এক ঝলক (২৩ মে ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
পোষা কচ্ছপকে সবুজ ঘাসে ছেড়ে দিয়ে আয়েশ করে বসে আছেন এক নারী। ছবিটি নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক থেকে সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স

২ / ২৪
ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে প্রেসিডেন্টের বাসভবনের বাগানে একসঙ্গে হাঁটছেন সে দেশের জাতীয় পরিষদের চেয়ারওম্যান নগুয়েন থি কিম নেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সুসান রাইস। ছবিটি আজকের। ছবি: রয়টার্স

৩ / ২৪
সামনেই ছেলেমেয়েদের কলেজে ভর্তির পরীক্ষা। সন্তানের মঙ্গল কামনায় চীনের আনহুই প্রদেশের একটি এলাকায় আগুন জ্বালাচ্ছেন অভিভাবকেরা। ছবিটি শনিবারের। ছবি: রয়টার্স

৪ / ২৪
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতবিক্ষত ভোলার তজুমদ্দিন উপজেলাসহ আশপাশের এলাকা। আজ সোমবার খানিকটা রোদ দেখে ভেজা কাঁথা, বইসহ বিভিন্ন জিনিস শুকাতে দিয়েছেন অনেকে। ছবিটি উপজেলার চাঁদপুর ইউনিয়ন থেকে তোলা। ছবি: নেয়ামতউল্যাহ

৫ / ২৪
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত ওষুধের দোকানের মালামাল শুকাতে দিচ্ছেন দুজন। ছবিটি ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন থেকে তোলা। ছবি: নেয়ামতউল্যাহ

৬ / ২৪
ঘুরে দাঁড়াচ্ছে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ভোলার তজুমদ্দিন উপজেলাসহ আশপাশের মানুষ। ছবিটি আজ সোমবার উপজেলার চাঁদপুর ইউনিয়ন থেকে তোলা। ছবি: নেয়ামতউল্যাহ

৭ / ২৪
বৃষ্টিস্নাত আম। ছবিটি খুলনার ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৮ / ২৪
গাছের পাতায় বৃষ্টি ফোঁটা। ছবিটি খুলনার ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৯ / ২৪
আমন ধান চাষের জন্য জমি চাষযোগ্য করছেন এক কৃষক। ছবিটি রাঙামাটি সদরের নাড়েইছড়ি এলাকা থেকে আজ সোমবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১০ / ২৪
বর্ষার বৃষ্টি বোরো ধানের খেতে জমেছে। এতে ডুবে গেছে বোরো ধান। সেই ধান কেটে নিচ্ছেন দুই কৃষক। ছবিটি আজ সোমবার বগুড়ার কাহালু উপজেলার ইন্দুখুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১১ / ২৪
ফুল থেকে মধু আহরণে ব্যস্ত প্রজাপতি। ছবিটি সোমবার বগুড়ার কাহালু উপজেলার সাবানপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ২৪
সড়কের ধারে বট গাছের ঝুলে থাকায় লতায় দুরন্তপনায় মেতেছে দুই শিশু। ছবিটি সোমবার বগুড়ার কাহালু উপজেলার ডোমরগ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৩ / ২৪
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া মহাসড়কে আজ সোমবার ভোরে পিকআপভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে। ছবি: প্রথম আলো

১৪ / ২৪
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন, পদ মর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করাসহ পাঁচ দফা দাবিতে অষ্টম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের  (ম্যাটস) সদস্যরা। ছবিটি সোমবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৪
সময় বাঁচাতে অনেক পথচারী এভাবেই রাজধানীর পান্থকুঞ্জ পার্কের ভেতর দিয়ে এসে ঝুঁকি নিয়ে কাঁটাতারের বেড়া অতিক্রম করে সড়কে নামেন। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৪
‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মাকে হারিয়ে মেয়ে রীনা ইয়াসমিনের কান্না। ছবিটি স্কয়ার হাসপাতাল প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৪
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মেডিকেল টেকনোলজি কোর্স পরিচালনা বন্ধসহ ১০ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যান্ড ফার্মাসিস্ট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিপিএসএ) সদস্যরা। ছবিটি সোমবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৪
‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ বিকেলে তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। ছবি: আবদুস সালাম

১৯ / ২৪
ধুলো-বালু থেকে নিজেদের বাঁচাতে এভাবেই নাকে-মুখে হাত দিয়ে চলাচল করতে হচ্ছে। রাজধানীর টয়েনবি সার্কুলার রোড থেকে ছবিটি আজ সোমবার বিকেল তোলা। ছবি: মনিরুল আলম

২০ / ২৪
বাংলাদেশ মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১০ দফা দাবি আদায়ে আমরণ অনশন চলছে। ১০ দিন ধরে চলা এ কর্মসূচিতে আজ পর্যন্ত ৯১ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। ছবিটি আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২১ / ২৪
এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ আইসিটি শিক্ষক সংগঠনের শিক্ষকেরা। ছবি: মনিরুল আলম

২২ / ২৪
ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের উদ্যোগে এ রকম অনেক বিন স্থাপন করা হয়েছে বিভিন্ন সড়কে। এসব বিনে নাগরিকেরা ময়লা-আবর্জনা ফেলছেন। কিন্তু কোথাও কোথাও এসব বিন চুরি হয়ে গেছে। ছবিটি রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

২৩ / ২৪
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্রোহী কবির সমাধি প্রাঙ্গণ ধোয়া-মোছা ও রং করার কাজ চলছে। ছবিটি সোমবার তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ২৪
‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর পুরান ঢাকার শরৎগুপ্ত রোডের ৩৮ নম্বর বাড়িতে। ছবি: ফোকাস বাংলা