এক ঝলক (২৪ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
সাদা মেঘের ভেলায় ছেয়ে গেছে আকাশ। এ সময় পাটচাষিরা কাজে ব্যস্ত। ছবিটি গতকাল মঙ্গলবার পাবনার সাঁথিয়া উপজেলার গাগরার বিল এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২ / ২৭
কৃষকের কাছ থেকে খেতসহ পুঁইশাক কিনে তা ঢাকার বাজারে পাঠানোর প্রস্তুতি চলছে। ছবিটি গতকাল মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলার দাঁড়াইল গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩ / ২৭
পড়ন্ত বিকেলে নদীর দুই ধারের তরুণেরা নৌকা নিয়ে ঘুরতে বেরিয়েছেন। ছবিটি গত সোমবার মানিকগঞ্জ পৌর এলাকার বেউথায় কালীগঙ্গা নদী থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৪ / ২৭
টিফিনের সময় খেলায় মেতেছে শিশুরা। ছবিটি গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: সাজেদুল আলম

৫ / ২৭
মজুরি বাড়ানোসহ চার দফা দাবিতে নৌযান শ্রমিকদের কয়েকটি সংগঠনের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে সদরঘাট লঞ্চ টার্মিনালে লঞ্চের অপেক্ষায় এক যাত্রী। ছবিটি আজ বুধবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: মনিরুল আলম

৬ / ২৭
মজুরি বাড়ানোসহ চার দফা দাবিতে নৌযানশ্রমিকদের কয়েকটি সংগঠনের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিন প্রায় ফাঁকা পড়ে আছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। ছবিটি আজ বুধবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: মনিরুল আলম

৭ / ২৭
মাঠ থেকে আউশ ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক। ছবিটি গতকাল মঙ্গলবার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর সরবানদিয়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৮ / ২৭
বাড়ির উঠোনে যন্ত্র দিয়ে চলছে আউশ ধান মাড়াই। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার গেরদা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৯ / ২৭
ফরিদপুরের কুমার নদে মাছ ধরতে জাল ফেলা হচ্ছে। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা পশ্চিম পাড়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১০ / ২৭
ব্রাজিলের রিও ডি জেনিরোয় খালের ধারে শিকারের আশায় ঘুরে বেড়াচ্ছে সারসটি। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৭
ডিজাইনার তরুণ তাহিলিয়ানির নকশা করা পোশাকে​ রানওয়েতে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। ছবিটি গত ২৩ আগস্ট লেকমি ফ্যাশন উইক থেকে তোলা। ছবি: এএফপি

১২ / ২৭
আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে বিনা মাশুলে আগামীকাল বৃহস্পতিবার ত্রিপুরার রাজধানী আগরতলায় যাবে প্রায় ৩০০ টন চাল। কাভার্ড ভ্যানে তোলা হচ্ছে চালের বস্তা। ছবিটি আজ বুধবার দুপুর ১২টার দিকে তোলা। ছবি: শাহাদাৎ হোসেন

১৩ / ২৭
খুলনার সোনাডাঙ্গা-নতুন রাস্তা মুজগুন্নী মহাসড়কের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ও বয়রা বাজারের সামনে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় গর্তগুলো বোঝা যায় না। মুজগুন্নী এসএস ওয়ার্ল্ড শিশুপার্কের সামনে থেকে ভ্যানে মালামাল নিয়ে যাওয়ার সময় এক গর্তে পড়ে ভ্যানটি উল্টে যায়। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৪ / ২৭
ভারত থেকে আমদানি করা পাথর বিশেষভাবে কেটে হাতের ছোঁয়ায় শিল-পাটা প্রস্তুত করা হয়। এখান থেকে শিল-পাটা ঢাকা ও ময়মনসিংহসহ পার্শ্ববর্তী জেলা শহরে পাইকারিভাবে ৩৫০-৪৫০ টাকায় বিক্রি হয়। শ্রমিকেরা প্রতিটি শিল-পাটা তৈরিতে ২০-২৫ টাকা মজুরি পান। ছবিটি আজ বুধবার ময়মনসিংহ শহরের বড় বাজার থেকে তোলা। ছবি: জগলুল পাশা

১৫ / ২৭
২৪ আগস্ট ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ। ছবিটি আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

১৬ / ২৭
রংপুরে রোদের প্রচণ্ড তাপ। মাঠে কাজ করতেই হবে, তাই কৃষক মাথায় মাথাল নিয়ে কাজ করছেন। ছবিটি আজ বুধবার রংপুরে পীরগাছা উপজেলার তালুক পারুল এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১৭ / ২৭
আফসানা ও তনু হত্যার বিচারের দাবি এবং নারীর ওপর সব ধরনের নির্যাতন বন্ধের দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সিলেট জেলা শাখার ব্যানারে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করা হয়। আজ বুধবার মিছিল শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: আনিস মাহমুদ

১৮ / ২৭
চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকায় এশিয়ান অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ কয়েকজন পুরুষ শ্রমিকসহ শতাধিক নারী শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়। ছবিটি আজ বুধবার স্টেশন রোড এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

১৯ / ২৭
ভারী বর্ষার কারণে চার দিন ধরে খুলনার খালিশপুরের বাস্তুহারা কলোনিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে মাছ পাওয়ার আশায় আজ বুধবার সকালে শিশুরাও নেমেছে মাছ ধরতে। ছবি: সাদ্দাম হোসেন

২০ / ২৭
নারী নির্যাতন প্রতিরোধ দিবস (ইয়াসমিন হত্যা দিবস) উপলক্ষে ঘরে-বাইরে সর্বত্র নারীর ওপর সহিংসতা-নিপীড়ন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা শাখা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ছবি: সোয়েল রানা

২১ / ২৭
পাট মৌসুমে দিনভর পাটকাঠি থেকে ছড়ানো হচ্ছে আঁশ। গোধূলি বেলায় পদ্মার পানিতে কৃষকেরা দল বেঁধে পরিষ্কার করছেন পাট। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলিয়াবাদ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২২ / ২৭
প্রশান্ত কুমার পাল নিজে তন্দুরি রুটির চুল্লি বানান। বানানোর জায়গায় ঘুমিয়ে পড়েছেন তিনি। আজ বুধবার সকালে রায়ের বাজার এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন।

২৩ / ২৭
বর্ষায় বেড়েছে লেকের পানি। তাতে গোসলে ব্যস্ত দুরন্ত ছেলেরা। ছবিটি আজ বুধবার সকালে ধানমন্ডি লেক থেকে তোলা। ছবি সাবিনা ইয়াসমিন।

২৪ / ২৭
হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বুধবার পল্টন মোড়ে সড়ক অবরোধ করেন। ছবি: আশরাফুল আলম

২৫ / ২৭
আফসানা ও তনু হত্যার প্রতিবাদ জানিয়ে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা করে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। ছবি: আশরাফুল আলম

২৬ / ২৭
নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে রংপুর নারীমুক্তি কেন্দ্র জেলা শাখা। ছবিটি আজ বুধবার রংপুরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২৭ / ২৭
বসুন্ধরা শপিং মলে অগ্নিকাণ্ডের পর আজ বুধবার দুপুর থেকে মলের ভেতরে দোকান মালিক ও কর্মচারীদের ঢুকতে দিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ। মাইকিং করে পরিচয়পত্র প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে। ছবি: আবদুস সালাম