এক ঝলক (২৫ জানুয়ারি, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা অবস্থান কর্মসূচি পালন করে। রাজু ভাস্কর্য, ২৫ জানুয়ারি
ছবি: সাজিদ হোসেন
২ / ১৫
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার লাউতলা খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল খনন চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো অভিযান চলে। বছিলা, মোহাম্মদপুর, ২৫ জানুয়ারি
ছবি: খালেদ সরকার
৩ / ১৫
পিডব্লিউসি বাংলাদেশের কর্মকর্তা ও পিডব্লিউসি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম আলো ট্রাস্টকে শীতার্তদের মধ্যে বিতরণের জন্য চেক হস্তান্তর করে। চেক প্রাদানের সময় উপস্থিত ছিলেন (বাঁ থেকে) পিডব্লিউসি বাংলাদেশের বিজনেস সার্ভিস লিড রিফতার হোসেন, হিউম্যান ক্যাপিটাল লিড সোমায়রা মনোয়ার, মার্কেটস লিড সারাহ করিম, প্রথম আলো ট্রাস্টের ট্রাস্টি আব্দুল কাইয়ুম, সমন্বয়ক মাহবুবা সুলতানা ও প্রথম আলো ট্রাস্টের ট্রাস্টি আনিসুল হক,২৫ জানুয়ারি
ছবি: সাজিদ হোসেন
৪ / ১৫
একের পর এক নানা উন্নয়নমূলক কাজের জন্য মিরপুর এলাকাবাসীর দুর্ভোগ ও কষ্ট যেন শেষ হচ্ছে না। চার মাস ধরে তালতলা থেকে কাজীপাড়া পর্যন্ত সুয়ারেজের লাইন নতুন করে স্থাপনের জন্য খোঁড়া হয়েছে ব্যস্ততম সড়ক। এতে দিনভর ধুলাবালি ও যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। কাজীপাড়া, মিরপুর, ঢাকা। ২৫ জানুয়ারি
ছবি: সাজিদ হোসেন
৫ / ১৫
প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্ত হার। কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না মানুষ। আদালত ও জেলা প্রশাসন কার্যালয়ে আসা অনেক মানুষের মুখে নেই মাস্ক। আদালত প্রাঙ্গণ, চট্টগ্রাম, ২৫ জানুয়ারি
ছবি: জুয়েল শীল
৬ / ১৫
পাঁচ দিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ দুপুরে মামার বাসায় ফিরছে সাকিরা, কিন্তু সে এখনো জানে না তার মা-বাবা কোথায়! সাকিরাকে বিদায় দিতে এসে হাসপাতালের ম্যাটস ইন্টার্ন শিক্ষার্থী সানজিদা আফরোজ আবেগাপ্লুত হয়ে পড়েন। ২১ জানুয়ারি মাতুয়াইলে এক সড়ক দুর্ঘটনায় মারা যান সাকিরার মা-বাবা ও নানা। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণ, ২৫ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
৭ / ১৫
রাজধানীর নিউমার্কেট এলাকায় জনসাধারণের মধ্যে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন। এ সময় মাস্ক না পরায় বেশ কয়েকজনকে জরিমানাও করা হয়। ঢাকা, ২৫ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
৮ / ১৫
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সুনামগঞ্জে সংস্কৃতিকর্মীদের সমাবেশ। শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ, সুনামগঞ্জ, ২৫ জানুয়ারি
ছবি: প্রথম আলো
৯ / ১৫
প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বল নিয়ে বাড়ি যাচ্ছেন শীতার্তরা মানুষেরা। ঠাকুরগাঁও সদর উপজেলার গিলাবাড়ী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠ, ঠাকুরগাঁও। ২৫ জানুয়ারি
ছবি: মজিবর রহমান খান
১০ / ১৫
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদের জলাশয় ঘিরে অতিথি পাখির বিচরণ। সম্প্রতি মহাদেবপুর উপজেলা সদরের নতুন ব্রিজ এলাকায়
ছবি: প্রথম আলো
১১ / ১৫
সদ্য রোপণ করা বোরোর খেতে খাবার খুঁজে খাচ্ছে জোড়া শামুলখোল পাখি। নারচি গ্রাম, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২৫ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১২ / ১৫
খালের ওপরে থাকা সেতুটির একটি অংশ ভেঙে পড়ে গিয়েছে। এই ভাঙা সেতুর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলি ও পশুরিকাঠি গ্রামের মানুষ। সেতুটি ভেঙে গেলে নৌকা নিয়ে পাড়ি দিতে হবে খাল। চরমোনাই ইউনিয়ন, বরিশাল সদর, ২৫ জানুয়ারি
ছবি: সাইয়ান
১৩ / ১৫
শর্ষেখেতের আলে বাগানের মধ্যে দুই শতাধিক বাক্স ফেলে মধু চাষ করছেন মোশারফ সরদার। সব ঠিক থাকলে প্রতি মাসে ৫ থেকে ৭ মণ মধু সংগ্রহ করে। এই মধু ১৫ থেকে ১৮ হাজার টাকা বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। চর কৃষ্ণপুর, সদর উপজেলা, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৫
খাবারের সন্ধানে মাটিতে নেমে এসেছে নীলকণ্ঠ (Indian Roller) পাখিটি। বাহারি রঙের এই পাখি অঞ্চলভেদে থোড়ামোচা ও কেওয়া নীলাচল নামেও পরিচিত। বড় দিকশাইল, দাপুনিয়া, পাবনা, ২৫ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৫
শ্যালো মেশিনে দিয়ে বোরো ধানের জমিতে সেচ দেওয়া হচ্ছে। সেখানে একদল শিশু দুরন্তপনায় মেতে উঠেছে। বাঁশগাড়ী গ্রাম, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২৫ জানুয়ারি
ছবি: সোয়েল রানা