এক ঝলক (২৪ এপ্রিল ২০১৮)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
পাকা বটফল খেতে ব্যস্ত এক জোড়া কোকিল।  বালিয়াহালট গোরস্থান, পাবনা সদর, ২৪ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

২ / ২২
সূর্যের দিকে মুখ করে যেন হাসছে সূর্যমুখী ফুল। খুলনায় চাষ হচ্ছে এই ফুলের। লবণচরা, খুলনা, ২৩ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন

৩ / ২২
ফুলে ফুলে ভরে গেছে কৃষ্ণচূড়াগাছ। কিছু কলি ফোটার অপেক্ষায়। খামারপাড়া, সাপছড়ি, রাঙামাটি, ২৪ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা

৪ / ২২
পাকা ধান পরখ করছেন এক পাহাড়ি কিষানি। গত কয়েক বছরের তুলনায় এ রাঙামাটির রাঙ্গাপানি এলাকায় ফলন হয়েছে বলে পাহাড়িরা জানিয়েছেন। রাঙ্গাপানি, রাঙামাটি, ২৪ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা

৫ / ২২
বাকিংহাম প্যালেসের সামনে নোটিশ রাখা হয়েছে। এই নোটিশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো যে, প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিনের একটি ছেলে সন্তান হয়েছে। লন্ডন, যুক্তরাজ্য, ২৩ এপ্রিল। ছবি: রয়টার্স

৬ / ২২
শিশুটি বাজারে ঘুরে বেড়াচ্ছিল। ক্যামেরা দেখেই ছবি তুলে দেওয়ার বায়না ধরে সে। থরে থরে সাজানো তরমুজ পেছনে রেখে শিশুটি দাঁড়িয়ে গেছে। ফিরিঙ্গি বাজার, চট্টগ্রাম, ২৩ এপ্রিল। ছবি: জুয়েল শীল

৭ / ২২
আলু চাষের জন্য ট্রাক্টর দিয়ে জমি তৈরির কাজ করছেন এক কৃষক। ফ্রান্স, ২৩ এপ্রিল। ছবি: রয়টার্স

৮ / ২২
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফরিদপুরে শুরু হয়েছে আরচারি প্রশিক্ষণ। প্রশিক্ষণে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম, ফরিদপুর, ২৩ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান

৯ / ২২
সাভারে রানা প্লাজা ধসের পাঁচ বছর পূর্তিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মোমবাতি হাতে শিশুরা। ওই ধসের ঘটনায় এই শিশুদের অনেকে মা-বাবাকে হারিয়েছে। ঢাকা, ২৪ এপ্রিল। ছবি: সাইফুল ইসলাম

১০ / ২২
রানা প্লাজা ধসের পাঁচ বছর পূর্তিতে নিহত ব্যক্তিদের স্মরণে ঘটনাস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসে সর্বস্তরের মানুষ। সাভার, ঢাকা, ২৪ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ

১১ / ২২
থোকা থোকা শুভ্র রঙ্গন ফুল। ফুলে প্রজাপতির আনাগোনা। বগুড়া নার্সিং কলেজ, বগুড়া, ২৪ এপ্রিল। ছবি: সোয়েল রানা

১২ / ২২
রানা প্লাজা ধসের পাঁচ বছর পূর্তিতে সাভারের ঘটনাস্থলে এসে অনেকে এভাবে কান্নায় ভেঙে পড়েন। সাভার, ঢাকা, ২৪ এপ্রিল। ছবি: শুভ্র কান্তি দাশ

১৩ / ২২
ভোরের গন্ধরাজ ফুল। সুগন্ধি ফুলের মধ্যে এই ফুলের জুড়ি নেই। কাঁঠালতলী, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৪ এপ্রিল। ছবি: পলাশ বড়ুয়া

১৪ / ২২
সিরাজগঞ্জে বোরো ধান কাটা শুরু হয়েছে। খেতের পাকা ধান ওঠানো হচ্ছে রিকশাভ্যানে। ধামাইনগর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৪ এপ্রিল। ছবি: সাজেদুল আলম

১৫ / ২২
নাটোর থেকে বাঙ্গি আসছে পাবনায়। পাবনা সদরে একেকটি বাঙ্গির খুচরা দাম ৩০ থেকে ১০০ টাকা। রূপকথা সড়ক, পাবনা সদর, ২৪ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

১৬ / ২২
তেলাপিয়ার পোনা ধরতে জলাশয়ে নেমেছে একদল শিশু। গরমে শরীরও ভিজিয়ে নিচ্ছে তারা। দক্ষিণ চর্থা, কুমিল্লা, ২৪ এপ্রিল। ছবি: এমদাদুল হক

১৭ / ২২
গাছে ধরেছে দেশি খেজুর। কিছুদিন পরেই এসব খেজুর পেকে হলদে রং ধারণ করবে। বিবি চিনি, বেতাগী, বরগুনা, ২৪ এপ্রিল। ছবি: সাইয়ান

১৮ / ২২
চট্টগ্রামে আজ থেকে শুরু হয়েছে বলীখেলার মেলা। প্রথম দিনেই জমে বিকিকিনি। লালদীঘি মাঠ, চট্টগ্রাম, ২৪ এপ্রিল। ছবি: সৌরভ দাশ

১৯ / ২২
সূর্য ডুবছে। একটু পর জ্বলে উঠবে কৃত্রিম বাতি। পালপাড়া, কুমিল্লা আদর্শ সদর, ২৩ এপ্রিল। ছবি: এমদাদুল হক

২০ / ২২
গরমে পিপাসা মেটাতে তালের শাঁস। তালগাছে বড় হচ্ছে সেই তাল। গধাদর ডাঙ্গী এলাকা, ফরিদপুর সদর, ২৪ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান

২১ / ২২
আন্তর্জাতিক নৃত্য উৎসবে শিশুদের নৃত্য পরিবেশন। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা, ২৪ এপ্রিল। ছবি: সাইফুল ইসলাম

২২ / ২২
রানা প্লাজা ট্র্যাজেডির পাঁচ বছর পূর্তিতে জুরাইন কবরস্থানে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন। এ সময় মানববন্ধনও করা হয়। জুরাইন, ঢাকা, ২৪ এপ্রিল। ছবি: তানভীর আহাম্মেদ