এক ঝলক (২৪ জানুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যারকেল ও সারাহ ফিলিপস। জার্মানির বার্লিনে এক অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল দুজন। ছবিটি গতকাল সোমবারের। ছবি: রয়টার্স

২ / ২৭
শুকিয়ে গেছে খালের পানি। কাদাপানিতে মাছ ধরার এমন সুযোগ হারায় কে? ছবিটি আজ মঙ্গলবার সকালে সিলেট সদরের পুঁটিমারা খাল থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৩ / ২৭
ছোট ভাইটিকে পিঠে নিয়ে হাঁস চরাচ্ছে ছেলেটি। ছবিটি আজ মঙ্গলবার সকালে সিলেট সদরের বাওরকান্দি থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৪ / ২৭
খালে জেগেছে চর, অলস পড়ে আছে নৌকা। তাই দুরন্তপনায় মেতেছে একদল শিশু। ছবিটি আজ মঙ্গলবার সকালে সিলেট সদরের সামাউরাকান্দি এলাকার পুঁটিমারা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ২৭
পাতার ফাঁকে জিভে জল আনা কামরাঙা। ছবিটি আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার উকিয়ারা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৬ / ২৭
বাহারি কাঠঠোকরা পাখি। ছবিটি গতকাল সোমবার মানিকগঞ্জ সদর উপজেলার কয়রা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৭ / ২৭
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিশুদের মোরগ লড়াই। ছবিটি গতকাল সোমবার সকালে ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চত্বর থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৮ / ২৭
শিশুদের বস্তা দৌড়। ছবিটি গতকাল সোমবার সকালে ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চত্বর থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৯ / ২৭
পাতাঝরা গাছের ডালে খাবারের খোঁজে বসে অাছে পাখি। ছবিটি মঙ্গলবার সিলেট নগরের অাম্বরখানা এলাকা থেকে তোলা। ছবি: অানিস মাহমুদ

১০ / ২৭
বন্যায় প্লাবিত কিউবার হাভানা। সড়কে ওঠে যাওয়া বন্যার পানি ভেঙে বাড়ি ছেড়ে অন্যত্র যাচ্ছেন এক নারী। ছবিটি সোমবারের। ছবি: রয়টার্স

১১ / ২৭
মহাসড়ক ধরে চলছিল গাড়ি। হঠাৎ​ শুরু হলো প্রবল তুষারপাত। গাড়িগুলো যেভাবে ছিল, সেভাবেই আটকা পড়ল মহাসড়কে। ছবিটি জাপানের চিজু শহর থেকে তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৭
ইরাকের বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনীর কামানের গোলার নলে বসে আছে চারটি পাখি। ছবিটি সোমবার মসুলের খাজের তল্লাশিচৌকি থেকে তোলা। ছবি: রয়টার্স

১৩ / ২৭
ফ্রান্সের প্যারিসে বসন্ত-গ্রীষ্মকালীন ফ্যাশন শোতে সোমবার অস্ট্রেলীয় ডিজাইনারের পোশাকে রানওয়েতে হাঁটছেন এক মডেল। ছবি: রয়টার্স

১৪ / ২৭
স্পেনের মাদ্রিদের এক পার্কে সোমবার জগিং করছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

১৫ / ২৭
ফ্রান্সের প্যারিসে বসন্ত-গ্রীষ্মকালীন ফ্যাশন শোতে সোমবার ইতালীয় ডিজাইনারের পোশাকে রানওয়েতে হাঁটছেন এক মডেল। ছবি: রয়টার্স

১৬ / ২৭
চীনের আসন্ন চান্দ্রবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পীরা নানা ধরনের কসরত প্রদর্শন করেন। ছবিটি গতকাল সোমবার ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের লিসিনস্কি হল থেকে তোলা। ছবি: রয়টার্স

