খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার একাধিক গ্রামের বাসিন্দাকে নৌপথে চলাচল করতে হয়। যাতায়াতের কোনো সড়কপথ নেই। সড়কপথ থাকলে হাজার হাজার মানুষের প্রাত্যহিক জীবনযাপন সহজ হয়ে যেত। ইঞ্জিনচালিত বোটে করে গন্তব্যে যাচ্ছে সাধারণ মানুষ। চেঙ্গি ব্রিজ, মহালছড়ি, খাগড়াছড়ি, ২৪ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
২ / ২০
সারা বছরই গাঁদা ফুলের আবাদ হয়। তবে এই সময়ে এই ফুলের চাহিদা বেশি থাকে। খেত থেকে ফুল তুলছেন একজন। বীরচরণ, রংপুর, ২৪ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
৩ / ২০
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) চাকরি জাতীয়করণের দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছেন। সিলেটের ১২ উপজেলায় কর্মরত সিএইচসিপিরা একই কর্মসূচি পালন করছেন। সিভিল সার্জন কার্যালয়, চৌহাট্টা, সিলেট, ২৪ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৪ / ২০
বাড়ির পাশের জমিতে সরিষার চাষ করেছেন এক কৃষক। ফুলে ফুলে ছেয়ে গেছে খেত। উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৩ জানুয়ারি। ছবি: এম রাশেদুল হক
সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছ ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। বিভিন্ন এলাকা থেকে মানুষ নিজেদের ষাঁড় নিয়ে এই অনুষ্ঠানে যোগ দেয়। প্রাণপণ লড়ছে দুটি ষাঁড়। লোহারগাঁও, জগন্নাথপুর, সুনামগঞ্জ, ২৩ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
প্রচণ্ড গরমের মধ্যেই অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনাল চলছে। তাই খেলা উপভোগ করতে আসা দর্শকদের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোদের হাত থেকে বাঁচতে গ্যালারিতে থাকা দর্শকদের নানা চেষ্টা। মেলবোর্ন, ২৪ জানুয়ারি। ছবি: রয়টার্স
৯ / ২০
বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও শিশু শিল্পী লিও জেমস। সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে ‘অ্যা কিড লাইক জ্যাক’ ছবির প্রিমিয়ামে অংশ নেন দুজন। একলেস সেন্টার থিয়েটার, পার্ক সিটি, ইউটাহ, যুক্তরাষ্ট্র, ২৩ জানুয়ারি। ছবি: এএফপি
১০ / ২০
শ্রীমঙ্গলের হাইল হাওরে পলো উৎসব। পলো দিয়ে মাছ ধরতে বিভিন্ন এলাকা থেকে এসেছেন শৌখিন ও পেশাদার মাছ শিকারিরা। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৩ জানুয়ারি। ছবি: শিমুল তরফদার
আফগানিস্তানের জালালাবাদ শহরে আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে একদল সশস্ত্র বন্দুকধারী হামলা চালিয়েছে। পুড়িয়ে দিয়েছে সংস্থাটির চত্বরের বাইরে থাকা কয়েকটি গাড়ি। এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছে। আফগানিস্তান, ২৪ জানুয়ারি। ছবি: রয়টার্স
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের শারীরিক কসরত পরিবেশন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের চিত্র। বগুড়া, ২৪ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
১৫ / ২০
আগামী ৩০ জানুয়ারি সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় তৈরি করা হচ্ছে মঞ্চ। মঞ্চ সজ্জায় ব্যবহার করা হবে এই নৌকাগুলো। সিলেট, ২৪ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
১৬ / ২০
বোরো ধান রোপণ করছেন কৃষকেরা। সুতো দিয়ে লাইন সোজা করে বোরো ধান রোপণ করা হচ্ছে, যাতে বেশি চারা রোপণ করা যায়। কাচু আলুটারী, কাউনিয়া, রংপুর, ২৪ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বগুড়ায় প্রগতিশীল ছাত্রজোটের মানববন্ধন। সাতমাথা, বগুড়া, ২৪ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
১৮ / ২০
ঘন কুয়াশায় ঢাকা পাহাড়ি এলাকার নৌপথ। ভোর থেকে অনেক বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে জনপদ। চেঙ্গি ব্রিজ, মহালছড়ি, খাগড়াছড়ি, ২৪ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জেলা পর্যায়ে অংশ নিয়েছে খুদে নৃত্যশিল্পীরা। ফরিদপুর শিশু একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করেছে। বাংলাদেশ শিশু একাডেমি, ঝিলটুলী, ফরিদপুর, ২৪ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান