এক ঝলক (২৩ সেপ্টেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
প্রিয় মানুষগুলোর সঙ্গে ঈদ করতে ​বাড়ি যেতে চায় সবাই। কিন্তু নেই ​টিকিট। তাই বলে কী আর না যাওয়া ! যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে জানার পরও অনেকেই চড়ে বসেন ট্রেনের ছাদে। ছবিটি আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বগুড়ার গাবতলী রেলওয়ে স্টেশনের ২ নম্বর রেলগেট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২ / ২৩
বগুড়ার নসরৎ​পুর হলুদঘর গ্রাম থেকে মাটির পাতিল ফেরি করে বিক্রি করতে এসেছেন ইউনুস আলী। আকারভেদে প্রতিটি পাতিল বিক্রি হয় ২০ থেকে ৩০ টাকা করে। ছবিটি আজ বুধবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার পুরাতন বাজার এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা,বগুড়া

৩ / ২৩
কোরবানির জন্য হাটে তোলা উটের পশম কেটে করা হচ্ছে কারুকাজ। গতকাল মঙ্গলবার পাকিস্তানের করাচির পশুর একটি হাট থেকে ছবিটি তোলা। ছবি: রয়টার্স

৪ / ২৩
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে এভাবে ছাগল দুটি সাজিয়ে এনেছেন একজন বিক্রেতা। ছবিটি মঙ্গলবার ভারতের নয়াদিল্লি থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২৩
ঈদের আগে বকেয়া বেতনের দাবিতে টায়ার জ্বালিয়ে চট্টগ্রামের মুরাদপুর-অক্সিজেন সড়ক অবরোধ করে রাখেন নগরের আমিন জুটমিলের শ্রমিকেরা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ছবিটি আজ সকালে আমিন জুটমিলের সামনে থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

৬ / ২৩
ঈদে​র ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। তাই বাস, ট্রেন ও লঞ্চে অন্যদিনের চেয়ে যাত্রীদের চাপ বেশি। ছবিটি আজ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৭ / ২৩
ভাঙনের ফলে প্রতিদিনই তেঁতুলিয়া নদীর বুকে হারিয়ে যাচ্ছে বাড়িঘর, জমিজমা। এ ছাড়া জোয়ারে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের শতাধিক বাড়িতে পানি ওঠে যায়। ভাঙন প্রতিরোধে এ দুই ​ইউনিয়নের মানুষ ব্লক চায়। ভাঙন প্রতিরোধের দাবিতে আজ বুধবার শত শত নারী-পুরুষ চর ভেদুরিয়া গ্রামে নদীর তীরে মানববন্ধন করেছে । ছবি: নেয়ামত উল্লাহ, ভোলা

৮ / ২৩
হাজারীবাগের গরুর হাটের বর্ধিত অংশে পশুর বর্জ্য ও বৃষ্টির পানি আটকে বেহাল দশা। ছবিটি আজ বুধবার সকালে মনেশ্বর ১ম লেন থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৯ / ২৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ভোর থেকেই ঈদে ঘরমুখো মানুষের ঢল। দুপুরের দিকে এ সংখ্যা আরও বাড়তে থাকে। ছবি: মাসুদ রানা, গাজীপুর

১০ / ২৩
একদিন পর ঈদুল আজহা। পশু কোরবানির জন্য দা-ছুরি শাণ দিতে ব্যস্ত কামারেরা। ছবিটি আজ বুধবার সকালে ফরিদপুর শহরের টেপাখোলা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১১ / ২৩
ঈদ মানেই হাতে মেহেদি পড়া। বর্তমান বাজারে টিউব মেহেদির ছড়াছড়ি থাকলেও এখনো বাটা মেহেদির কদর ভালোই আছে। সর্বনিম্ন ১০ টাকা থেকে ৫০ টাকা করে বিক্রি হচ্ছে বাটা মেহেদি। ছবিটি নারায়ণগঞ্জ শহরে ৪ নম্বর ডিআইটি এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১২ / ২৩
কোরবানির ঈদ কেনা হয়ে গেছে। রাখা হয়েছে বাড়িতে। এ নিয়ে যেন শিশুদের আনন্দের সীমা নেই। একটু পর পর গরু দেখতে ছুটে যায় শিশুরা। শিশুদের বায়না মেটাতে বড়দেরও যেতে হয়। ছবিটি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৩ / ২৩
আর একদিন পরেই কোরবানির ঈদ। তাই এখন কামার পট্টিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। আজ বুধবার বেলা ১টার দিকে শহরের আনন্দবাজার থেকে তোলা। ছবি: শাহাদাৎ হোসেন

