এক ঝলক (২৩ নভেম্বর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
কোলাহল আর ধুলাবালির শহরের ছোট জলাশয়ে ফুটেছে লাল শাপলা। সড়কের পাশে হওয়াতে অনেকেই চোখ জুড়িয়ে নিতে পারছেন। উত্তর ইসকোর্স কুমিল্লা নগরের ৩ নম্বর ওয়ার্ড, ২৩ নভেম্বর। ছবি: এমদাদুল হক

২ / ২৬
নিজের শীতকালীন সবজি খেতে স্ত্রী ঝরনা আক্তারকে নিয়ে পরিচর্যায় ব্যস্ত কৃষক শহীদ ফকির। গদাধর ডাঙ্গী এলাকা, ফরিদপুর, ২৩ নভেম্বর। ছবি: আলীমুজ্জামান

৩ / ২৬
সবুজ পাহাড়ে আমন ঘরে তোলার উৎসব শুরু হয়েছে। ধান বাড়ি নিয়ে যাচ্ছেন পাহাড়ি কৃষকেরা। নিউজিল্যান্ড এলাকা, খাগড়াছড়ি শহর, ২৩ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী

৪ / ২৬
হেমন্তের সকালে ঘরে ঘরে নতুন ধান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষাণীরা। ভজেন্দ্রপুর গ্রাম, মালিগাছা ইউনিয়ন, পাবনা, ২৩ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ

৫ / ২৬
শীতের সকালে রোদ পোহানোর মধ্যে আলাদা আনন্দ আছে। ফুটপাতের এক কোনায় বসে আনন্দটুকু উপভোগ করছেন এক প্রবীণ। করাচি, পাকিস্তান, ২৩ নভেম্বর। ছবি: রয়টার্স

৬ / ২৬
মাথার ওপরের পদচারী-সেতুটি অসুস্থ, বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য উপযোগী নয়, তাই অসুস্থ সোহেল সেতু ব্যবহার করতে পারেনি। বাধ্য হয়েই এই দম্পতি ব্যস্ততম সড়ক ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এলাকা, ঢাকা, ২৩ নভেম্বর। ছবি: আবদুস সালাম

৭ / ২৬
দেখে মনে হচ্ছে, আকাশের বুকে আনাড়ি হাতে কেউ আঁকা আঁকি করেছে। বিদ্যুৎ চমকানোয় এমন দৃশ্যের অবতারণা। যেন নীরব সাক্ষী হয়ে সেই দৃশ্য দেখছে বহুতল ভবনটি। কলম্বো, শ্রীলঙ্কা, ২২ নভেম্বর। ছবি: রয়টার্স

৮ / ২৬
গাছের ডালে পাতার আড়ালে বুলবুলিটি এমনভাবে বসেছে যে তাকে খুঁজে পাওয়াই দায়। সাহেরখালী, মিরসরাই, চট্টগ্রাম, ২২ নভেম্বর। ছবি: ইকবাল হোসেন

৯ / ২৬
নানা উৎস থেকে তৈরি করা হয় বিদ্যুৎ। এ ক্ষেত্রে জনপ্রিয় একটি পদ্ধতি হলো উইন্ডমিলের মাধ্যমে উৎপাদন। যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের উৎপাদনশালার চিত্র। গ্রেট ইয়ারমাউথ, যুক্তরাজ্য, ২২ নভেম্বর। ছবি: রয়টার্স

১০ / ২৬
যুক্তরাষ্ট্রে থ্যাংকস গিভিং ডের ছুটিতে অনেকে বেড়াতে যাচ্ছেন। কেউ যাচ্ছেন অন্য শহরে থাকা প্রিয়জনদের সঙ্গে দেখা করতে। স্টেশনগুলোতে তাই বিদায়ের এমন দৃশ্য এখন স্বাভাবিক। এই যুগলের একজন দূরের শহরে যাচ্ছেন। আরেকজন এসেছেন বিদায় জানাতে। পেনসিলভানিয়া স্টেশন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ২২ নভেম্বর। ছবি: রয়টার্স

১১ / ২৬
সমুদ্রের ধারে মরে পড়ে আছে সামুদ্রিক কচ্ছপ। এমন খাবার পেয়ে ভিড় জমিয়েছে কালো বাজপাখির দল। শালপা সৈকত, জিকালাপা, এল সালভাদর, নভেম্বর ২২। ছবি: রয়টার্স

১২ / ২৬
সুস্বাদু খাবার নুডলস। এক সময় হাতেই বানানো হতো এটি। যন্ত্রের যুগে হাতে নুডলস বানানোর চল প্রায় ওঠেই গেছে। তবে ঐতিহ্য ধরে রেখেছে চীনের কিছু গ্রামের বাসিন্দারা। এমন এক বাসিন্দা নুডলস শুকানোর কাজ করছেন। লিনি, শানডং, চীন, ২১ নভেম্বর। ছবি: রয়টার্স

১৩ / ২৬
রোগের কবল থেকে মুক্তি নেই পশু-পাখিদেরও। মানুষের মতো তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করতে হয়। বন্যপ্রাণী পার্কের প্রাণীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন এক পশুচিকিৎসক। কুইংডাও, শানডং, চীন, ২১ নভেম্বর। ছবি: রয়টার্স

১৪ / ২৬
শীত এসে গেছে। সঙ্গে বয়স্কদের জন্য নিয়ে এসেছে দুর্ভোগ। শীতের কাপড় জড়িয়ে উষ্ণ হওয়ার চেষ্টা এক বৃদ্ধের। নয়াদিল্লি, ভারত, ২২ নভেম্বর। ছবি: রয়টার্স

১৫ / ২৬
গাঁদা ফুল দিয়ে বানানো হয়েছে মালা। রাখা হয়েছে বিক্রির জন্য। এই ফুলের মালা কেউ বাড়ির জন্য কেনেন। তবে বেশির ভাগ মালা মন্দিরের জন্য কিনে নেওয়া হয়। কলকাতা, ভারত, ২১ নভেম্বর। ছবি: রয়টার্স

১৬ / ২৬
বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) উদ্যোগে বৃহস্পতিবার থেকে হয়েছে ‘৫ম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০১৭’। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, ঢাকা, ২৩ নভেম্বর। ছবি: আবদুস সালাম

১৭ / ২৬
‘রাঁধুনী পাঠকের ঈদ রেসিপি’ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। প্রথম আলো কার্যালয়, কারওয়ান বাজার, ঢাকা, ২৩ নভেম্বর। ছবি: আবদুস সালাম

১৮ / ২৬
বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু শুক্রবার থেকে। তাই বিভিন্ন খেলার টিকিট কিনতে ভিড় করেন ক্রীড়ামোদীরা। কাজীর দেউড়ি, চট্টগ্রাম, ২৩ নভেম্বরে। ছবি: সৌরভ দাশ

১৯ / ২৬
নৌকা-সংকটের কারণে মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে তেলের ড্রামকে ভেলা বানিয়ে নদী পাড়ি দিচ্ছে এক রোহিঙ্গা পরিবার। ভেলায় শিশুসহ আছে ১১ জন। নাফ নদী, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া, টেকনাফ, কক্সবাজার ২৩ নভেম্বর। ছবি: গিয়াস উদ্দিন

২০ / ২৬
দুর্গম এলাকা থেকে পানি সংগ্রহ করে বাড়ি ফিরছেন এই ব্যক্তি। চেলাছড়া, খাগড়াছড়ি সদর, ২৩ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী

২১ / ২৬
শীতের অন্যতম ফুল গাঁদা ফুটতে শুরু করেছে। গুগড়াছড়ি, খাগড়াছড়ি সদর, ২৩ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী

২২ / ২৬
ঘরে ঘরে জোরপূর্বক বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এর আয়োজন করে সচেতন নাগরিকেরা। শপথ চত্বর, চাঁদপুর, ২৩ নভেম্বর। ছবি: আলম পলাশ

২৩ / ২৬
নদীপথে কার্গো ট্রলারে মালামাল ওঠানো-নামানোর কাজ করেন এঁরা। কাজের ফাঁকে দুপুরের খাবার সেরে নিচ্ছেন। গদাধর ডাঙ্গী এলাকা, ফরিদপুর, ২৩ নভেম্বর। ছবি: আলীমুজ্জামান

২৪ / ২৬
এ বয়সে শেখ ফরিদ ও লোকমান হাকিমের স্কুলে যাওয়ার কথা। কিন্তু বাবা গরিব বলে ময়মনসিংহ থেকে কুমিল্লায় এসে ফেরি করে হাওয়াই মিঠাই বিক্রির চাকরি করছে এরা। এতে শেখ ফরিদ আড়াই হাজার এবং লোকমান হাকিম ২ হাজার ৮০০ টাকা বেতন পাবে। দিন ১০০টি হাওয়াই মিঠাই বিক্রি করতে হয় তাদের। জেলা আদালত এলাকা, কুমিল্লা, ২৩ নভেম্বর। ছবি: এমদাদুল হক

২৫ / ২৬
গাছের সঙ্গে বাঁধা দোলনায় দুলছে ছোট্ট শিশুটি। জঙ্গলবাড়ি, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২৩ নভেম্বর। ছবি: তাফসিলুল আজিজ

২৬ / ২৬
পাটখড়িবোঝাই ট্রলার। কালীগঙ্গা নদী, পিরোজপুর, ২৩ নভেম্বর। ছবি: এ কে এম ফয়সাল