খেত থেকে কাঁচামরিচ তুলছেন কয়েকজন কৃষক। ছবিটি গতকাল বগুড়ার গাবতলী উপজেলার জালশুকা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
২ / ১৩
কুয়াশাঢাকা ভোরে শহরের পানে চলেছেন গ্রামের কর্মজীবী নারীরা। ছবিটি আজ শনিবার ময়মনসিংহ সদরের ব্রহ্মপুত্র নদের তীর সংলগ্ন জেলখানার চর থেকে তোলা। ছবি: জগলুল পাশা
৩ / ১৩
ব্রাজিলের পালমাস এলাকায় প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ড গেমস ফর ইন্ডিজিনাস পিপলস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আদিবাসী নারীরা রঙ করা কাঠের গুঁড়ি নিয়ে যাচ্ছেন। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স
৪ / ১৩
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াউকিতে বরফ-নৃত্য প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের দুই প্রতিযোগী। এই স্কেট আমেরিকা প্রতিযোগিতায় ৫৬ জন অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন অ্যাথলেট অংশ নেন। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: রয়টার্স
৫ / ১৩
মেক্সিকোর আকাপুলকো সৈকতে উত্তাল সমুদ্রের ছবি তুলতে ব্যস্ত এক পর্যটক। মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে গতকাল শুক্রবার শক্তিশালী সামুদ্রিক ঝড় প্যাট্রিসিয়া আঘাত হেনেছে। আবহাওয়াবিদেরা বলছেন, ঘূর্ণিঝড়টি ৫ মাত্রার। শক্তির দিক থেকে এটি রেকর্ড ভঙ্গকারী। ছবি: রয়টার্স
৬ / ১৩
আজ শনিবার সকালে পুরান ঢাকার হোসনি দালান পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। ছবি: জাহিদুল করিম
৭ / ১৩
বোমা হামলার পর পুরান ঢাকার হোসনি দালান এলাকায় নিরাপত্তা জোরদার। আজ শনিবার সকাল দশটার দিকে তাজিয়া মিছিল শুরুর আগে পুলিশের তল্লাশি। ছবি: জাহিদুল করিম
৮ / ১৩
পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিল। ছবিটি আজ শনিবার সকালে রাজধানীর আজিমপুর এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
৯ / ১৩
ফরিদপুর প্রেসক্লাবের সামনে ‘ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার করি, সুস্থ ও জ্ঞানভিত্তিক যুব সমাজ গড়ি’ স্লোগানে মানববন্ধন করে একটি বেসরকারি সংস্থা। আজ শনিবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান,ফরিদপুর
১০ / ১৩
শীতের আগমনে কমেছে নদীর পানি। এ পানিতে শিশুরা হাতে তৈরি জাল দিয়ে মাছ ধরার উৎসবে মেতেছে। ছবিটি শনিবার যশোর সদরের ফতেপুর গ্রামের ভৈরব নদ থেকে তোলা। ছবি:এহসান-উদ-দৌলা, যশোর
১১ / ১৩
আশুরা উপলক্ষে আঞ্জুমান কাদেরিয়া খানকা শরিফ সকালে শোক মিছিল বের করে। ছবিটি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ প্রতিনিধি
১২ / ১৩
মুখে কেরোসিন নিয়ে আগুনে ফুঁ দিয়ে কুণ্ডলী তৈরি করেছেন এক যুবক। খুলনার খালিশপুর হাউজিং বাজার থেকে শুক্রবার রাতে ছবিটি তুলেছেন সাদ্দাম হোসেন।
১৩ / ১৩
রংপুরে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল। ছবিটি নগরের বাবুপাড়া থেকে শনিবার বিকেলে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর