এক ঝলক (২৪ জুলাই ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
দুষ্টুমি নয়। শারীরিক কসরত করছে শিশুরা। চিলির সান্তিয়াগোতে শারীরিক কসরতের একটি স্কুল থেকে সম্প্রতি ছবিটি তোলা। ছবি: রয়টার্স

২ / ২৯
আকাশ জুড়ে মেঘের ঘনঘটা। কিউবার হাভানার সমুদ্রতীরবর্তী এলাকা এল মেলকন থেকে ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৯
রাশিয়ার ক্রাসনোইয়ার্স্কের বাইরে সাইবেরিয়ান থাইগা বন ছেয়েছে দাবানলের ধোঁয়ায়। এরই মধ্যে ডুবছে টকটকে লাল সূর্য। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

৪ / ২৯
মোবাইল গেম পোকেমন গোয়ের এক অনুষ্ঠানে ভক্তরা। ছবিটি এল সালভেদরের রাজধানী সান সালভেদর থেকে গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৯
জর্ডানের প্রাচীন শহর পেত্রায় একটি স্থাপনার সামনে পর্যটকেরা। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

৬ / ২৯
জার্মানির মিউনিখে হামলায় নিহতদের স্মরণে অলিম্পিয়া শপিং মলের সামনে ফুল ও মোমবাতি দিয়ে শ্রদ্ধা জানিয়েছে মানুষ। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

৭ / ২৯
ফুল ফলে ভরে উঠেছে শিমের মাচা। তাই কৃষকের যত্নও বেশি। যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কেফায়েতনগর গ্রাম থেকে ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা।

৮ / ২৯
দুটি ফলের মাঝে শিমের ফুল। ছবিটি আজ রোববার সকালে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কেফায়েতনগর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৯ / ২৯
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে হিজবুল মুজাহিদীন নেতা বুরহান ওয়ানির নিহত হওয়াকে কেন্দ্র করে ৮ জুলাই থেকে রণক্ষে​ত্রে পরিণত হয় উপত্যকাটি। বিদ্রোহীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নিহত হয়েছেন ৪৬ জন সাধারণ মানুষ। তখন থেকে সেখানে কারফিউ চলছে। এ অবস্থায় জানালা দি​য়ে বাইরের অবস্থা দেখে নিচ্ছেন এক ব্যক্তি। ছবি: এএফপি

১০ / ২৯
আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল শনিবার সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের একটি বিক্ষোভ সমাবেশে আত্মঘাতী হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক। ঘটনাস্থলে পড়ে আছে অসংখ্য জুতা। সেসব জুতা দেখে হতাহতদের চিহ্নিত করার চেষ্টা করছেন স্বজনেরা। ছবি: এএফপি

১১ / ২৯
আফগানিস্তানে আজ আত্মঘাতী হামলায় বিধ্বস্ত একটি রেস্টুরেন্ট। ছবি: রয়টার্স

১২ / ২৯
রাস্তা মুখরিত করে দল বেঁধে সাইকেলে চেপে স্কুল থেকে বাড়ি ফিরছে শিশুরা। ছবিটি যশোর সদরের কেফায়েতনগর গ্রাম থেকে রোববার দুপুরে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১৩ / ২৯
যশোরের বারীনগর হাটে উঠেছে কাঁকরোল। রোববার সাপ্তাহিক হাটবার থাকায় আশপাশের গ্রামের কৃষকেরা এখানে এসেছেন। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

১৪ / ২৯
ফোমের তৈরি একেকটি হরিণের দাম ৩০ থেকে ৫০ টাকা। পরিত্যক্ত ফোম দিয়ে তৈরি এসব খেলনা হরিণ বিক্রি করছেন এক বিক্রেতা। ছবিটি রোববার পাবনা বড় ব্রিজ এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৫ / ২৯
ময়মনসিংহ শহরতলির দাপুনিয়া বাজারে ময়মনসিংহ-ফুলবাড়ীয়া সড়কে সব সময় যানজট লেগেই থাকে। ছবিতে যানজটে আটকে যাওয়া গাড়িগুলোর দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ছবিটি রোববার সকাল ১০টার দিকে তোলা। ছবি: জগলুল পাশা

