ঈদের ছুটিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ঢল নেমেছে পর্যটকদের। বেড়াতে এসে পানিতে ঝাঁপাঝাঁপি। জাফলং, সিলেট, ২৩ আগস্ট। ছবি: আনিস মাহমুদ
৩ / ১৮
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সাবেক শিক্ষার্থীরা ফুটবল ম্যাচের আয়োজন করেছে স্কুলের মাঠে। রংপুর, ২৪ আগস্ট। ছবি: মোছাব্বের হোসেন
৪ / ১৮
ঈদের ছুটিতে চায়ের রাজ্য শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগানে ঘুরে বেড়াচ্ছে পর্যটকেরা। সেই সঙ্গে তারা তুলছে ছবি। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৩ আগস্ট। ছবি: শিমুল তরফদার
৫ / ১৮
ঈদ উপলক্ষে কারাবন্দীদের দেখতে এসেছেন স্বজনেরা। সঙ্গে এনেছেন নানা পদের খাবার। কারা কর্তৃপক্ষের মাধ্যমে খাবার পৌঁছে দিতে লাইনে দাঁড়িয়েছেন স্বজনেরা। জেলা কারাগার চত্বর, ফরিদপুর, ২৩ আগস্ট। ছবি: আলীমুজ্জামান
বিভিন্ন স্থান থেকে কোরবানির পশুর চামড়া কেনার পর তা স্তূপ করছেন ব্যবসায়ীরা। চকযাদু সড়ক, বগুড়া, ২২ আগস্ট। ছবি: সোয়েল রানা
৮ / ১৮
ঈদ উদ্যাপনে শিশুদের নিয়ে বাইরে বেড়িয়ে পড়েছেন অভিভাবকেরা। পার্কে এসে বুদবুদ দেখে অভিভূত এক শিশু। এডওয়ার্ড পার্ক, বগুড়া, ২৩ আগস্ট। ছবি: সোয়েল রানা
৯ / ১৮
কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণ দেওয়া হচ্ছে। শম্ভুগঞ্জ চামড়ার বাজার, ময়মনসিংহ। ২৪ আগষ্ট। ছবি: আনোয়ার হোসেন
১০ / ১৮
পদ্মা নদীতে নৌকায় চড়ে ঈদের ছুটি উপভোগ করছে লোকজন। গোয়ালন্দ, রাজবাড়ী, ২৩ আগস্ট। ছবি: এম রাশেদুল হক
১১ / ১৮
বরিশাল ছাত্রদলের নতুন পকেট কমিটি গঠনকে কেন্দ্র করে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ হেলমেট পরা একজনকে রামদাসহ ধরে ফেলে। সদর রোড, বরিশাল। ২৪ আগষ্ট। ছবি: সাইয়ান
পাবনার বিভিন্ন এলাকায় অনেকে বসত বাড়িতে হাস-মুরগির পাশাপাশি টার্কি পালন করেন। টার্কির মাংস ভালো দামে বিক্রি হওয়ায় এর পালন বাড়ছে। একেকটিরপ্রাপ্ত বয়স্ত টার্কির ওজন হয় ৬ থেকে ১০ কেজি। বাজারে প্রতি কেজি টার্কির মাংস বিক্রি হয় ৩৫০ থেকে ৪৫০ টাকা। ভাবানীপুর, মালঞ্চি, পাবনা, ২৪ আগষ্ট। ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৮
ঈদের তৃতীয় দিনও ঢাকা ছাড়ছে মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ২৪ আগস্ট। ছবি: দীপু মালাকার
১৫ / ১৮
শরতের আকাশে রংধনু। দূরে সবুজ অরণ্যের সঙ্গে যেন মিশে গেছে মেঘলা আকাশ। বালুখালী, রাঙামাটি, ২৪ আগস্ট। ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৮
কোরবানি পশুর হাড়গোড় রাস্তার পাশে স্তূপ করে রাখা হয়েছে। এতে দূষিত হচ্ছে পরিবেশ। উৎকট গন্ধ ভেসে আসছে নাকে। হাজারীবাগ, ঢাকা, ২৪ আগস্ট। ছবি: প্রথম আলো
১৭ / ১৮
কোরবানি করা পশুর মাথার খুলিসহ বিভিন্ন হাড়গোড় কিনে কারখানায় স্তূপ করে রেখেছেন ব্যবসায়ীরা। পরে এসব বিভিন্ন কারখানায় প্রক্রিয়াজাতকরণের জন্য পাঠানো হবে। হাজারীবাগ, ঢাকা, ২৪ আগস্ট। ছবি: দীপু মালাকার
১৮ / ১৮
ঈদের ছুটিতে রাজধানীবাসীর বিনোদনের জন্য সড়কে নেমেছে ঘোড়ার গাড়ি। মানিক মিয়া অ্যাভিনিউ ঘুরিয়ে গাড়ি প্রতি দর্শনার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা। ঢাকা, ২৪ আগস্ট। ছবি: দীপু মালাকার