এক ঝলক (২৩ সেপ্টেম্বর, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৬
বৃষ্টিতে কাদাপানিতে একাকার। কাদাপানি এড়াতে কসরত করে চলছেন এক ব্যক্তি। বাস টার্মিনাল, খাগড়াছড়ি, ২৩ সেপ্টেম্বর
ছবি: নীরব চৌধুরী
২ / ৬
দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর সড়কের পাশে পড়ে আছে ক্ষতিগ্রস্ত একটি ট্রাক। ফুরমোন পাহাড় ফটকের সেতু এলাকা, সাপছড়ি, রাঙামাটি, ২৩ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ৬
ঝুঁকি নিয়ে পিকআপের ছাদে উঠেছেন লোকজন। বৃষ্টি নামলে তাঁরা মাথার ওপর ত্রিপল দেন। চেঙ্গি স্কয়ার সড়ক, খাগড়াছড়ি, ২৩ সেপ্টেম্বর
ছবি: নীরব চৌধুরী
৪ / ৬
খাবারের খোঁজে তার বেয়ে নিচে নামছে কাঠবিড়ালি। কল্যাণপুর, রাঙামাটি, ২৩ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ৬
নিষ্কাশনব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে সড়কে পানি জমে যায়। তবে এখন দাউদকান্দির পেন্নাই থেকে গৌরীপুর বাজার পর্যন্ত অংশের সড়কে সংস্কারকাজ চলছে। কাজ শেষ হলে তখন আর পানি জমবে না। দাউদকান্দি, কুমিল্লা, ২৩ সেপ্টেম্বর
ছবি: আবদুর রহমান
৬ / ৬
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির টাকা জমা দিতে শিক্ষার্থীদের দীর্ঘ সারি। পলিটেকনিক ইনস্টিটিউট গেট, ময়মনসিংহ, ২৩ সেপ্টেম্বর
ছবি: আনোয়ার হোসেন