১৭ / ২৭
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মূল প্রদর্শনীর আগে শেষ মহড়ায় শপথ নিচ্ছেন এক পুলিশ সদস্য। ছবিটি আজ মঙ্গলবার এলাহাবাদ থেকে তোলা। ২৬ জানুয়ারি দেশটির প্রজাতন্ত্র দিবস। ছবি: রয়টার্স

১৮ / ২৭
ভারত ও চীনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘কুংফু ইয়োগা’ নামের চলচ্চিত্রের প্রচার অনুষ্ঠানে গতকাল সোমবার হাজির হয়েছিলেন খ্যাতিমান অ্যাকশন তারকা জ্যাকি চ্যান। ছবিতে অভিনয় করেছেন ভারতীয় তারকা সনু সুদ, অভিনেত্রী দিশা পাটানি ও আমিরা দস্তুর। প্রচার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শিল্পা শেঠিও। ছবি: রয়টার্স

১৯ / ২৭
‘কুংফু ইয়োগা’ চলচ্চিত্রের প্রচার অনুষ্ঠানে জ্যাকি চ্যানের সঙ্গে শিল্পা শেঠি। ছবিটি গতকাল সোমবার মুম্বাই থেকে তোলা। ছবির প্রচার উপলক্ষে জ্যাকি গতকালই ভারতে আসেন। চলচ্চিত্রটি জানুয়ারিতে চীনে ও আগামী ফেব্রুয়ারিতে ভারতে মুক্তি পাওয়ার কথা। ছবি: রয়টার্স

২০ / ২৭
দক্ষিণ কোরিয়ার ইয়মসেয়ং এলাকায় সমাজসেবা কর্মসূচির আওতায় এক বৃদ্ধার মুখে খাবার তুলে দিচ্ছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। ছবিটি ১৪ জানুয়ারি তোলা। ছবিটি রয়টার্স তৃতীয় পক্ষের কাছ থেকে সংগ্রহ করেছে।

২১ / ২৭
ইতালির মধ্যাঞ্চলে ভূমিকম্পের ফলে তুষারধসে চাপা পড়া হোটেল রিগোপিয়ানোর ধ্বংসস্তূপের নিচ থেকে তিনটি কুকুরছানাকে গতকাল সোমবার জীবিত উদ্ধার করা গেছে। ছবিটি রয়টার্স তৃতীয় পক্ষের কাছ থেকে সংগ্রহ করেছে।

২২ / ২৭
দক্ষিণ কোরিয়া ও মার্কিন ম্যারিন সেনারা শীতকালীন সামরিক মহড়ায় নিজেদের মধ্যেই তুষার ছুড়ছেন। ছবিটি দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাং থেকে তোলা। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

২৩ / ২৭
নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই উঁচু খুঁটিতে চড়ে বিদ্যুতের সংযোগ মেরামত করছেন বিদ্যুৎ বিভাগের শ্রমিকেরা। ছবিটি মঙ্গলবার রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৪ / ২৭
রাজধানীর শাহজাহানপুর কবরস্থানের সামনে ভাগাড়। সেখান থেকে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ২৭
হকার উচ্ছেদ বন্ধ এবং পুনর্বাসনের নীতিমালা-আইন প্রণয়নের দাবিতে মঙ্গলবার সকালে রাজধানীর তোপখানা রোডে বিক্ষোভ করেন হকার সমন্বয় পরিষদের নেতা-কর্মীরা। ছবি: আবদুস সালাম

২৬ / ২৭
‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগান নিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল চিলড্রেন’স ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ-এর দশম আসর। মঙ্গলবার বিকেলে উৎসবের উদ্বোধন করা হয়। ছবি: আবদুস সালাম

২৭ / ২৭
মিরপুরে জাতীয় চিড়িয়াখানার সামনের জায়গাটি স্থায়ী বাসস্ট্যান্ডে পরিণত হয়েছে। প্রায় সব সময় এলোমেলোভাবে বাস দাঁড়িয়ে থাকায় দর্শনার্থীদের বিপাকে পড়তে হয় ৷ ছবি: সাবিনা ইয়াসমিন