তপ্ত দুপুরে নৌকা থেকে হাওরের পানিতে লাফিয়ে পড়েছে এক শিশু। ছবিটি আজ বৃহস্পতিবার সিলেট সদরের পুকরিয়ার হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৩ / ১৫
মধু চাষে মৌমাছিরা। ছবিটি গতকাল বুধবার জার্মানির বার্লিন থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৫
সিলেটের বিভিন্ন এলাকায় চলছে আমন চারা রোপণ। কৃষকেরা চারা তুলে তা রোপণ করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি গতকাল বুধবার সিলেট সদরের দুসকি গ্রাম থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৫ / ১৫
পাতার ওপর বসেছে এক ফড়িং। ছবিটি সম্প্রতি রাজধানীর জাতীয় উদ্ভিদ উদ্যান থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
৬ / ১৫
ভারী বর্ষণে খাগড়াছড়ির চেঙ্গী নদীর পাড় ভাঙতে শুরু করায় আতঙ্কে তীরের বাসিন্দারা। ছবিটি গতকাল বুধবার খাগড়াছড়ি সদরের যুবরাজ কার্বারীপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৭ / ১৫
রাজধানীর মিন্টো রোডের উভয় পাশের ফুটপাতে স্থাপন করা হয়েছে এলইডি স্ক্রিন। স্ক্রিনে ভেসে উঠছে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
৮ / ১৫
গোধূলিবেলার এই অপরূপ দৃশ্য গতকাল বুধবার বগুড়ার শেরপুরের বোয়ালকান্দি এলাকায় থেকে তোলা। ছবি : সবুজ চৌধুরী
৯ / ১৫
নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং নারী নির্যাতনকারী ও ধর্ষকদের বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার বগুড়া শহরের সাতমাথা এলাকায় মানববন্ধন করে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের বগুড়া জেলা শাখা। ছবি: প্রথম আলো
১০ / ১৫
বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে তুলনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সমাবেশে বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ছবি: সাজিদ হোসেন
১১ / ১৫
বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণে সরকারের ব্যর্থতার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার বগুড়া শহরের সাতমাথা এলাকায় মানববন্ধন করে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা। ছবি: প্রথম আলো
১২ / ১৫
রাজধানীর বিভিন্ন হাটে আসতে শুরু করেছে গরু৷ ছবিটি বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ২৭ নম্বর মোড় থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ১৫
পশুর হাটে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা কোরবানির গরু ট্রাক থেকে নামানো হচ্ছে। ছবিটি বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের বাকলিয়ার এক কিলোমিটার এলাকার নূর নগর হাউজিং থেকে তোলা। ছবি: জুয়েল শীল
১৪ / ১৫
তালগাছে নতুন বাসা বেঁধেছে বাবুই পাখি। ছবিটি বৃহস্পতিবার ফরিদপুর চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর সুলতানপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৫
ঈদুল আজহা উপলক্ষে পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে পাহাড়িরা গরু নিয়ে এসেছেন কোরবানির পশুর হাটে। ছবিটি বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি শহরের নিচেরবাজার এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী