অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে ইঞ্জিনচালিত নৌকা। ছবিটি গতকাল মঙ্গলবার সকালে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চেঙ্গিসেতু এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
২ / ১৯
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল বাজারে আখের গুড় তুলেছেন পাইকাররা। ছবিটি গতকাল মঙ্গলবার সকালে তোলা। ছবি: সোয়েল রানা
৩ / ১৯
কাচের বাক্সে শিশুদের প্রিয় গোলাপি হাওয়াই মিঠাই। প্রতিটি মিঠাই দুই টাকা দরে বিক্রি করেন এই বিক্রেতা। ছবিটি গতকাল মঙ্গলবার ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৪ / ১৯
রাঙামাটির নানিয়াচর উপজেলার একটি গ্রামের ভেতর দিয়ে বয়ে চলেছে দুর্গম এলাকার পাহাড়ি ঝরনার পানি। ছবিটি গতকাল মঙ্গলবার উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের চৈছড়ি গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৯
মাঠ থেকে মূল্যবান মসলা জাফরানের ফুল তুলছেন আফগান নারীরা। ছবিটি সম্প্রতি আফগানিস্তানের হেরাত প্রদেশের কারুখ এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স
৬ / ১৯
রাজধানীর সড়কের অধিকাংশ সিগনাল বাতি কোনো কাজে আসছে না। অনেক স্থানের সিগনাল বাতি ভেঙে পড়েছে। ছবিটি বুধবার দুপুরে গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৭ / ১৯
রাজধানীর হাজারীবাগে শিশু-কিশোরেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চামড়া শুকানোর কাজ করে। এ কাজের জন্য একজন কিশোর দিনে ৪০০ টাকা পায়। শিশুরা এ কাজে বড়দের সাহায্য করে। ছবিটি বুধবার দুপুরে হাজারীবাগের কালুনগর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৮ / ১৯
অঁদ্রে মালরোর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘রিমেম্বারিং অঁদ্রে মালরো’ শিরোনামের তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার সকালে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে নাটকের মাধ্যমে মালরোর জীবন ও কর্ম ফুটিয়ে তোলা হয়। ছবি: আবদুস সালাম
৯ / ১৯
নাসিরনগরে হিন্দু সম্প্রদায়, গোবিন্দগঞ্জের সাঁওতালদের এবং মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর বর্বর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মৌন মিছিল করে। ছবি: সাইফুল ইসলাম
১০ / ১৯
রাজধানীর জাতীয় জাদুঘরে তিন দিনব্যাপী পাটপণ্যের মেলার আজ বুধবার ছিল শেষ দিন। প্রতিটি স্টলেই ছিল দর্শনার্থীদের আনাগোনা। ছবি: সাইফুল ইসলাম
১১ / ১৯
বগুড়ার গাবতলী সড়কে আজ বুধবার ভোরে খলিশাকুড়া বেইলি সেতু ভেঙে সার বোঝাই একটি ট্রাক খাদে পড়ে যায়। এতে শহর থেকে গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার যোগাযোগ বন্ধ হয়ে যায় বিচ্ছিন্ন। ছবিটি দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা ,বগুড়া ।
১২ / ১৯
রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ অতিথিরা। সংবাদ সম্মেলনে সংস্থাটি বলেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যদি বৈদেশিক সহায়তা না-ও আসে, দেশীয় অর্থায়নে হলেও জলবায়ু তহবিল চালু রাখা উচিত।
১৩ / ১৯
সামনে বোরো মৌসুম। তৈরি করতে হবে ধানের চারা। তাই জমি প্রস্তুত শেষে দুই কৃষক বোরো ধানের বীজ ছিটাচ্ছেন। ছবিটি গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর এলাকা থেকে তোলা। ছবি:আলীমুজ্জামান
১৪ / ১৯
ফরিদপুর চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় গত কয়েক বছর কলার চাষ করে কৃষকেরা বেশ লাভবান হয়েছেন। এখন কলা রোপণের মৌসুম চলছে। তাই কলাচাষিরা মাগুরা জেলা থেকে ভালো জাতের কলার চারা কিনে ট্রলারে পদ্মার ওপার চরাঞ্চলে নিচ্ছেন। ছবিটি আজ বুধবার সকালে ফরিদপুর সদর উপজেলার চর টেপুরাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৯
সুন্দরবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের লক্ষ্যে ও ২৬ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় কমিটির মহাসমাবেশ সফল করতে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা মানববন্ধন ও মিছিল করে। ছবিটি আজ বুধবার সকালে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বর থেকে তোলা। ছবি: সাইয়ান
১৬ / ১৯
চাঁদাবাজির প্রতিবাদে আজ বুধবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নাছিরাবাদ এলাকায় অবস্থিত পোশাক কারখানার শ্রমিকেরা। ছবিটি বায়েজিদ থানার নাছিরাবাদ শিল্প এলাকা থেকে দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ
১৭ / ১৯
ফরিদপুর শহরের ব্যস্ততম সড়কের পাশে পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হয়। আবর্জনার দুর্গন্ধে প্রতিদিন হাজারো মানুষ চরম দুর্ভোগের মধ্যে ওই এলাকা দিয়ে চলাফেরা করে। ছবিটি আজ বুধবার দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৮ / ১৯
চলছে আমন ধান কাটার মৌসুম। ধান ঘরে তোলার কাজে ব্যস্ত কৃষক। ছবিটি ফরিদপুর সদর উপজেলার দক্ষিণ গোয়ালচামট এলাকা থেকে আজ বুধবার বিকেলে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৯ / ১৯
পাকা ধান কাটার পরে ধানখেতে পোকা ও শালিকের ওড়াউড়ি। ছবিটি আজ বুধবার হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের ধানখেত থেকে তোলা। ছবি: এ এস এম আলমগীর