শীতের মৌসুমে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। তাই রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে নমুনা দিতে আসা মানুষের সংখ্যাও বাড়ছে। ফলে করোনা পরীক্ষার নমুনা দেওয়ার জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় লোকজনকে। ঢাকা, ২৩ ডিসেম্বরছবি: সাজিদ হোসেন
২ / ১৮
সম্প্রতি দেশে রডের দাম বেড়েছে অনেক। শহরে শুষ্ক মৌসুমে বাড়ে নির্মাণকাজ। ফলে বাড়ে নতুন–পুরোনো সব ধরনের রডের চাহিদাও। রাজধানীর বিভিন্ন এলাকায় পুরোনো রড প্রকারভেদে বিক্রি হয় টনপ্রতি ২৮ হাজার থেকে ৪৫ হাজার টাকা দরে। রায়েরবাজার বেঁড়িবাধ এলাকা। ঢাকা, ২৩ ডিসেম্বরছবি : সাইফুল ইসলাম
৩ / ১৮
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও তা মানছেন না অনেকেই। রাজধানীর বাবুবাজার ব্রিজ এলাকায়, ঢাকা, ২৩ ডিসেম্বরছবি: তানভীর আহাম্মেদ
৪ / ১৮
গ্রামীণ মেঠো পথ ধরে সাইকেলে চেপে আত্মীয়ের বাড়িতে যাচ্ছে একটি পরিবার। লক্ষ্মীপুর গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২৩ ডিসেম্বরছবি: সোয়েল রানা
বিজয় দিবস উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার শেখায়পুর মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা। ঘোড়া ছুটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঘোড়সওয়ার কিশোরী তাসমিনা। নওগাঁ, ২৩ ডিসেম্বরছবি: প্রথম আলো
৭ / ১৮
শীত এলেই পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। এর ব্যতিক্রম হয়নি কুমিল্লা শালবন বৌদ্ধবিহারেও। কুমিল্লা, ২৩ ডিসেম্বরছবি: এম সাদেক
৮ / ১৮
সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে গত মঙ্গলবার থেকে তিন দিনের পরিবহন ধর্মঘট শুরু করেছে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ। দ্বিতীয় দিনেও ধর্মঘটে সিলেটের সঙ্গে সারা দেশের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সিলেট কমদতলি কেন্দ্রীয় বাসটার্মিনালে রাখা দূরপাল্লার বাস। সিলেট, ২৩ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
৯ / ১৮
করোনাকালে দীর্ঘদিন স্কুল বন্ধ। সহপাঠীদের সঙ্গে খেলাধুলাও নেই। তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ফ্ল্যাটের সামনের সড়কটি শিশুদের খেলার মাঠে পরিণত হয়েছে। বিকেলে রাজধানীর মোহাম্মদীয়া হাউজিং সোসাইটিতে। ঢাকা, ২৩ ডিসেম্বরছবি: জাহিদুল করিম
১০ / ১৮
শীত বেড়েছে উত্তরাঞ্চলের জেলাগুলোয়। করোনা সংক্রমণের পাশাপাশি হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা, যার অধিকাংশই শিশু ও বৃদ্ধ। একটু রোদের দেখা পেলেই শিশুদের বারান্দায় নিয়ে রোদ পোহাচ্ছেন মায়েরা। মঙ্গলবার শিশু ওয়ার্ড, জেনারেল হাসপাতাল, পাবনা, ২২ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ
১১ / ১৮
এ সময় সমুদ্র শান্ত। জেলেরা নেমেছেন জীবিকার সন্ধানে। অনেক বেশি মাছ ধরার আশা নিয়ে গভীর সমুদ্রে ট্রলারে করে মাছ ধরতে যাচ্ছেন জেলেরা। কক্সবাজারের উখিয়ার ইনানী, ২৩ ডিসেম্বরছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ১৮
হলুদ সর্ষে ফুলে ভরে গেছে বিস্তীর্ণ মাঠ। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কৃষকেরা আশা করছেন, এবার বাম্পার ফলন হবে। এদিকে মধু সংগ্রহ করতে বসানো বাক্সগুলো মৌমাছিতে ভরে গেছে। সংগৃহীত এ মধু মাঠে বসেই বিক্রি হয় প্রতি কেজি ৩৫০ টাকায়। ছবিটি উপজেলার ধানাটা গ্রাম থেকে তোলা। জামালপুর, ২২ ডিসেম্বরছবি: শফিকুল ইসলাম
১৩ / ১৮
মুগদা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা প্রদানের জন্য মানুষের দীর্ঘ অপেক্ষাছবি: সাজিদ হোসেন
১৪ / ১৮
বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের উদ্যোগে নবমবারের মতো কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে কবুতরের রেস অনুষ্ঠিত হলো। বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামের শৌখিন কবুতর খামারির ২২৫টি হোমার রেসার প্রজাতির কবুতর এতে অংশ নেয়। মৌলভীবাজার, ২২ ডিসেম্বরছবি: প্রথম আলো
১৫ / ১৮
প্রতিবছর শীত এলে চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে তৈরি করা হয় মাছ ধরার শতাধিক ট্রলার। ১৫ থেকে ২০ জন শ্রমিক টানা কাজ করে চার মাসে একটি ট্রলার তৈরি করতে পারেন। প্রতিটি ট্রলার তৈরি করতে খরচ হয় ৬০ থেকে ৮০ লাখ টাকা। বর্ষার শুরুতে এসব ট্রলারে করে মাছ ধরতে সমুদ্রে যাত্রা করেন জেলেরা। ছবিটি শাহ আমানত সেতুর পশ্চিম পাড় এলাকায়। চট্টগ্রাম, ২২ ডিসেম্বরছবি: সৌরভ দাশ
১৬ / ১৮
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মির্জাপুরের পোষ্টকামুরী এলাকায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। আহত অটোরিকশা চালককে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। মির্জাপুর, ২২ ডিসেম্বরছবি: প্রথম আলো
১৭ / ১৮
বড়দিন উপলক্ষে প্রস্তুতি ও সাজসজ্জা চলছে রাজধানীর ফার্মগেটের জপমালা রানীর গির্জায়। ঢাকা, ২২ ডিসেম্বরছবি: সাইফুল ইসলাম
১৮ / ১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করার আগে শিক্ষার্থীদের আবাসনব্যবস্থা নিশ্চিতকরণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন। ঢাকা, ২২ ডিসেম্বরছবি: সাজিদ হোসেন