১৪ / ২৩
বকেয়া বেতনের দাবিতে জুট মিল এলাকার ভেতর দিয়ে যাওয়া রেললাইন অবরোধ করেন আমিন জুট মিলের শ্রমিকেরা। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে এ অবরোধ। তবে ওই সময় ওই রুটে কোনো ট্রেন ছিল না। ছবি: জুয়েল শীল

১৫ / ২৩
কোরবানির মাংস কাটাকুটির জন্য প্রয়োজন হোগলা পাটি। প্রায় প্রতিটি সড়কের পাশেই ব্যবসায়ীরা সাজিয়ে বসেছেন হোগলা পাটির পসরা। আকার​ ভেদে সর্বোচ্চ ১২০টাকা সর্বনিম্ন ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতিটি। ছবিটি দুপুরে কুমিল্লার রাজগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

১৬ / ২৩
গত কয়েক দিনের বৃষ্টিতে কুমিল্লার গরুর হাটগুলো কর্দমাক্ত। বেড়েছে মশা ও মাছির উপদ্রব। ফলে গরু কিনতে আসা ক্রেতাদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। ছবিটি কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর গরু বাজার থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

১৭ / ২৩
রাজশাহী শহর রক্ষা বাঁধে ভেঙে যাওয়া স্থানে জিও ব্যাগ ফেলে সংস্কারের চেষ্টা চলছে। ছ​বিটি নগরের জেলা পুলিশ লাইনের সামনে শ্রীরামপুর এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৮ / ২৩
রাজশাহীর চর খিদিরপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপলক্ষে উপজেলা প্রশাসন চাল বিতরণ করে আজ। চাল নিয়ে বাড়ি ফির​ছেন চরের বাসিন্দারা। ছবিটি সকাল সোয়া নয়টায় তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৯ / ২৩
ক্রেতাদের আকৃষ্ট করতে ছাগলকে সাজিয়ে হাটে নিয়ে যাচ্ছেন এক ​বিক্রেতা। ছবিটি আজ বুধবার রংপুর নগরের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনের সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

২০ / ২৩
ঈদের ছুটিতে যেতে হবে বাড়ি। প্রিয়জনের সঙ্গে মিলনের আনন্দ উপভোগ করতে দুর্ভোগ মেনে নিয়ে রওনা হয়েছে নগরবাসী। কমলাপুরে ট্রেনে উঠেছেন নাজমা বেগম, কিন্তু পারেননি স্বামী। পরে স্বামীর কোলে ঝাঁপিয়ে পড়ে ট্রেনের জানালা দিয়ে নেমে পড়েন তিনি। ছবিটি আজ বুধবার বেলা আড়াইটার দিকে তোলা। ছবি: হাসান রাজা

২১ / ২৩
কোরবানির ঈদে বাড়ি ফেরার জন্য গাবতলী বাস টার্মিনালসংলগ্ন রাস্তায় মানুষের ভিড়। ছবিটি বুধবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৩
ঈদে নামাজ পড়ার জন্য চাহিদা বেড়েছে টুপির ৷ ছবিটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে আজ বুধবার তোলা ৷ ছবি: সাইফুল ইসলাম

২৩ / ২৩
আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: ফোকাস বাংলা