দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৩ সালের ২২ মার্চ বেলারুশের কাতিন নামের গ্রামে নাৎসি বাহিনী ১৪৯ জন গ্রামবাসীকে হত্যা করেছিল। নিহত বক্তিদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভের বেদিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। কাটিন, বেলারুশ, ২২ মার্চ। ছবি: রয়টার্স
১০ / ১৭
ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী ডাচেস অব কেমব্রিজ ক্যাথরিন লন্ডনের অলিম্পিক পার্কে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন। একটি দাতব্য অনুষ্ঠানে তারা সেখানে যান। লন্ডন, যুক্তরাজ্য, ২২ মার্চ। ছবি: রয়টার্স
১১ / ১৭
গাছের ডালে বসে আছে এক জোড়া তিলা ঘুঘু। বাংলাদেশে তিলা ঘুঘু বেশি দেখা যায়। আদি নিবাস ভারতবর্ষ ও দক্ষিণ এশিয়া। আলিয়া মাদ্রাসা এলাকা, ভোলা সদর, ২৩ মার্চ। ছবি: নেয়ামতউল্যাহ
১২ / ১৭
চাষাবাদে লাঙলের আর তেমন ব্যবহার নেই। দেশের কিছু প্রত্যন্ত অঞ্চলে জমি চাষে এই সনাতন পদ্ধতি ব্যবহৃত হয়। পশ্চিম কাঁঠালতলি, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৩ মার্চ। ছবি: পলাশ বড়ুয়া