আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সাধারণ মানুষের ঝুঁকিপূর্ণ ট্রেনযাত্রা। শনিবার দুপুরে বগুড়া রেলওয়ে স্টেশনে মিলল এমন চিত্র। ছবি: সোয়েল রানা
২ / ২১
আপনজনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে করে রওনা হচ্ছেন যাত্রীরা। ছবিটি শনিবার দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
৩ / ২১
ঈদ সামনে রেখে রাজধানীর শাহবাগের শিশুপার্কে বিভিন্ন রাইড ঘষামাজা ও মেরামতের কাজ চলছে। ছবিটি শনিবার তোলা। ছবি: আশরাফুল আলম
৪ / ২১
রাঙামাটি আসামবস্তি বড়াদম কাপ্তাই সড়ক হালকা যানবাহনের জন্য শনিবার খুলে দেওয়া হয়েছে। বিভিন্ন অংশ ধসে যাওয়ায় সড়কটি ঝুঁকির মধ্যে আছে। শনিবার রাঙামাটি সদরের বড়াদম মানিকছড়ি এলাকা থেকে তোলা ছবি। ছবি : সুপ্রিয় চাকমা
৫ / ২১
বাসে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে বাসের ছাদে চড়ে ইদের ছুটিতে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। ছবিটি শনিবার সকালে বরিশাল-খুলনা মহাসড়ক থেকে তোলা। ছবি : সাইয়ান
৬ / ২১
ঈদের ছুটিতে বাড়িফেরা যাত্রীদের নিয়ে আরিচা মহাসড়কে আগে যাওয়ার প্রতিযোগিতা করছে দুই বাস চালক। শনিবার দুপুরে আমিন বাজার এলাকা থেকে তোলা ছবি। ছবি: আশরাফুল আলম
৭ / ২১
জুমাতুল বিদায় ভারতের দিল্লির জামে মসজিদে নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স
৮ / ২১
ঈদের জামাতের জন্য রাজধানী জাতীয় ঈদগাহ সাজানো হয়েছে। ছবিটি শনিবার তোলা। ছবি : আশরাফুল আলম
৯ / ২১
ঈদে নতুন পোশাক কেনার পর রঙিন চশমাও কিনেছে শিশুটি। ছবিটি গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল
১০ / ২১
ফ্রান্সের একটি চিড়িয়াখানায় গত ১৫ এপ্রিল এই সিংহ শাবকটির জন্ম হয়েছে। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: এএফপি
১১ / ২১
কচু পাতার ওপর টলমল করছে পানি। ছবিটি গতকাল শুক্রবার খাগড়াছড়ির আনন্দনগর এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১২ / ২১
ঈদ উপলক্ষে রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে বিভিন্ন সেবা ও পণ্যের মেলা বসেছে। মেলায় এসে নেলপালিশ লাগিয়ে নিচ্ছেন তরুণীরা। ছবিটি গতকাল শুক্রবার তোলা ৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ২১
জুমাতুল বিদায় বড়দের সঙ্গে নামাজে অংশ নিয়েছে ছোট্ট মেয়েটি। ছবিটি গতকাল শুক্রবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে তোলা। ছবি: রয়টার্স
১৪ / ২১
বঙ্গবন্ধু সেতুর ওপর যানবাহনের দীর্ঘ সারি। ছবিটি আজ শনিবার সকাল সাড়ে নয়টায় তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন
১৫ / ২১
ঈদের আর মাত্র দু-এক দিন বাকি। পোশাক কেনা শেষে এবার জুতা কিনছে এক শিশু। ছবিটি আজ শনিবার পাবনা শহরের নিউমার্কেট এলাকা থেকে তোলা । ছবি : হাসান মাহমুদ
১৬ / ২১
পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে শনিবার প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ছবিটি রাঙামাটি শহরের ভেদভেদী এলাকা থেকে শনিবার দুপুরে তোলা। ছবি : সুপ্রিয় চাকমা
১৭ / ২১
দুদিন ধরে কিশোরগঞ্জে তাপ দাহ চলছে। তাই বেড়েছ হাতপাখার চাহিদা। হাতপাখা বিক্রি করতে বসেছেন একজন। ছবিটি শনিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকা থেকে তোলা। ছবি : তাফসিলুল আজিজ
১৮ / ২১
রাজধানীর গাবতলী এলাকায় যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়ি কারণে গোটা এলাকা ধুলায় আচ্ছন্ন। এলাকার মানুষকে মাস্ক পরে থাকতে হয়। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি : আশরাফুল আলম
১৯ / ২১
ঈদের ছুটিতে বাসে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। ছবিটি শনিবার সকালে সাভার বাজার এলাকা থেকে তোলা। ছবি: শামসুল হক
২০ / ২১
ঈদের কেনাকাটা শেষে ফিরছেন সবাই। ছবিটি শনিবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
২১ / ২১
চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হবে ঈদের বড় জামাত। তারই প্রস্তুতি চলছে। ছবিটি শনিবার তোলা। ছবি : সৌরভ দাশ