এক ঝলক (২৩ সেপ্টেম্বর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৫
মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা বেশ কয়েকটি হিন্দু পরিবার কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং হিন্দুপাড়া এলাকায় আশ্রয় নিয়েছে। বাংলাদেশে আসার পর খোঁজ পাওয়া যাচ্ছে না এই কিশোরীর বাবা নিরঞ্জনের। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: সৌরভ দাশ

২ / ২৫
প্রকৃতি সেজেছে শরতের সাজে। কাশফুলে ছেয়ে গেছে খাল-বিলের আশপাশ। ছবিটি ঢাকার কেরানীগঞ্জের শলমাসি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৩ / ২৫
লালশাকের খেতে কীটনাশক দিচ্ছেন এক কৃষক। ছবিটি গতকাল শুক্রবার বগুড়া সদর উপজেলার দক্ষিণভাগ গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৪ / ২৫
জানালায় শিশুরা। ছবিটি গতকাল শুক্রবার রাঙামাটি শহরতলির নতুনপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৫ / ২৫
দধি ও ক্ষীর রাখার জন্য মাটির এই বাটিগুলো ব্যবহার হয়। রং করার পর রোদে শুকানো হচ্ছে। ছবিটি আজ শনিবার সকালে পিরোজপুরের পালপাড়া থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

৬ / ২৫
‘শ্রুতি সিলেট’-এর ১৭ বছর পূর্তিতে গতকাল শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শরৎ উৎসবের অনুষ্ঠানে দলীয় নৃত্য। ছবি: আনিস মাহমুদ

৭ / ২৫
রংপুর নগরের করুণাময়ী কালীবাড়ি মন্দিরে গতকাল শুক্রবার প্রতিমা সাজানোর কাজ চলছে। ছবি: মঈনুল ইসলাম

৮ / ২৫
কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন আইহার্ট রেডিও মিউজিক ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করছেন। ছবিটি গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভাদা থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৫
কক্সবাজারে শরণার্থীশিবিরে ত্রাণের অপেক্ষায় থাকা এক শিশুর কান্না। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: রয়টার্স

১০ / ২৫
ভূমিকম্পের পর উদ্ধারকাজে নেমেছে ফ্রিডা নামের কুকুরটি। ছবিটি মেক্সিকো সিটি থেকে গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৫
নেপালের কাঠমান্ডুতে দোলনায় দোল খাচ্ছে এক শিশু। ছবিটি আজ শনিবারের। ছবি: রয়টার্স

১২ / ২৫
বিভিন্ন জায়গা থেকে আনা প্লাস্টিকের বোতল জড়ো করা হয়েছে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার একটি কারখানায়। এগুলো দিয়েই তৈরি হবে নতুন প্লাস্টিক পণ্য। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: জুয়েল শীল

১৩ / ২৫
বর্ষা চলে গেলেও এখনো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন নিচু এলাকায় বন্যার পানি রয়েছে। চরাঞ্চলের মানুষ নৌকায় চলাচল করছে। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: এম রাশেদুল হক

১৪ / ২৫
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। সিলেটের পূজামণ্ডপগুলোতে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবিটি আজ শনিবার সিলেট নগরের দাড়িয়াপাড়া থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৫ / ২৫
শারদীয় উৎসব উপলক্ষে রংপুর নগরের মাহিগঞ্জ এলাকার সড়কের দুধারে গড়ে উঠেছে শিশুদের খেলনার দোকান। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৬ / ২৫
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাটে ধানের দাম কমতে শুরু করেছে। ধান বস্তায় ভরে ট্রাকে তোলা হচ্ছে। ছবিটি শনিবার উপজেলার চান্দাইকোনা হাট থেকে তোলা। ছবি: সাজেদুল আলম

১৭ / ২৫
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্ধুসভার ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের কাজ চলছে। বন্যাদুর্গতদের সহায়তায় শনিবার প্রথম আলো কার্যালয়ে অনুদান দিতে আসেন গ্রন্থাগার পেশাজীবীরা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৫
পাহাড়ে এ বছর বাংলা ও চম্পা জাতের কলার উৎপাদন ভালো হয়েছে। খাগড়াছড়ির বিভিন্ন স্থান থেকে মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা বাজারে আনা হয়েছে কলা। ছবিটি শনিবার তোলা। ছবি: নীরব চৌধুরী

১৯ / ২৫
চালের দাম নিয়ন্ত্রণ করার দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পোশাক শ্রমিকেরা। ছবি: ‍আশরাফুল আলম

২০ / ২৫
রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চলচ্চিত্রের কলাকুশলীরা। ছবিটি বেইলি রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৫
রাজধানীর বেশির ভাগ সিগন্যাল বাতি অকেজো। অনেক স্থানে এভাবেই ঝুলছে ভাঙা বাতি। শনিবার মতিঝিলের আউটার সার্কুলার রোড থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৫
ফরিদপুরে চলছে শারদীয় দুর্গাপূজার কেনাকাটা। ছবিটি শনিবার ফরিদপুর শহরের চকবাজার কাপুড়াপট্টি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৩ / ২৫
১৯তম জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী বিভাগের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করছেন চট্টগ্রামের ইরফান শুকুর। ছবি: শহীদুল ইসলাম

২৪ / ২৫
বিশেষ সাজে সাজানো হয়েছে চট্টগ্রাম নগরের কুসুম-কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের পূজামণ্ডপ। ছবিটি শনিবার বিকেলে তোলা। ছবি: জুয়েল শীল

২৫ / ২৫
মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন কুমিল্লার যাত্রিক নাট্যগোষ্ঠী, প্রতিবিম্ব থিয়েটার, চৌকস নাট্য সম্প্রদায়, অধুনা থিয়েটার, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারসহ বেশ কিছু নাট্যদলের কর্মীরা। শনিবার বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার টাউনহল গেটের সামনে থেকে তোলা ছবি। ছবি: এমদাদুল হক