এক ঝলক (২৩ ফেব্রুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
শিকারের খোঁজে ঘাঁপটি মেরে বসে আছে মাছরাঙা পাখি। ছবিটি গতকাল সোমবার বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা রেলসেতু এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২ / ২৯
বসন্তের মাতাল হাওয়ায় দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি গতকাল সোমবার বিকেলে রংপুর নগরের চওড়াহাট এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৩ / ২৯
মলিন ধুলোয় ছড়িয়ে আছে ঝরা পাতা। ছবিটি গতকাল সোমবার সকালে ফরিদপুর জিলা স্কুল চত্বর থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৪ / ২৯
শিক্ষা সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সিউলের নকশানের ‘শিল্প গ্রামে’ গেছেন এই শিক্ষার্থীরা। সেখানে গিয়ে সত্তরের দশকের শিক্ষার্থীদের মতো পোশাক পরে সেলফি তুলছেন তাঁরা। ছবি: এএফপি

৫ / ২৯
দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী ‘শিল্প গ্রামে’ শিক্ষা সফরে গিয়ে নানা ঢঙে ছবি তোলায় ব্যস্ত শিক্ষার্থীরা। ছবিতে সত্তরের দশকের ভাব আনতে পরেছেন ওই সময়কার ধরনের পোশাক। ছবি: এএফপি

৬ / ২৯
স্পেনের মাদ্রিদে চলছে মার্সিডিজ-বেঞ্জ ফ্যাশন সপ্তাহ। এতে অংশ নেওয়া এক মডেল। ছবি: রয়টার্স

৭ / ২৯
ফরিদপুর শহরে গোয়ালচামট এলাকায় গতকাল সোমবার রাতে এক বাসন্তী উৎসব অনুষ্ঠানে ভজন সংগীত পরিবেশন করেন ভারতের সংগীত শিল্পী হৈমন্তী শুক্লা। ছবি: আলীমুজ্জামান

৮ / ২৯
একুশের প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে বোমা হামলা ও গুলি বর্ষণকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার সকালে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: এহসান-উদ-দৌলা

৯ / ২৯
লন্ডন ফ্যাশন উইকে বাহারি পোশাকে এক মডেল। ছবি: রয়টার্স

১০ / ২৯
শ্রীলঙ্কার গ্যাংরামায়া মন্দিরের বার্ষিক ফেরাহেরা উৎ​সব উপলক্ষে সুন্দর কাপড়ে সাজানো হয়েছে হাতিটিকে। সুসজ্জিত এমন ৫০টি হাতি এক শোভাযাত্রায় অংশ নেয়। ছবি: রয়টার্স।

১১ / ২৯
প্রার্থনায় বসেছে বৌদ্ধ ভিক্ষুরা। ছবিটি থাইল্যান্ডের ব্যাংককের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাথুম থানি থেকে তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৯
ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় গান গাইছেন ক্রিমিয়ার শিল্পী জামালা। ছবি: রয়টার্স

১৩ / ২৯
উৎ​সব উপলক্ষে আলো জ্বালাচ্ছেন এক বৌদ্ধ ভিক্ষু, যেন সব অন্ধকার দূর হয়ে আলো আসে। ছবিটি থাইল্যান্ডের ব্যাংককের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাথুম থানি থেকে তোলা। ছবি: রয়টার্স

১৪ / ২৯
স্পেনের মাদ্রিদে মার্সিডিজ-বেঞ্জ ফ্যাশন উইকে রানওয়েতে এক মডেলের ক্যাটওয়াক। ছবি: রয়টার্স

১৫ / ২৯
পুরান ঢাকার একটি ব্যস্ততম সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিদিনই তাদের এ রকম ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হয়। ছবিটি আজ মঙ্গলবার পুরান ঢাকার জয়কালী মন্দির সড়ক থেকে বেলা একটার দিকে তোলা। ছবি: মনিরুল আলম

১৬ / ২৯
পুরান ঢাকার জয়কালী মন্দির সড়ক থেকে টয়েনবি সার্কুলার রোডে যেতে গাড়ি একদিকে চলাচলের নিয়ম থাকলেও কেউ যেন এই নিয়মটি মানতে চান না। রিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কার ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে ঝুঁকি নিয়ে যাতায়াত করে। ছবিটি আজ মঙ্গলবার বেলা একটার দিকে তোলা। ছবি: মনিরুল আলম

১৭ / ২৯
গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে প্রায়ই বাসে আগুন ধরে হতাহতের ঘটনা ঘটছে। তারপরও সিএনজিচালিত বাস মালিক ও চালকেরা সিলিন্ডারের সুরক্ষা নিশ্চিত করতে উদাসীন। রাজধানীর আজিমপুর-মিরপুর রুটে চলাচলকারী এই বাসের সিলিন্ডার চেম্বারের কোনো ঢাকনা নেই। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডির ১৫ নম্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৯
রাজধানীর পান্থপথ এলাকায় কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ছবিটি পান্থপথ মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৯
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবিতে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছেন নন এমপিও বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। ছবি: আবদুস সালাম

২০ / ২৯
যেকোনো সময় পথচারীদের মাথার ওপর ভেঙে পড়তে পারে সিমেন্ট-বালির তৈরি যাত্রী ছাউনির ছাদটি। পাটের দড়ি দিয়ে বেঁধে রাখার চেষ্টা করা হলেও দুর্ঘটনার ঝুঁকি দূর হয়নি। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৯
দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে আসতে শুরু করেছে রসাল ফল তরমুজ। ছবিটি সদরঘাট থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২২ / ২৯
বেগুন গাছের ফুল থেকে মধু সংগ্রহ করছে এক মৌমাছি। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৩ / ২৯
জমিতে লাগানো হলুদ তুলছেন এক কৃষক দম্পতি। ছবিটি বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়ে​ল রানা

২৪ / ২৯
বিস্কুট দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে বিস্কুট খাওয়ার চেষ্টা খুদে শিক্ষার্থীদের। ছবিটি আজ মঙ্গলবার কুমিল্লা নগরের নজরুল মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে তোলা। ছবি: এম সাদেক

২৫ / ২৯
গাছে এসেছে লিচুর মুকুল। ছবিটি পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২৬ / ২৯
লাল গোলাপের ছবিটি পাবনার ঈশ্বরদী উপজেলার চারাবটতলা এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২৭ / ২৯
প্রতি বছরের মতো এবারও সিলেটের বিভিন্ন উপজেলায় মিষ্টিকুমড়ার ভালো ফলন হয়েছে। ​বিক্রির জন্য এগুলো আনা হয়েছে সিলেট নগরে। ছবিটি নগরের সোবহানীঘাট থেকে দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৮ / ২৯
ঝুঁকি নিয়ে ক্রসিং পার হচ্ছেন মোটরসাইকেলের এক আরোহী। ছবিটি আজ সোমবার বেলা পৌনে তিনটায় মহাখালী রেলক্রসিং এলাকা থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

২৯ / ২৯
রাজধানীর বাবুবাজার এলাকায় যানজট এখন যেন প্রতিদিনের চিত্র। আজ সোমবার দুপুরে সেতুর ওপর-নিচে ছিল ব্যাপক যানজট।  ছবি: সাইফুল ইসলাম