প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে ছাতা মাথায় স্কুল শিক্ষার্থীরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ২০
সিলেটের কিনব্রিজের ওপর থেকে সুরমা নদীর পানিতে এভাবেই ঝুঁকি নিয়ে লাফিয়ে পড়ে দুরন্ত কিশোর-কিশোরীরা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি : আনিস মাহমুদ
৩ / ২০
বেলারুশের একটি লেকের ধারের নীড়ে বসে আছে দুটি পাখি। ছবিটি গত রোববার তোলা। ছবি: রয়টার্স
৪ / ২০
গাছের পাতায় বসেছে ডোরাকাটা বাহারি রঙের এক ফড়িং। ছবিটি গত রোববার রাজধানীর জাতীয় উদ্ভিদ উদ্যান থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
৫ / ২০
রাজধানীতে অসহনীয় গরমের মধ্যে তীব্র যানজট মানুষের বিড়ম্বনাকে চরম মাত্রায় নিয়ে গেছে। ছবিটি আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইল এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজা
৬ / ২০
উড়োজাহাজ দুর্ঘটনা মোকাবিলায় দক্ষতা অর্জনের লক্ষ্যে আজ মঙ্গলবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক মহড়ার আয়োজন করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ সময় একটি উড়োজাহাজের ডামি পোড়ানো হয়। ছবিটি সকালে তোলা। ছবি : জুয়েল শীল
৭ / ২০
উড়োজাহাজ দুর্ঘটনা মোকাবিলায় দক্ষতা অর্জনের লক্ষ্যে আজ মঙ্গলবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক মহড়ার আয়োজন করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ছবিটি সকালে তোলা। ছবি : জুয়েল শীল
৮ / ২০
রাজধানীর জাতীয় উদ্ভিদ উদ্যানে ফুটেছে ‘মোরগ ফুল’। ছবিটি গত রোববার তোলা। ছবি: জামিউল ইসলাম
৯ / ২০
টায়ারকে চাকা বানিয়ে খেলায় মেতেছে শিশুরা। ছবিটি গতকাল সোমবার সিলেট সদরের ইনাতাবাদ এলাকা থেকে দুপুরে তোলা। ছবি : আনিস মাহমুদ
১০ / ২০
মধুমতী নদীতে পাল তোলা নৌকা। ছবিটি সম্প্রতি ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া থেকে তোলা। ছবি: রানা আব্বাস
১১ / ২০
প্রচণ্ড গরমে ঠান্ডা পানিতে গা ভাসিয়েছে ছেলেটি। ছবিটি গতকাল সোমবার দুপুরে সিলেট শহরতলির হিলুয়াছড়া চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১২ / ২০
রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. আদনান হারুন। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: হাসান রাজা
১৩ / ২০
বিক্রি জন্য বাজারে কলা নিয়ে যাচ্ছেন এক নারী। স্থানীয় বাজারে এক ছড়ি কলার দাম গড়পড়তা ১০০ টাকা। ছবিটি আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার চেঙ্গুলিপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১৪ / ২০
তপ্ত দুপুরে ফুটপাতে বসা এক ব্যবসায়ী হাতপাখার বাতাসে শরীর শীতল করে নিচ্ছেন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে সিলেট নগরের কিনব্রিজ এলাকা থেকে তোলা। ছবি : আনিস মাহমুদ
১৫ / ২০
প্রখর রৌদ্রে পুড়ছে শরীর, দরদর করে ঝরছে ঘাম। তবুও একটু জিরিয়ে নেওয়ার অবসর নেই দিনমজুরদের। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে সিলেট নগরের কিনব্রিজ থেকে তোলা। ছবি : আনিস মাহমুদ
১৬ / ২০
তীব্র রোদে মাঠে কাজ করার ফাঁকে একটু তৃষ্ণা মিটিয়ে নিচ্ছেন এক কৃষক। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার উলট্ট গ্রাম থেকে তোলা। ছবি : সোয়েল রানা
১৭ / ২০
বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। ছবিটি জাতীয় প্রেসক্লাব থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৮ / ২০
পার্কিং ও হর্ন মুক্ত এলাকা ঘোষণা নামে হয়েছে। কিন্তু বাস্তব চিত্র আগের মতোই। যেভাবে ইচ্ছে হর্ন বাজিয়ে যাচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৯ / ২০
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৬-এ চ্যাম্পিয়ন হয়েছে এআইইউবি’র শিক্ষার্থী বনি ইউসুফ। অতিথিদের কাছ থেকে ট্রফি ও ১০ লাখ টাকার চেক গ্রহণ করছেন তিনি। ছবিটি আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন থেকে তোলা। ছবি : আবদুস সালাম
২০ / ২০
রাজধানীর বিভিন্ন সড়কে মঙ্গলবার দিনভর তীব্র যানজট ছিল। ছবিটি কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম