এক ঝলক (২৪ এপ্রিল ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে নিজিপ শরণার্থীশিবিরের এক কিশোরীর সঙ্গে হাস্যোজ্জ্বল জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

২ / ২৬
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। ছবি: বিজ্ঞপ্তি

৩ / ২৬
বাংলাদেশ নার্সেস ঐক্য পরিষদ বিভিন্ন দাবি নিয়ে আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে গেলে পাবলিক লাইব্রেরির সামনে পুলিশ বাঁধা দেয়। ছবি: সাজিদ হোসেন

৪ / ২৬
প্রকৃতিতে বিরাজ করছে রুক্ষ আবহাওয়া। এর মধ্যে কাজের ফাঁকে ক্লান্ত একদল ধান-কাটা শ্রমিক ছায়ায় বসে পানি খাচ্ছেন। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কিশামতদশলিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৫ / ২৬
গ্রামের ঘরে ঘরে বোরো ধান কাটা মাড়াইয়ের মৌসুম চলছে। একদিকে চলছে ধান ঝাড়ার কাজ, অন্যদিকে কৃষক ব্যস্ত মেপে নেওয়ার কাজে। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পূর্ব দামোদরপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ২৬
শিমুল ফল ফেটে তুলা উড়ে যাচ্ছে। গাছটি হয়ে আছে তুলাময়। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ২৬
বোরো ধান কাটার মৌসুম শুরু হলেও প্রচণ্ড গরমে কৃষক মাঠে বেশিক্ষণ ধান কাটতে পারছেন না। মাঠে ধান কাটতে গিয়ে অসহ্য গরমে বেশিক্ষণ টিকতে না পেরে কৃষকেরা গাছের ছায়াতলে বসে পানি পান করে তৃষ্ণা নিবারণ করছেন। ছবিটি আজ রোববার যশোর সদর উপজেলার হাশিমপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৮ / ২৬
ক্লিক - ৮  ৮. খরতাপেও সৌন্দর্যের ডালি সাজিয়েছে প্রকৃতি। ঋতুচক্রের আবর্তে গ্রীষ্মের নয়নাভিরাম ফুলের বর্ণিল আয়োজন চারপাশে। চোখধাঁধানো বেগুনি রঙের বিচ্ছুরণ নিয়ে ফুটেছে গ্রীষ্মের রানি জারুল। ছবিটি আজ রোববার যশোর শহরের কারবালা এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৯ / ২৬
রাঙামাটিতে দেশি লিচুর ব্যাপক ফলন হয়েছে এ বছর। পাকা লিচু ছিঁড়তে গাছে চড়েছেন কয়েকজন। ছবিটি আজ রোববার রাঙামাটি সদরের বড়াদম মানিকছড়ি মুখ এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১০ / ২৬
রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও মালিক রানার ফাঁসির দাবিতে আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ কয়েকটি সংগঠন মানববন্ধন করে। ছবি: ফোকাস বাংলা

১১ / ২৬
গরমে শসার চাহিদা বেড়েছে। এবার শসার উৎপাদনও ভালো হয়েছে। রংপুরের মিঠাপুকুরে জমি থেকে বিভিন্ন এলাকার পাইকারেরা কেজিপ্রতি শসা ১০ থেকে ১২ টাকায় কিনে দূরদূরান্তে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন। ছবিটি রোববার সকালে মিঠাপুকুরের বলদিপুকুর এলাকার মহাসড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

১২ / ২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম হত্যার প্রতিবাদে রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

১৩ / ২৬
নির্বাচনী সহিংসতায় ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর বড় ভাই আতিয়ার রহমান খান খুন হন। নিহত আতিয়ারের মেয়ে ও স্বজনের আহাজারি। ছবিটি আজ রোববার সকালে বাগাট পশ্চিমপাড়া থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৪ / ২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৬ উদ্বোধন করেন। ছবি​: ফোকাস বাংলা

১৫ / ২৬
গাছের আম পাকার সময় ঘনিয়ে এসেছে। দুরন্ত শিশু-কিশোর ও পাখিদের কাছ থেকে আম রক্ষার জন্য গাছে জাল পেঁচিয়ে দিচ্ছেন একজন। ছবিটি আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৬ / ২৬
লিচু বাগানের পাশ থেকে মধু সংগ্রহ করছেন এক মধু চাষি। তিনি প্রতি কেজি মধু বিক্রি করেন ৪০০ টাকা দরে। ছবিটি আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অর্জুনদি এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৭ / ২৬
তীব্র গরমে অতিষ্ঠ প্রাণীকুল। একটু প্রশান্তির জন্য গরু-মহিষও পানিতে নেমে থাকে দীর্ঘক্ষণ ছবিটি তুরাগ নদ থেকে আজ দুপুরে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

১৮ / ২৬
তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরজীবন। গ্রীষ্মের অসহনীয় দাবদাহ ও ভ্যাপসা গরমে পশু-পাখিরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেছে। গরমে মিরপুর চিড়িয়াখানার বাঘও পানিতে নেমেছে স্বস্তি পাওয়ার জন্য। ছবিটি মিরপুর চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৯ / ২৬
নসিমনের মতো এই যানে চড়ে কাজ করতে বের হয়েছেন বেশ কিছু শ্রমিক। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২০ / ২৬
রাজধানীর পাশে ডেমরা এলাকায় এখন চলছে ধান কাটার মৌসুম। ধান কাটার পর পরিবারের সবাই মিলে তা মাড়াইয়ের কাজ করছেন। ছবি: হাসান রাজা

২১ / ২৬
রাজধানীর আজিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে সারিবদ্ধভাবে বাস রাখা হয়। এতে যানবাহন চলাচলে অসুবিধা হয়। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৬
তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ জীবন। বিদেশি এক অতিথি ডাবের পানি পান করে তৃষ্ণা মেটানোর চেষ্টা করছেন। ছবিটি রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৬
প্রচণ্ড তাপদাহ ও ভ্যাপসা গরমে সব সময় রিকশা চালাতে পারছেন না চালকেরা। তাই ক্লান্ত হয়ে গাছের ছায়ায় রিকশা রেখে ঘুমিয়ে পড়েছেন তাদের কয়েকজন। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৬
বিআইডিএস-এর আয়োজনে রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দ্য বাংলাদেশ জার্নি’ সম্মেলনে বক্তব্য রাখছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামাল। ছবি: আশরাফুল আলম

২৫ / ২৬
রানা প্লাজা ধসের তিন বছর হয়ে গেল। এই ভবন ধসে নিহতদের কবরে আজ ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ছবিটি পুরান ঢাকার জুরাইন কবরস্থান থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২৬ / ২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীর খুনিদের গ্রেপ্তারের আজ বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়। ছবি: সাইফুল ইসলাম