এক ঝলক (২৪ জুন ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৪
লকডাউনের কারণে রাজধানীর গাবতলী দিয়ে বাস ঢোকা ও বের হওয়া তৃতীয় দিনের মতো বন্ধ। বিভিন্ন কারণে সাধারণ মানুষ যাতায়াতের সময় পড়ছেন চরম বিপাকে। এ সুযোগে বাড়তি ভাড়া নিয়ে মোটরসাইকেল দিয়ে যাত্রীর পরিবহনের সময় রিকশা ও মোটরসাইকেল দুর্ঘটনায় কবলিত হয়। আমিনবাজার, ২৪ জুন
ছবি: সাজিদ হোসেন
২ / ৩৪
বন্ধ লঞ্চসহ নৌযান চলাচল। এ ফাঁকে লঞ্চে ব্যবহার করা কাপড় রোদে শুকানোর পর গুছিয়ে নিচ্ছেন কর্মচারীরা। সদরঘাট, ঢাকা, জুন ২৪
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ৩৪
স্থায়ী বেড়িবাঁধের দাবিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের গৃহহীন, অসহায় ও বিপর্যস্ত মানুষ কোমরসমান লোনাজলে দাঁড়িয়ে মানববন্ধন করেন। সাতক্ষীরা, ২৪ জুন
ছবি: প্রথম আলো
৪ / ৩৪
নয়নতারা ফুলে বসেছে প্রজাপতি। বোয়ালখালী, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৪ জুন।
ছবি: পলাশ বড়ুয়া
৫ / ৩৪
পানির দাম কমানোর দাবিতে স্মারকলিপি ওয়াসার প্রধান নিরাপত্তা কর্মকর্তা লে. কর্নেল মো. মাকসুদুল হকের হাতে তুলে দেন ঢাকা মহানগর বিএনপির নেতারা। কারওয়ান বাজার, ২৪ জুন।
ছবি: দীপু মালাকার
৬ / ৩৪
বগুড়া-নাটোর মহাসড়কে চলাচল করছে ভ্যানগাড়ি। এতে দূরপাল্লার দ্রুতগামী যান চলাচলে বিঘ্ন ঘটছে। চৌগ্রাম, সিংড়া, নাটোর, ২৪ জুন।
ছবি: সোয়েল রানা
৭ / ৩৪
ময়মনসিংহ রেলস্টেশনে প্রতিদিন হাওয়াই মিঠাই বিক্রি করত এই কিশোর। সেই টাকায় পরিবারকেও সহযোগিতা করত সে। করোনার কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় হতাশ হয়ে বসে আছে প্ল্যাটফর্মে। ময়মনসিংহ রেলস্টেশন, ২৪ জুন।
ছবি: আনোয়ার হোসেন
৮ / ৩৪
বিধিনিষেধের প্রথম দিন রাস্তাঘাট ফাঁকা বাগেরহাটে। ভিআইপি মোড়, বাগেরহাট, ২৪ জুন।
ছবি: প্রথম আলো
৯ / ৩৪
খাবারের খোঁজে বৈদ্যুতিক তারে বসে আছে একঝাঁক কবুতর। সিংড়া পৌর এলাকা, নাটোর, ২৪ জুন।
ছবি: সোয়েল রানা
১০ / ৩৪
সড়কভাঙন রোধে নিরাপত্তাদেওয়াল তৈরির জন্য পাশের মাটি কাটা হয়েছে প্রায় এক বছর আগে। এখনো কোনো কোনো জায়গায় ঢিমেতালে কাজ চলছে। আবার কোনো জায়গায় একেবারে কাজ বন্ধ রয়েছে। বর্ষা আর বৃষ্টিতে ঝুঁকিতে রয়েছে মাটি কেটে ফেলা স্থান। ভারী বৃষ্টি হলে মাটি কাটা অংশের সড়কে বড় ধরনের ভাঙন হতে পারে। ঘাগড়া-বড়ইছড়ি সড়ক, রাঙামাটি, ২৪ জুন।
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ৩৪
টকটকে লাল বুনো ফুল চণ্ডাল তার সৌন্দর্য মেলে ধরেছে গভীর বনে। রাতে বৃষ্টির পানির বিন্দু বিন্দু শিশির ঝুলে আছে চণ্ডালের ডালপালাজুড়ে। বটতলী মোনপাড়া, রাঙামাটি, ২৪ জুন।
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ৩৪
করোনার সংক্রমণ রোধে ফরিদপুরে সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ চলছে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন সড়ক বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। বিধিনিষেধের চতুর্থ দিনে চেকপোস্ট বসিয়ে পুলিশ যানবাহন নিয়ন্ত্রণ করছে। ফরিদপুর গোয়ালচামট ভাঙা রাস্তার মোড়, ২৪ জুন।
ছবি: আলীমুজ্জামান
১৩ / ৩৪
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর বেহাল নদীবন্দর সড়ক। অথচ নদীবন্দর থেকে প্রতিদিন শত শত মালবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান মালামাল নিয়ে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় যাচ্ছে। বলদাখাল এলাকা, ২৪ জুন।
ছবি: আবদুর রহমান ঢালী
১৪ / ৩৪
স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ। চট্টগ্রাম প্রেসক্লাব, ২৪ জুন।
ছবি: সৌরভ দাশ
১৫ / ৩৪
এনওসি পেপারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ঘেরাও কর্মসূচি পালন করেন বাহরাইনপ্রবাসীরা। ঢাকা, ২৪ জুন।
ছবি : শুভ্র কান্তি দাশ
১৬ / ৩৪
২০৫০ সালের মধ্যে বৈশ্বিক কার্বন উদ্‌গিরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সিপিআরডিসহ বিভিন্ন সংগঠন। ঢাকা, জুন ২৪।
ছবি: শুভ্র কান্তি দাশ
১৭ / ৩৪
লকডাউনের কারণে আমিনবাজার সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। শহরে যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকায় সৃষ্টি হয়েছে যানজটের, বেশির ভাগ মানুষ হেঁটেই ঢাকায় ঢুকছেন। আমিনবাজার, গাবতলী, ঢাকা, জুন ২৪।
ছবি: সাজিদ হোসেন
১৮ / ৩৪
যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। বাড়তি ভাড়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন পিকআপ ভ্যান ও তিন চাকার যানে। সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ২৪ জুন।
ছবি: সাইফুল ইসলাম
১৯ / ৩৪
গতকাল রাতের আকাশে ছিল চাঁদ আর মেঘের লুকোচুরি। কখনো মেঘ কেটে চাঁদ জ্বলজ্বল করছে, কখনোবা ঢেকে যাচ্ছে মেঘের আড়ালে। চাঁদ আর মেঘের লুকোচুরি অনেকেরই মন কেড়েছে। শ্যামলী, ঢাকা, ২৩ জুন।
ছবি: মোছাব্বের হোসেন
২০ / ৩৪
লকডাউনেও নারায়ণগঞ্জের কলকারখানা খোলা। এরই মধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে শীতলক্ষ্যা নদী পারাপারের ট্রলারগুলো বন্ধ করে দেওয়া হয়। তাতেই ভোগান্তিতে পড়েন বন্দরের শ্রমিকেরা। ট্রলার না পেয়ে অতিরিক্ত যাত্রী হয়ে নৌকায় উঠছেন শহরে কাজ করতে আসা শ্রমিকেরা। বন্দর সেন্ট্রাল ফেরিঘাট, নারায়ণগঞ্জ, ২৪ জুন।
ছবি: গোলাম রাব্বানী
২১ / ৩৪
লকডাউন কার্যকর করতে শহরের সড়কে বাঁশ বেঁধে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। পুরোনো বাসস্ট্যান্ড এলাকা, ঠাকুরগাঁও, ২৪ জুন।
ছবি: মজিবর রহমান খান
২২ / ৩৪
এখন চলছে জামের মৌসুম। পাকা জামগাছে ঝাঁকুনি দিচ্ছেন একজন আর নিচে জাল পেতে তা সংগ্রহ করছেন বাকিরা। খামারপাড়া, রংপুর, ২৪ জুন।
ছবি: মঈনুল ইসলাম
২৩ / ৩৪
পানিতে তলিয়ে গেছে চলাচলের পথ। কোথাও হাঁটুপানি, কোথাও–বা কোমরপানি। এ পানি ডিঙিয়ে স্কুলশিক্ষক স্ত্রী মুন্নী বেগম ও ব্যবসায়ী স্বামী কদম রসুল প্রতিদিন তাঁদের নিজ নিজ কর্মস্থলে যান। উত্তর ভূঁইগর এলাকা, নারায়ণগঞ্জ, ২৪ জুন।
ছবি: দিনার মাহমুদ
২৪ / ৩৪
ঢাকার আশপাশের সাত জেলায় লকডাউন থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী যাত্রীবাহী যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছে দাউদকান্দি হাইওয়ে পুলিশ। বলদাখাল, কুমিল্লা, ২৪ জুন।
ছবি: আবদুর রহমান ঢালী
২৫ / ৩৪
সুরমা নদীর ওপর স্থাপিত শাহজালাল সেতুর দুই পাশে পথচারীদের হাঁটার পথ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা রয়েছে। পথের কয়েকটি স্থানে ঢাকনা ভাঙা। ঝুঁকি নিয়ে চলাচল করছে লোকজন। সিলেট, ২৪ জুন।
ছবি: আনিস মাহমুদ
২৬ / ৩৪
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকির জেলাগুলোর মধ্যে পঞ্চগড় অন্যতম। তারপরও দেশের সর্ব উত্তরের এই সীমান্ত জেলার মানুষের মধ্যে নেই কোনোরকমের সচেতনতা। বেশির ভাগ মানুষই পরছেন না মাস্ক। গরুর হাটে মাস্ক ছাড়াই গাদাগাদি করছেন মানুষ। রাজনগর হাট, পঞ্চগড়, ২৪ জুন
ছবি: রাজিউর রহমান
২৭ / ৩৪
ইয়াসের জলোচ্ছ্বাসে দশমিনা উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া নদীর পারে হাজীর হাট এলাকার এ সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পটুয়াখালী, ২৪ জুন
ছবি: শংকর দাস
২৮ / ৩৪
হারিয়ে যেতে বসেছে বেতের তৈরি আসবাব। একসময় এ আসবাব প্রায় প্রতিটি বাড়িতে দেখা মিললেও এখন ততটা চোখে পড়ে না। কুমিল্লা নগরের জিলা স্কুলের সামনে সড়কের পাশের একটি দোকানে বেতের আসবাব তৈরি করছেন কারিগর আইয়ুব আলী। তৈরি করা এসব মালামাল দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। করোনার কারণে বেচাকেনা খুবই কম বলে জানান তিনি। কুমিল্লা, ২৪ জুন
ছবি: এম সাদেক
২৯ / ৩৪
জেলা পর্যায়ে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। তাই মাস্ক পরতে জনগণকে উদ্বুদ্ধ করতে জনসচেতনতামূলক মানববন্ধন ও বিনা মূল্যে মাস্ক বিতরণ ক্যাম্পেইন শুরু করেছে পাবনা জেলা পুলিশ। এতে একাত্মতা প্রকাশ করে জেলার বিভিন্ন সংগঠন এক হয়ে কাজ শুরু করেছে। আব্দুল হামিদ সড়ক, পাবনা, ২৪ জুন
ছবি: হাসান মাহমুদ
৩০ / ৩৪
সাত দিন জ্বরে ভোগার পর তানোর উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে শাহীনা বেগমকে গত রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ওয়ার্ডে তাঁকে সেবাশুশ্রূষা করছেন ভাই রাফিউল ইসলাম। রাজশাহী, ২৪ জুন
ছবি: শহীদুল ইসলাম
৩১ / ৩৪
করোনা সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল ও কালিহাতীর এলেঙ্গা পৌর এলাকায় মঙ্গলবার শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধ অমান্য করে রাস্তা বের হওয়ায় টাঙ্গাইলে শতাধিক ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা আটক করে স্থানীয় স্টেডিয়ামে রাখা হয়েছে। টাঙ্গাইল, ২৪ জুন
ছবি: প্রথম আলো
৩২ / ৩৪
বৃষ্টি না হলেও জলাবদ্ধতা কাটে না পূর্ব শ্যামপুরের মাতবর বাজার সড়কের। ব্যাহত হয় যান চলাচল, ভোগান্তিতে এলাকাবাসী। ঢাকা, ২৪ জুন
ছবি: সাইফুল ইসলাম
৩৩ / ৩৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমদেকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান। ঢাকা, ২৪ জুন। ছবি: পিআইডি
৩৪ / ৩৪
নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নিকট দ্বায়িত্বভার হস্তান্তরের পর সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা ও সকল পদবীর সদস্যের উপস্থিতিতে গতকাল বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে সামরিক রীতি মেনে বিদায় জানানো হয়। ঢাকা, ২৪ জুন। ছবি : আইএসপিআর