এক ঝলক (২৩ ফেব্রুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
নয়াদিল্লিতে ইন্ডিয়া গেটে এক প্রচার অনুষ্ঠানে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও অভিনেত্রী আলিয়া ভাটকে সেলফি তুলতে দেখা যায়। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: এএফপি

২ / ২৩
চীনের জিয়াংসু প্রদেশের ঝেনজিয়াং ক্যাম্পাসে ফুলের বাগানে দুই শিক্ষার্থী। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৩
যাত্রীবাহী বাস যথাস্থানে না থামিয়ে অনেক বাসচালক সড়কের মাঝখানে চলন্ত অবস্থাতেই যাত্রীদের নামতে বাধ্য করেন। এভাবে নামতে গিয়ে অনেক সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে। ছবিটি বৃহস্পতিবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৪ / ২৩
নাদুসনুদুস পান্ডাটির নাম বাও বাও। চীনের সিচুয়ান প্রদেশের জায়ান্ট পান্ডা প্রজননকেন্দ্রে চলছে তার খাওয়াদাওয়া। ছবিটি গতকাল বুধবারের। ছবি: রয়টার্স

৫ / ২৩
যুক্তরাজ্যের ওয়েলসের পন্টিপুলে বুধবার শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রকল্প এমআইএসটি পরিদর্শনে গিয়েছিলেন ব্রিটিশ রাজবধূ ক্যাথরিন। সেখানেই পুল খেলেন তিনি। ছবি: রয়টার্স

৬ / ২৩
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ পাঁচজন নিহত হওয়ার জন্য দায়ী বাসচালক জামির হোসেনের সাজার প্রতিবাদে চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। ছবি: শাহ আলম

৭ / ২৩

৮ / ২৩
গাছের ডালে বসে আছে এক পাখি। ছবিটি বৃহস্পতিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রাম থেকে তোলা। ছবি: প্রথম আলো

৯ / ২৩
জমি থেকে আলু তুলছেন এক কৃষক। ছবিটি বুধবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সালধর গ্রাম থেকে তোলা। ছবি: এমদাদুল হক

১০ / ২৩
জমি থেকে আলু তুলে বাড়ি ফিরছেন দুই কৃষক। ছবিটি বুধবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সালধর গ্রাম থেকে তোলা। ছবি: এমদাদুল হক

১১ / ২৩
গরম পড়তে শুরু করেছে। এই সময়ে হাতপাখা বিক্রি করছেন এক বিক্রেতা। ছবিটি আজ বৃহস্পতিবার রংপুর নগরের প্রধান ডাকঘরের সামনের এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১২ / ২৩
জার্মানির পশ্চিমাঞ্চলে কোলোইনে ওমেনেস কার্নিভালে যোগ দিতে আসা এক দর্শক ভাঁড়ের বেশে সাজেন। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

১৩ / ২৩
কলম্বোর সড়কে হাতির পিঠে মাহুত। এশিয়ান হাতির তিনটি প্রজাতির একটি শ্রীলঙ্কার হাতি। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

১৪ / ২৩
আইএসবিরোধী লড়াইয়ের সময় ইরাকের সেনাবাহিনী রকেটলঞ্চার ছোড়ে। ছবিটি ইরাকের মসুলের দক্ষিণে ঘোজলানি সামরিক কমপ্লেক্সের কাছ থেকে তোলা। ছবি: রয়টার্স

১৫ / ২৩
আর কয়েক দিন পর হিন্দু সম্প্রদায় উদ্‌যাপন করবে শিবরাত্রি। চলছে তারই প্রস্তুতি। ভারতের কলকাতায় হিন্দু দেবতা শিবের মূর্তি তৈরি করছেন এক কারিগর। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

১৬ / ২৩
সূর্যোদয়ের লগ্নে তুরস্কের ইস্তাম্বুলের বসফরাস সেতুর দৃশ্যটি বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

১৭ / ২৩
মাথার ওপরই ঝকঝকে নতুন পদচারী সেতু। কিন্তু তা ব্যবহার না করে ঝুঁকি নিয়ে কষ্ট করে সড়ক বিভাজক ডিঙিয়ে সড়ক পার হন অনেকে। ছবিটি বৃহস্পতিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৩
বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উদ্যোগে এবং জিপিই প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় বৃহস্পতিবার থেকে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হয়েছে নবম ‘এশিয়া ফার্মা এক্সপো-২০১৭ ’। ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৩
খুঁটিসহ ফুটপাতের ওপর ভেঙে পড়ে আছে একটি ট্রাফিক সিগনাল বাতি। প্রায় এক সপ্তাহ ধরে বাতিটি পড়ে থাকলেও কর্তৃপক্ষের টনক নড়ছে না। ছবিটি বৃহস্পতিবার বিকেলে মিরপুরের কালশী নতুন রাস্তার মোড় থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৩
ফাদারল্যান্ড ডে উপলক্ষে নিহত সৈনিকদের উদ্দেশে বৃহস্পতিবার ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

২১ / ২৩
সবুজ ধানখেতে শিশুদের হেঁটে চলা৷ প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠা ওদের৷ ছবিটি আজ বৃহস্পতিবার ঢাকার গাবতলীর বেড়িবাঁধ এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২৩
মিরপুরের প্রধান সড়কগুলোতে চলছে খোঁড়াখুঁড়ি ৷ এতে এলাকাবাসী ও পথচারীদের দুর্ভোগের শেষ নেই৷ ছবিটি গতকাল বুধবার বিকেলে মিরপুর শেওড়াপাড়া সড়ক থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৩ / ২৩
বিজ্ঞানী কাজী ইফফাত হকের সঙ্গে তরুণদের মাসিক পত্রিকা ‘বিজ্ঞান চিন্তা’র আড্ডা। রাজধানীর প্রথম আলো কার্যালয়ের পঞ্চম তলায় এ আড্ডা অনুষ্ঠিত হয়৷ ছবি: সাবিনা ইয়াসমিন