এক ঝলক (২৩ ফেব্রুয়ারি ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
রাজধানীর নীলক্ষেতে গতকাল মঙ্গলবার রাতে আগুনে পুড়ে যাওয়া বইয়ের দোকান পরিষ্কার করছেন দোকানমালিকসহ কর্মচারীরা
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ৯
বন ও বাঁশঝাড়ের মরা পাতা উল্টে খাবারেরর খোঁজে লাজুক প্রকৃতির রঙিলা দোয়েল পাখি। মালঞ্চী, সদর উপজেলা, পাবনা, ২৩ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৩ / ৯
আবাদি জমির আল ধরে ফাঁকা খেলার জায়গা খুঁজতে যাচ্ছে শিশুরা। দর্শনা, শহরতলি, রংপুর, ২৩ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৯
সরকারি মৌজা মানচিত্রের সড়ক অবৈধ দখল করে রাখায় খুলনার ডুমুরিয়া উপজেলার চক আসানখালী মৌজায় ২৯২টি পরিবার ভোগান্তিতে রয়েছে। এর প্রতিকার চেয়ে পরিবারগুলো মানববন্ধন করে। এ সময় তারা দখলকারীদের উদ্দেশে ঝাড়ু প্রদর্শন করে। খুলনার নতুন জেলখানার সমনে, বিসমিল্লাহ নগর, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ২৩ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ৯
দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের উপস্থিতিও বেড়েছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশের পরপর দল বেঁধে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানে নেমে পড়ে। অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ২৩ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
৬ / ৯
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়মিত ক্লাস, ল্যবরেটরির যন্ত্রপাতি, আসবাব, শিক্ষক ও প্রশিক্ষকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীরা। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, ২৩ ফেব্রুয়ারি
ছবি: নুতন শেখ
৭ / ৯
ফাগুনের উপস্থিতি জানান দিতেই যেন পলাশের ডাল ভরে গেছে উজ্জ্বল কমলা রঙের ফুলে। নাগরিক ব্যস্ততার ভিড়ে বিভিন্ন এলাকায় সড়কের পাশে ফুটে থাকা পলাশ যোগ করেছে অন্য রকম শোভা। আসকার দীঘির পাড়, চট্টগ্রাম নগর, ২৩ ফেব্রুয়ারি
ছবি: ওমর কায়সার
৮ / ৯
সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) টিকাকেন্দ্রে টিকাপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়। ২৩ ফেব্রুয়ারি
ছবি: শামসুজ্জামান
৯ / ৯
ঠেলা জাল দিয়ে মাছ শিকারের জন্য করতোয়া নদীতে নেমেছেন এক জেলে। কিন্তু নদীতে আগের মতো নাব্যতা নেই। জন্মেছে কচুরিপানা। আবার কোথাও শুকিয়ে গেছে। ঠেলা জালে মাছ উঠেছে কি না, দেখছেন এক জেলে। করতোয়া নদী, ইছাদহ এলাকার বারুনিঘাট, বগুড়া সদর, ২৩ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা