টানা দুই দিনের বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। মিরপুর সড়ক, ধানমন্ডি ২৭, ঢাকা, ২৪ জুলাই। ছবি: দীপু মালাকার
২ / ১৪
শিশুকে আগলে ধরে মা বানরটি ঘুমিয়েছে গাছের মগডালে। রাজবন বিহার, রাঙামাটি, ২৪ জুলাই। ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৪
রাজধানী ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দুর্ভোগে ঘর থেকে বের হওয়া সাধারণ মানুষ। শাহজাহানপুর, ঢাকা, ২৪ জুলাই। ছবি: আবদুস সালাম
বর্ষার নতুন পানির আগমনে বিলে ফুটতে শুরু করেছে পদ্ম ফুল। বিলপাড়া, রূপপুর, মালিগাছ, পাবনা, ২৩ জুলাই। ছবি: হাসান মাহমুদ
৬ / ১৪
প্রায় এক মাস ধরে রাজধানী ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকায় পানির সংকট তীব্র। ওয়াসার ভ্রাম্যমাণ পানির ট্যাংক থেকে পানি কিনে চাহিদা পূরণ করছে এলাকাবাসী। স্বল্প পানি সংরক্ষণ করে রাখছে অনেকে। দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা, ২৪ জুলাই। ছবি: আবদুস সালাম
৭ / ১৪
ভয়াবহ আগুনে রাঙামাটি শহরে বনরুপা বাজার এলাকায় ১০টি দোকান ও ৫টি বসতবাড়ি পুড়ে গেছে। ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৪
থাইল্যান্ডে গুহা থেকে উদ্ধার হওয়া কিশোরেরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। গত ২৩ জুন চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয় ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ। তাদের উদ্ধারে চূড়ান্ত অভিযান শুরু হয় ৮ জুলাই। ১০ জুলাই তারা উদ্ধার হয়। মায় সাই মন্দির, চিয়াং রাই, ২৪ জুলাই। ছবি: রয়টার্স
৯ / ১৪
বেলেভিউ বিচে সান্তা ক্লজের পোশাকে ওয়ার্ল্ড সান্তা ক্লজ কংগ্রেসে অংশ নিয়েছেন লোকজন। কোপেনহেগেন, ক্ল্যাম্পিনবোর্গ, ডেনমার্ক, ২৪ জুলাই। ছবি: রয়টার্স
১০ / ১৪
দাবানলে পুড়ে গেছে এথেন্স থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে মাতি গ্রামের অনেক গাছপালা, ঘরবাড়ি ও গাড়ি। প্রাণ হারিয়েছে ৫০ জন। আহত হয়েছে শতাধিক ব্যক্তি।কিছুটা দগ্ধ হয়েছেন এই নারী। প্রিয় পোষা কুকুরটির খোঁজ পাননি। গ্রিস, ২৪ জুলাই, ছবি: রয়টার্স
১১ / ১৪
কিছুদিন আগেও অনাবৃষ্টিতে খটখট করছিল কাপ্তাই হ্রদ। আর এখন তা বর্ষার পানিতে থই থই। ডাঙায় থাকা ডিঙি নৌকাগুলোর কদর বেড়েছে পানি বাড়ার সঙ্গে সঙ্গে। রাঙামাটির কাটাছড়ি এলাকায় মঙ্গলবার সকালে। সুপ্রিয় চাকমা, ২৪.০৭.২০১৮
১২ / ১৪
মুষলধারে বৃষ্টির কারণে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড এলাকার বিভিন্ন গলিতে জলাবদ্ধতার বৃষ্টি হয়েছে। ঢাকা, ২৪ জুলাই। ছবি: আবদুস সালাম
১৩ / ১৪
জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে রাজধানীতে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয় মৎস্য মেলার শেষ দিন ছিল আজ। মৎস্য মেলার একটি স্টলে অ্যাকোরিয়ামে মাছ দেখছেন দর্শনার্থীরা। কৃষিবিদ ইনস্টিটিউশন, খামারবাড়ি, ঢাকা, ২৪ জুলাই। ছবি: দীপু মালাকার
১৪ / ১৪
টানা দুই দিনের বৃষ্টিতে রাজধানীর মিরপুর রোডের ধানমন্ডি ২৭ নম্বরে সড়কজুড়ে দিনভর ছিল জলাবদ্ধতা। ওয়াসার এই কর্মী সড়কের মধ্যে থাকা ম্যানহোলের ঢাকনা খুলে দিয়ে পানি সরে যাওয়ার ব্যবস্থা করছেন। ২৪ জুলাই। ছবি: দীপু মালাকার