১৬ / ২৯
রাজধানীর বিভিন্ন সড়কে আজ ছিল তীব্র যানজট। ছবিটি আজ রোববার দুপুর ১২টায় কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৭ / ২৯
নিত্য ব্যবহার্য প্লাস্টিকের জিনিসপত্র ফেরি বেড়াচ্ছেন এক ফেরিওয়ালা। ছবিটি হাজারীবাগ বেড়িবাঁধ থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৮ / ২৯
হাজারীবাগ এলাকা থেকে ট্যানারিগুলো দ্রুত সরিয়ে না নিলে জরিমানার বিধান রয়েছে। তা সত্ত্বেও অনেক কারখানায় এখনো চামড়া প্রক্রিয়াজাতকরণ চলছে। রাস্তার পাশে শুকানো হচ্ছে চামড়া। ছবিটি আজ রোববার দুপুরে শিকারীটোলা এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৯ / ২৯
প্লাস্টিকের পুরোনো বোতল বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিক্রির জন্য রাজধানীর চানখাঁরপুল এলাকায় নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। ছবি: আশরাফুল আলম

২০ / ২৯
হাজারীবাগ এলাকার ভাগলপুর লেনে দীর্ঘদিন ধরে সোয়ারেজের পানি জমে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট-সহ বিভিন্ন বাড়ি ঘরে প্রবেশ করেছে নোংরা পানি। এলাকার জনগণের যেন দুর্ভোগের শেষ নেই। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২৯
লালবাগ এলাকায় রাস্তা খোঁড়াখুঁড়ির চলার কারণে একটু বৃষ্টিতে সারা রাস্তা কর্দমাক্ত হয়ে যায়। পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। ছবিটি আজ ​রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৯
টাঙ্গাইল থেকে আসা পেঁপের পসরা সাজিয়ে বসেছে এক বিক্রেতা। কেজি প্রতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে এই পেঁপে। ছবিটি আজ রোববার বিকেলে পলাশী এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৯
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্মৃতিচারণা ও আলোচনা সভার আয়োজন করে ‘অনির্বাণ ৭১’। সভায় বক্তব্য রাখছেন তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি। ছবি: আবদুস সালাম

২৪ / ২৯
রাজধানীর শাহজাহানপুর কবরস্থান-সংলগ্ন ফুটপাত খুঁড়ে পয়োনিষ্কাশনের পাইপ বসাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এতে পথ চলতে চরম দুর্ভোগে পড়ছেন পথচারীরা। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ২৯
হ্যানীওয়েল গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন-ভাতা আদায়ের দাবিতে আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এরপর সেখান থেকে শ্রম মন্ত্রণালয় ঘেরা ও স্মারকলিপি দেওয়া হয়। ছবি: আবদুস সালাম

২৬ / ২৯
রাজধানীর শাঁখারীবাজারে ১৩৫ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত মোগল আমলের এই ভবনটি ভাঙার কার্যক্রমকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ভবনটির পুনর্নির্মাণ ও সংরক্ষণের জন্য সরকারের প্রতি রুল জারি করেছেন আদালত। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৭ / ২৯
শাঁখারীবাজারে অবস্থিত মোগল আমলের এই ভবনটি ভাঙার কার্যক্রমকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। তবে ইতিমধ্যে ভবনটির ৭০ থেকে ৮০ শতাংশ ভেঙে ফেলা হয়েছে। ভবনটি ১৪ ফুট প্রস্থ ও ১৩০ ফুট দৈর্ঘ্যের একটি সরু প্লটের ওপর অবস্থিত। নিচতলায় রাস্তামুখী একটি কক্ষে রয়েছে মন্দির। ভবনটির দোতলায় সামনের অংশে রয়েছে নকশাখচিত একটি বারান্দা, যা ব্রিটিশ আমলে সংযুক্ত করা হয়েছে। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৮ / ২৯
‘তরুণ সমাজ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ। আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ওই গোলটেবিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। ছবি: আবদুস সালাম

২৯ / ২৯
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন স্থাপিত এই ময়লার পাত্রটি ভেঙে পড়েছে। ছবিটি আজ রোববার দুপুরে পুরান ঢাকার জজকোর্ট এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম