ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। ছবিতে গাড়োয়ানদের গাড়ি নিয়ে ছুটতে দেখা যাচ্ছে। ২৪ জানুয়ারিছবি: প্রথম আলো
২ / ১৯
রাবারগাছ থেকে কিষানি রাবারের কষ সংগ্রহ করছেন। বুদ্ধপাড়া রাবারবাগান এলাকা, দীঘিনালা, খাগড়াছড়ি। সম্প্রতি ২২ জানুয়ারিছবি: পলাশ বড়ুয়া
৩ / ১৯
শীতকালে শর্ষের তেলের কদর বেড়ে যায়, তাই পাড়ামহল্লার বসে ঘানি। কোথাও আবার ঘোড়া দিয়ে ঘানি টানতে দেখা যায়। এ শর্ষেদানা থেকে বের হওয়া তেল বিক্রি হচ্ছে ৩৪০ টাকা প্রতি লিটার। কেরানীপাড়া, রংপুর, ২৪ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
৪ / ১৯
আলুর জমিতে পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে। এ রোগ থেকে রক্ষা পেতে জমির আগাছা পরিষ্কার করছেন কৃষক। মাইথারদিয়া, দাউদকান্দি, কুমিল্লা, ২৪ জানুয়ারিছবি: আবদুর রহমান ঢালী
৫ / ১৯
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হাজীর মোড় রেলক্রসিংয়ে রোববার সকালে ট্রেনের ধাক্কায় ভটভটিচালকসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে নিহত ভটভটিচালক নাইমুল ইসলামের স্ত্রী সুমিয়ারা বেগমের আহাজারি। ২৪ জানুয়ারিছবি: আনোয়ার হোসেন
৬ / ১৯
টিকা নিতে দীর্ঘ লাইনে মানুষ। ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতাল, নারায়ণগঞ্জ, ২৪ জানুয়ারিছবি: দিনার মাহমুদ
৭ / ১৯
বাঁশ–বেতের তৈরি খাঁচা ও ঝুড়ি মাথায় এবং কাঁধে নিয়ে ভোরে বেরিয়ে পড়েছেন মমতাজ বেগম। বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করেন এই খাঁচা তিনি। কুমিল্লা সদর উপজেলার ঝাঁকুনিপাড়া এলাকা থেকে ছবিটি তোলা। ২৪ জানুয়ারিছবি:এম সাদেক
৮ / ১৯
শীতকালীন বোরো মৌসুম চলছে। জমিতে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত পাহাড়ি দুই কিষানি। শিমুজ্জেছড়া গ্রাম এলাকা, শহরতলি, রাঙামাটি, ২৪ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৯
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসের গোলচত্বরে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রতিবাদী স্লোগান লিখেছেন। ২৪ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১০ / ১৯
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং শিক্ষার্থীদের নায্য দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক প্রতীকী অনশন পালন করছে। অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৪ জানুয়ারিছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ১৯
রাজধানীর মোহাম্মদপুর বছিলায় লাউতলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে চলছে অভিযান। মোহাম্মদপুর, ঢাকা, ২৪ জানুয়ারিছবি: খালেদ সরকার
১২ / ১৯
রাজধানীর মাতুয়াইল এলাকার মহাসড়কে বিভাজক গলে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণভাবে ইউটার্ন নিচ্ছে বিভিন্ন যানবাহন। ২১ জানুয়ারি সড়কের এই অংশে ইউটার্ন নিতে গিয়ে বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিতে থাকা একই পরিবারের তিনজন নিহত হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা, ২৪ জানুয়ারিছবি: দীপু মালাকার
১৩ / ১৯
রাজধানীর কমলাপুরে টিসিবির ট্রাক থেকে স্বল্প মূল্যে পণ্য কিনতে গাদাগাদি করে অপেক্ষা করছেন অনেকে। এখানেও মাস্কের ব্যবহার বা সামাজিক দূরত্ব মানার মতো স্বাস্থ্যবিধি উপেক্ষিত। সারা দেশে করোনায় আজও শনাক্ত সাড়ে ১৪ হাজারের ওপরে, তবুও সাধারণ মানুষের মাঝে নেই সচেতনতা। ঢাকা, ২৪ জানুয়ারিছবি: দীপু মালাকার
১৪ / ১৯
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজ দুপুরে একটি আহত কাককে খাবার ও পানি দিয়ে সেবা-শুশ্রূষা করছেন এক ব্যক্তি। ঢাকা, ২৪ জানুয়ারিছবি: দীপু মালাকার
১৫ / ১৯
টিকা নিতে সকাল থেকে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে আছেন টিকাপ্রার্থীরা। কেউ ১ম ডোজ, কেউ ২য় ডোজ ও কেউ ৩য় ডোজ দেবেন। কে কোন লাইনে দাঁড়াবেন, কেউ জানেন না। সবাই বহির্বিভাগের সামনের ফুটপাতের ওপর দাঁড়িয়ে আছেন। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম, ২৪ জানুয়ারিছবি: জুয়েল শীল
১৬ / ১৯
দুপুরের হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন নগরবাসী। সারা দিন আকাশ মেঘলা থাকায় শীতও জেঁকে বসেছে। কাজীর দেউড়ি মোড়ে, চট্টগ্রাম, ২৪ জানুয়ারিছবি: জুয়েল শীল
১৭ / ১৯
সন্ধ্যা নামিয়ে অস্তাচলে সূর্য। পাবনায় তিন দিন পর সোমবার দেখা মিলেছে এই সূর্যের মুখ। বেলা শেষে ফসলের মাঠে কাজ শেষে ঘরে ফিরছেন কৃষক। চরকুড়ুলিয়া, লক্ষ্মীকুণ্ডা, ঈশ্বরদী, পাবনা, ২৪ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
১৮ / ১৯
দীঘিনালার তপোবন বৌদ্ধ বিহারের নিচে মালবোঝাই একটি চাঁদের গাড়ির (জিপ) পেছনের চাকা বিস্ফোরণ হয়ে সড়কের পাশে উল্টে গেলে লোকজন টেনে তুলছেন। খাগড়াছড়ি, ২৪ জানুয়ারিছবি: পলাশ বড়ুয়া
১৯ / ১৯
কৃষক সালাম মোল্লা কুমার নদের পাড়ে তৈরি করেছেন বোরো ধানের বীজতলা। পানি শুকিয়ে যাওয়ায় এখন তিনি বীজতলায় সেচ দিচ্ছেন। বিল মামুদপুর এলাকা, ফরিদপুর, ২৪ জানুয়ারিছবি: আলীমুজ্জামান