রাজধানীর মালিবাগ মোড় এলাকায় জলাবদ্ধতা। পানির নিচে থাকা খানাখন্দে রিকশার চাকা পড়ে যাত্রীসহ উল্টে পড়ছে রিকশা। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
২ / ১৮
হাওয়ায় চুল ভাসিয়ে ছবি তোলার ভঙ্গিমায় এক কেশবতী। ছবিটি গত শনিবার চীনের শানদং প্রদেশের ওয়েইহাই শহর থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৮
পাহাড়ে ফুটেছে গন্ধরাজ ফুল। ছবিটি গতকাল রোববার বিকেলে খাগড়াছড়ি শহরের খেজুরবাগান এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৪ / ১৮
জব্বারের বলী খেলা উপলক্ষে বসা মেলায় পণ্য দেখছেন দুই তরুণী। ছবিটি গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠ এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
৫ / ১৮
তারের ওপর ঠায় বসে আছে এক জোড়া মাছরাঙা। ছবিটি গতকাল রোববার দুপুরে কিশোরগঞ্জ সদরের চৌদ্দশত এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
৬ / ১৮
ঝোপের ধারে খাবারের খোঁজে এক কাঠঠোকরা। ছবিটি গতকাল রোববার দুপুরে কিশোরগঞ্জ সদরের চৌদ্দশত এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
৭ / ১৮
কয়েক দিন ধরে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ছবিটি সোমবার সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
৮ / ১৮
রাজধানীর মালিবাগ মোড় এলাকার বীর উত্তম শামসুল আলম সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
৯ / ১৮
এক গাছে কত কাঁঠাল রে! ছবিটি সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার সামনে থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক
১০ / ১৮
সময়ের আগেই বাজারে এসেছে রসালো ফল লিচু। প্রতি শ লিচু বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। ছবিটি সোমবার কক্সবাজারের টেকনাফ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো
১১ / ১৮
রাজধানীর পশ্চিম ধানমন্ডির জিগাতলা নতুন রাস্তায় বৃষ্টিতে হাঁটু পানি জমে যায়। এলাকাবাসী চরম দুর্ভোগ পোহালেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এ বিষয়ে কোনো নজর নেই। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: সুমেল সারাফাত
১২ / ১৮
বৃষ্টিতে জবুথবু শালিকের জীবন। ছবিটি সোমবার সকালে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১৩ / ১৮
ব্রহ্মপুত্র নদের তীরে বসে বড়শি দিয়ে মাছ শিকারের চেষ্টা করছে একদল কিশোর। ছবিটি সোমবার সকালে শহরের পাটগুদাম এলাকার শম্ভুগঞ্জ সেতুর ওপর থেকে তোলা। ছবি: জগলুল পাশা
১৪ / ১৮
শিশুশ্রম নিষিদ্ধ হলেও শিশুদের দিয়ে কাজ করানো বন্ধ নেই। একটি মোটর গ্যারেজে গাড়ির যন্ত্রাংশ মেরামতের কাজ করছে দুই শিশু। ছবিটি সোমবার সকালে ময়মনসিংহ শহরতলির চায়না মোড় থেকে তোলা। ছবি: জগলুল পাশা
১৫ / ১৮
জলাশয়ে কচুরিপানার মাঝে খাবার দেখতে পেয়ে ছুটে গেল ফিঙেটি। ছবিটি সোমবার খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১৬ / ১৮
দুই দিন ধরে ঝড়-বৃষ্টি চলছিল। সোমবার সকালে চনমনে রোদ দেখে ধান শুকাতে দিয়েছেন কৃষাণী। ছবিটি খুলনার ডুমুরিয়া উপজেলার কুলটি এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ১৮
বট ফল খাওয়ার জন্য ঘুরছে পাখিটি। ছবিটি সোমবার বগুড়ার ধুনট বাজার এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৮ / ১৮
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে বিক্ষোভ চলাকালে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন এক ছাত্র। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স