এক ঝলক (২৪ অক্টোবর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৪৪
দূর থেকে দেখলে মনে হবে মাঠ। কিন্তু এটি আসলে শেওলায় ঢাকা একটি পুকুর। ছবিটি গতকাল রোববার রংপুরের কাউনিয়া উপজেলার হলদিবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২ / ৪৪
রাজশাহীতে হেমন্তের সকালের কুয়াশা। ছবিটি গতকাল রোববার রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

৩ / ৪৪
ঘরের চালে কচি চালকুমড়া। ছবিটি আজ রোববার সকালে পাবনা সদরের গাছপাড়া এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৪ / ৪৪
মাঠের ওপারে বিকেলের ম্লান সূর্য। ছবিটি গতকাল রোববার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার রৌহাদহ গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৫ / ৪৪
হেমন্তের স্নিগ্ধ সকালে চাষ করছেন চাষি। এতে লাগানো হবে শীতের সবজি। ছবিটি আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৬ / ৪৪
হাওরে নৌকা নিয়ে সারা রাত মাছ ধরার পর এখন একটু বিশ্রাম নিতে হবে। ছবিটি আজ সোমবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগীর হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৭ / ৪৪
ডানা মেলে বসে শরীর শুকাচ্ছে পানকৌড়ি। ছবিটি আজ সোমবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগীর হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৮ / ৪৪
হেমন্তের সকালে সূর্যের আলোতে শিশির ভেজা ঘাসে সোনালি ঝিকিমিকি। ছবিটি আজ সোমবার সিলেট শহরতলির বাদেয়ালী গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৯ / ৪৪
জমির আগাছায় ফুটেছে বাহারি ফুল। ছবিটি গতকাল রোববার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পিতলাই গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১০ / ৪৪
সড়কের ধারে বিক্রির জন্য পানি ফলের পসরা সাজিয়েছে বসেছেন এক বিক্রেতা। ছবিটি সোমবার দুপুরে বগুড়া শহরের চেলোপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১১ / ৪৪
বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি ফুলকপি ও বাঁধাকপি। তবে দামটা বেশ চড়া। প্রতি মণ ফুলকপি প্রকারভেদে পাইকারিতে বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৬০০ টাকায়। আর বাঁধাকপি একেকটি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৩ টাকায়। ছবিটি সোমবার সকালে বগুড়ার মহাস্থান হাট থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ৪৪
দোপাটি ফুলের ছবিটি সোমবার খুলনার বাগমারা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৩ / ৪৪
জলাশয়ের পানি কমতে শুরু করেছে। তাই মাছ ধরার ধুম পরেছে। ছবিটি সোমবার রংপুরের গঙ্গাচড়ার মরাতিস্তা নদীর কামদেব এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৪ / ৪৪
পানিতে শিশুদের দুরন্তপনা। ছবিটি সোমবার খুলনার সাত নম্বর ঘাট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৫ / ৪৪
অর্কিড ফুলের ছবিটি সোমবার খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৬ / ৪৪
দুই গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি সোমবার সকালে ময়মনসিংহ সদরের চর জেলখানা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৭ / ৪৪
শিকারের খোঁজে জলাধারের পাশে বকের অপেক্ষা। ছবিটি সোমবার সকালে ময়মনসিংহ সদরের চর জেলখানা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৮ / ৪৪
জাতীয় পাখি দোয়েলের ছবিটি সোমবার সকালে ময়মনসিংহ সদরের চর জেলখানা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৯ / ৪৪
শীতের সবজি খেত পরিচর্যায় ব্যস্ত কয়েকজন পাহাড়ি। ছবিটি সোমবার বিকেলে খাগড়াছড়ি সদরের পেরাছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২০ / ৪৪
খেতের কাজে ব্যস্ত থাকা বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছে এক কিশোর। ছবিটি সোমবার দুপুরে ময়মনসিংহ সদরের চর জেলখানা থেকে তোলা। ছবি: জগলুল পাশা

২১ / ৪৪
পথের ধারে ফুটে থাকা বুনোফুল। ছবিটি সোমবার সকালে যশোর সদরের রাজারহাট এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২২ / ৪৪
নদী থেকে বালু তুলছেন শ্রমিকেরা। ছবিটি সোমবার সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে তোলা। ছবি: খলিল রহমান

২৩ / ৪৪
হেমন্তের ভোরের আকাশ। ছবিটি সোমবার সিলেট শহরতলির টুকেরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৪ / ৪৪
সিলেট সদরের বিভিন্ন এলাকায় কৃষকেরা চাষ করেন শাক-সবজি। এগুলো তুলে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় নগরের বিভিন্ন বাজারে। সকালে লাল শাক তুলে তা বাজারে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এক কৃষক। ছবিটি সোমবার সকালে শহরতলির বাদেয়ালী গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২৫ / ৪৪
গত দুই দিন রাজধানীর বিভিন্ন সড়ক গণপরিবহন কম ছিল। তবে আজ সোমবার সকাল থেকেই তা বাড়তে থাকে। দুপুর থেকেই সড়কে সড়কে যানজট সৃষ্টি হতে থাকে। ছবিটি বিকেল পৌনে পাঁচটার দিকে ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২৬ / ৪৪
প্রায় প্রতিদিনই জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক আটকে দিয়ে হয় বিভিন্ন সংগঠনের সভা। এতে যানজট সৃষ্টি হয় ওই সড়কে। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৭ / ৪৪
রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের সামনে পদচারী সেতু থাকা সত্ত্বেও সড়ক বিভাজকের ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হন পথচারীরা। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৮ / ৪৪
আওয়ামী লীগের ২০ তম সম্মেলন শেষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সম্মেলনে ব্যবহৃত সরঞ্জামাদি। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৯ / ৪৪
বাসে যাতায়াতকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের যানজটের কারণে বিপাকে পড়েন। এর প্রতিবাদে আজ সোমবার দুপুরে নীলক্ষেত মোড়ে প্রধান সড়ক আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবি: সাইফুল ইসলাম

৩০ / ৪৪
হেমন্তের সকালে গ্রামীণ জীবনের এই ছবি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মুন্সিবাজার গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৩১ / ৪৪
দীপাবলি উৎসব সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফরিদপুর শহরের লক্ষ্মীপুর পালপাড়া এলাকায় পাল সম্প্রদায়ের মানুষেরা। মাটির প্রদীপ ও ঘট তৈরির পর তা রোদে শুকাচ্ছেন নারায়ণ চন্দ্র পাল ও তার স্ত্রী যুগ মায়া রানি পাল। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান

৩২ / ৪৪
প্রতিদিনই জাতীয় প্রেসক্লাবের সামনের প্রধান সড়ক আটকে দিয়ে বিভিন্ন সংগঠনের সভা-মানববন্ধন হয়। এতে করে যানজটের সৃষ্টি হয় পুরো সড়কটিতে। ছবিটি সোমবার সকালে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩৩ / ৪৪
রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের সামনে পদচারী সেতু থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে এভাবে পার হন অনেক পথচারী। ছবিটি সোমবার সকালে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩৪ / ৪৪
আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলন শেষে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে সম্মেলনে ব্যবহৃত সরঞ্জামাদি। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩৫ / ৪৪
রাজধানীর নিউমার্কেট-সংলগ্ন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াত করা শিক্ষার্থীরা প্রতিদিনই নীলক্ষেত মোড়ের সিগন্যালে দীর্ঘ সময় আটকে থাকেন। বিষয়টি নিয়ে সোমবার দুপুরে নীলক্ষেত মোড়ে প্রধান সড়ক আটকে বিক্ষোভ করেন ছাত্রীরা। ছবি: সাইফুল ইসলাম

৩৬ / ৪৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে¯স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ সোমবার শুরু হয়েছে। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা, কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড়। ছবিটি রবীন্দ্র ভবনের সামনে থেকে সকাল ১০টার দিকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

৩৭ / ৪৪
রাজধানীর মতিঝিল এজিবি কলোনির কাঁচাবাজারটি কিছুদিন আগে উচ্ছেদ করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পাকা দোকানপাট উচ্ছেদ হলেও একই স্থানে বসেছে বেশ কিছু অস্থায়ী খাবারের দোকান। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

৩৮ / ৪৪
ফুটপাতে পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শ্রমিকেরা। গভীর গর্ত থেকে বিপজ্জনকভাবে বের হয়ে আছে রড। পথচারীদের নিরাপত্তায় দেওয়া হয়নি কোনো বেষ্টনী। ছবিটি সোমবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের উল্টো দিক থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৩৯ / ৪৪
দরজায় কড়া নাড়ছে শীত। তাই লেপের চাহিদা বাড়তে শুরু করছে। লেপ তৈরিতে ব্যস্ত শ্রমিকেরা। রাজধানীর আজিমপুরে মান ও আকার ভেদে একেকটি লেপের দাম ৮০০ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। ছবিটি সোমবার দুপুরে আজিমপুরের রোড সাইট সিটি করপোরেশন মার্কেট থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৪০ / ৪৪
রাজধানীর নয়াপল্টনের এই সড়কটির নাম ভিআইপি রোড হলেও বাস্তবে এখানে যানজট লেগেই থাকে। যানজটের অন্যতম কারণ—এই সড়ক ও ফুটপাতে গাড়ি রেখে গাড়ি মেরামত ও সাজসজ্জার কাজ চলে। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

৪১ / ৪৪
মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকার বিল থেকে মাছ ধরেছে মাছরাঙা পাখিটি। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

৪২ / ৪৪
মানিকগঞ্জে খেতে মেশিন দিয়ে জমি চাষ করছেন এক কৃষক। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

৪৩ / ৪৪
ঢাকা-আরিচা মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও প্রতিদিন এই মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। ছবিটি সোমবার দুপুরে আমিনবাজার এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৪৪ / ৪৪
আজ সোমবার গণভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন দলীয় নেতারা। ছবি: বাসস