগী। এই প্রতিযোগিতার প্রতিযোগীদের দুই পাহাড়ের মধ্যে বাঁধা দড়ি পাড়ি দিতে হয়। হুনান, চীন, ২৩ ডিসেম্বর। ছবি: রয়টার্স
২ / ২০
সান্তা ক্লজের পোশাকে উঁচু ভবনের জানালার কাচ পরিষ্কারের কাজ করছেন এক শ্রমিক। কনকন, চিলি, ২২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৩ / ২০
বরফের ওপর নাচের প্রতিযোগিতায় নৃত্য কৌশল দেখাচ্ছেন এক প্রতিযোগী। মোহে, হেইলংজিয়াং, চীন, ২১ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৪ / ২০
নির্বাচনের যত দিন ঘনিয়ে আসছে, উত্তেজনা তত বাড়ছে। প্রচারণার ভিন্নতাও বাড়ছে। মোটরসাইকেলে নৌকা বানিয়ে প্রচার করতে দেখা যায় এক সমর্থককে। প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, খুলনা, ২৩ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২০
ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে জাভা ও সুমাত্রার মধ্যবর্তী সুন্দা স্ট্রেট উপকূলে গতকাল সুনামি আঘাত হেনেছে। এতে ৬২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে শত শত মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। কারিতা এলাকায় তেমনই ক্ষতিগ্রস্ত এক বাড়ি। ছবিটি দেশটির সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশ করা। ছবি: এএফপি
৬ / ২০
ইম্পেরিয়াল প্যালেসের বাগানে ঘুরে বেড়াচ্ছেন জাপানের সম্রাট আকিহিতো ও সম্রাজ্ঞী মিচিকো। ছবিটি ১০ ডিসেম্বর তোলা। ছবিটি সরবরাহ করেছে ইম্পেরিয়াল হাউসহোল্ড এজেন্সি। আজ আকিহিতোর ৮৫তম জন্মদিন। ছবি: রয়টার্স
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরাজিত করে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দেবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। পোর্ট মাধ্যমিক মাঠ, খুলনা, ২২ ডিসেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
জাপানের সম্রাট আকিহিতোর আজ ৮৫ তম জন্মদিন। এ উপলক্ষে ইম্পেরিয়াল প্যালেসে তাঁকে শুভেচ্ছা জানাতে জড়ো হওয়া হাজারো ভক্তকে হাত নেড়ে জবাব দেন তিনি পাশেই সম্রাজ্ঞী মিচিকো (বায়ে), ডান পাশে যুবরাজ নারুহিতো ও রাজকুমারী মাসাকো। টোকিও, ২৩ ডিসেম্বর, ২০১৮। ছবি: রয়টার্স
১১ / ২০
ইসরায়েলে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এর প্রতিবাদে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে সাধারণ জনগণ। নেতানিয়াহুর ছবিযুক্ত এক প্ল্যাকার্ডের পাশে দাঁড়িয়ে আছে এক শিশু। তেল আবিব, ইসরায়েল, ২২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১২ / ২০
বাজেট বরাদ্দ সংক্রান্ত জটিলতায় যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের একাংশের কাজ বন্ধ হয়ে গেছে। ন্যাশনাল আর্কাইভ নোটিশ দিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র, ২২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
আর কয়েক দিন পরই আসছে নতুন বছর ২০১৯ সাল। চলছে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি। বাকু, আজারবাইজান, ২২ ডিসেম্বর। ছবি: এএফপি
১৭ / ২০
কৃত্রিম তুষারপাতের আবহ সৃষ্টি করা হয়েছে। আর পুরোটা সাজানো হয়েছে বড় দিনের আদলে। সেখানে নানা পোজে ছবি তোলায় ব্যস্ত দর্শনার্থীরা। হংকং, ২২ ডিসেম্বর। ছবি: এএফপি
১৮ / ২০
ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দেয় তিন ফিলিস্তিনি স্কাউট মেয়ে। হলি ফ্যামিলি গির্জা, গাজা, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
১৯ / ২০
দোহার থেকে ১২ ডিসেম্বরে ১৭ জন বিএনপি নেতা-কর্মীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাঁদের মুখ্য বিচারিক হাকিম আদালতে তোলার সময় ছবি তুলতে প্রথম আলোর ফটোসাংবাদিককে নিষেধ করে পুলিশ। নিম্ন আদালত প্রাঙ্গণ, পুরান ঢাকা, ২৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
২০ / ২০
হাইকোর্ট চত্বরে শনিবার (২২ ডিসেম্বর) রাতে হজরত শরফদ্দীন চিতশী মসজিদ ও মাজারের গ্রিল কেটে ১১টি সিন্দুক থেকে টাকা উধাও হয়েছে বলে অভিযোগ করেছেন মাজার ও মসজিদ কমিটির সদস্যরা। টাকা উধাও হওয়ার বিষয়টি স্বীকার করলেও এ বিষয়ে কমিটির কোনো সদস্য কথা বলতে রাজি হননি। হাইকোর্ট এলাকা, ২৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার