বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কঠিন চীবর দানের মাসব্যাপী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার রাতে শেষ হয়েছে। এই অনুষ্ঠানে সন্ধ্যায় ফানুস ওড়ানো হয়। ধর্মরাজিক বৌদ্ধবিহার, খাগড়াছড়ি শহর, ২২ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
২ / ১৯
গাছের ডালে পোকার খোঁজে এক বেনে বউ। মানিকছড়ি পাহাড়, রাঙামাটি সদর, ২৩ নভেম্বর শুক্রবার সকাল। ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৯
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামের কৃষক নিজের জমি থেকে জাপানি কলমি শাক সংগ্রহ করছেন। মোহাম্মদপুর গ্রাম, দাউদকান্দি উপজেলা, কুমিল্লা, ২২ নভেম্বর। ছবি: রহমান ঢালী
৪ / ১৯
সোনারঙা আধপাকা ধানের জমির আইল ধরে পানি সেচের জন্য শ্যালো মেশিন নিয়ে যাচ্ছেন কৃষকেরা। সরুগ্রাম, ধুনট উপজেলা, বগুড়া, ২৩ নভেম্বর। ছবি: সোয়েল রানা
৫ / ১৯
পাহাড়ি এলাকায় শীত পড়ে গেছে। তাই বাজার থেকে লেপ কিনে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। শাপলা চত্বর, খাগড়াছড়ি শহর, ২৩ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
গাছের নিচে ছায়ায় ঘুমিয়ে পড়েছেন এক ক্লান্ত পথিক। বিলাশের পাড়, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২২ নভেম্বর। ছবি: শিমুল তরফদার
৮ / ১৯
আগামী নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে সাংসদ হিসেবে দেখতে গণভবনের সামনে ‘হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়’-এর ব্যানারে বিক্ষোভ করেছেন যশোর-৫ (মনিরামপুর) আসনের কর্মী-সমর্থকেরা। তাঁরা আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী জেসমিন আরার সমর্থক। ঢাকা, ২৩ নভেম্বর। ছবি: আবদুস সালাম
৯ / ১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলেছ মুখোশ প্রদর্শনী। ‘মুখোশের অন্তরালে-৩’ শীর্ষক এই প্রদর্শনী চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। প্রদর্শিত একটি মুখোশ। ঢাকা, ২৩ নভেম্বর। ছবি: আবদুস সালাম
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সৌন্দর্যের পাশাপাশি সুবাস ছড়াচ্ছে গোলাপ। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২২ নভেম্বর। ছবি: সাজেদুল আলম
১২ / ১৯
বিয়ের বছর পেরিয়ে গেল। স্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে এই ছবি শেয়ার করেছেন ভারতের সাবেক ক্রিকেট তারকা জহির খান। গত বছর বলিউড তারকা সাগরিকা ঘাটগের সঙ্গে বিয়ে হয় এই পেসারের। ২৩ নভেম্বর। ছবি: টুইটার
১৩ / ১৯
বিয়ের পর থিতু হয়েছেন মার্কিন মুলুকে। সেখান থেকে থ্যাংকস গিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মাধুরী দীক্ষিত। ২৩ নভেম্বর। ছবি: টুইটার
১৪ / ১৯
২৮ নভেম্বর থেকে বিয়ের বাদ্যি শুরু। শেষ ৩ ডিসেম্বর। রঙিন সাজে সাজছে যোধপুরের উমাইদ ভবন। সেখানে কয়েক দিন পরই হবে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে। নিক চলে এসেছেন ভারতে। প্রিয়াঙ্কা স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি শেয়ার করছেন। ২৩ নভেম্বর। ছবি: টুইটার
১৫ / ১৯
বন্ধ রেলগেটে আটকে আছে যানবাহন। ছুটে আসছে ট্রেন। কিন্তু সময় বাঁচাতে রেলগেটের ফাঁক গলে এভাবেই রেললাইন পার হচ্ছেন পথচারীরা। সচেতনতার অভাবে অনেকেই ঝুঁকি নিয়ে চলাচল করেন এভাবেই। রেলগেট, ঈশ্বরদী, পাবনা, ২৩ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
১৬ / ১৯
ধান কাটা জমির ইঁদুরের গর্ত থেকে ধান বের করছে পঞ্চম শ্রেণির ছাত্র সাব্বির। ছুটির দিনে দ্বিতীয় শ্রেণির ওমর ও সৌরভকেও সঙ্গে নিয়েছে সে। গর্ত থেকে এভাবে দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত ধান সংগ্রহ করা যায়। মাঝদিয়া নতুনপাড়া, ঈশ্বরদী, পাবনা, ২৩ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
মাঠ থেকে আমন ধান সংগ্রহ করে মাড়াইয়ের জন্য স্তূপ করে রেখেছেন চাষিরা। কাজের ফাঁকে বিশ্রাম নিচ্ছেন পাহাড়ি কৃষকেরা। গোলাবাড়ী এলাকা, খাগড়াছড়ি সদর, ২৩ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
১৯ / ১৯
পাহাড়ে পড়তে শুরু করেছে শীত। রাতযাপনের লেপ কিনে বাড়ি ফিরছেন এই পাহাড়ি ব্যক্তি। শাপলা চত্বর এলাকা, খাগড়াছড়ি, ২৩ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী