এক ঝলক (২৪ জুলাই, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে সড়কে সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ। এলিফ্যান্ট রোড, ঢাকা। ২৪, জুলাই।
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ১৯
করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের দুই কর্মচারী মাস্ক না পরায় তাঁদের জরিমানা করা হয়। কাঠপট্টি, বরিশাল নগর, ২৪ জুলাই।
ছবি: সাইয়ান
৩ / ১৯
কৃষিতে প্রযুক্তির আমূল পরিবর্তন ঘটেছে। তবু প্রয়োজন ফুরিয়ে যায়নি গরুর হালের। হাটফুলবাড়ি গ্রামের মাঠ, সারিয়াকান্দি, বগুড়া, ২৪ জুলাই।
ছবি: সোয়েল রানা
৪ / ১৯
সিলেটে করোনা বিশেষায়িত শহীদ শাসমুদ্দিন আহমদ হাসপাতালে করোনা পরীক্ষা করাতে আসা মানুষের ভিড়। সিলেট, ২৪ জুলাই,
ছবি: আনিস মাহমুদ
৫ / ১৯
টিকা দিতে বেরিয়েছেন এই ব্যক্তি। পুলিশ টিকার কাগজ পরীক্ষা করে দেখছে। মডার্ন মোড়, রংপুর, ২৪ জুলাই।
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৯
বিধিনিষেধের মধ্যেই একদল কিশোর ফুটবল নিয়ে মেতেছে দুরন্তপনায়। কুমিল্লা আদর্শ সদর উপজেলার শংরাইশ, ২৪ জুলাই।
ছবি: এম সাদেক, কুমিল্লা।
৭ / ১৯
রাজধানীতে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। কারওয়ান বাজার, ঢাকা, ২৪ জুলাই
ছবি: সাবিনা ইয়াসমিন।
৮ / ১৯
সারা দেশে ১৪ দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীর রাস্তাঘাট ছিল ফাঁকা। মেয়র হানিফ ফ্লাইওভার, যাত্রাবাড়ী, ২৪ জুলাই।
ছবি: সাজিদ হোসেন।
৯ / ১৯
কঠোর বিধিনিষেধে নারায়ণগঞ্জ ১ নম্বর খেয়া পারাপার ঘাটে দুটি ট্রলার চলছে। বন্ধ করে দেওয়া হয়েছে নৌকা চলাচল। ঘাটে সারিবদ্ধভাবে বাঁধা নৌকাগুলো। নারায়ণগঞ্জ, ২৪ জুলাই।
ছবি: দিনার মাহমুদ।
১০ / ১৯
কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন আজ শনিবার পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য কোনো গাড়ি চলাচল নেই। লালনশাহ সেতু, ঈশ্বরদী, পাবনা, ২৪ জুলাই।
ছবি: হাসান মাহমুদ।
১১ / ১৯
রংপুরে ঈদের পর কোভিডের নমুনা পরীক্ষার বুথে চাপ বেড়েছে। নিউ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর, ২৪ জুলাই।
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৯
সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বিভিন্ন এলাকায় থেমে থেমে হয়েছে বৃষ্টি। সদরঘাট, ঢাকা, ২৪ জুলাই।
ছবি: দীপু মালাকার
১৩ / ১৯
বিধিনিষেধ মানা হচ্ছে না খুলনার অলিগলিতে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই সড়কে চলছে মানুষ। দোলখোলা মোড়, ২৪ জুলাই।
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৯
ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অক্সিজেন সিলিন্ডার রিফিলের জন্য বগুড়ায় নেওয়া হচ্ছে। ছবিটি ঘোষপাড়া মোড় থেকে শুক্রবার দুপুরে তোলা। রাজশাহী, ২৪ জুলাই।
ছবি: শহীদুল ইসলাম।
১৫ / ১৯
বিকেলের ঝলমলে আলোয় ফুলে বসেছে মৌমাছি। সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা ছবি। ঢাকা, ২৪ জুলাই।
ছবি: তানভীর আহম্মেদ।
১৬ / ১৯
কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীর নিউমার্কেট এলাকায় ছবি তুলছেন দুজন। ঢাকা ২৪, জুলাই।
ছবি: শুভ্র কান্তি দাশ
১৭ / ১৯
মাদারীপুরের বাসিন্দা শাহাজাহান ব্যাপারী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ছাড়া পেয়ে বাসার উদ্দেশে রওনা দিলে যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েন। পরে তাঁর স্বজনেরা ভ্যানে করে তাঁকে কেরানীগঞ্জে মেয়ের বাসায় নিয়ে যান। বাবুবাজার সেতু, ঢাকা, ২৪ জুলাই।
ছবি: দীপু মালাকার
১৮ / ১৯
সারা দেশে চলমান কঠোর বিধিনিষেধে রাজধানীর মিটফোর্ড এলাকায় খেয়া পারাপার ছিল স্বাভাবিক। ঢাকা, ২৪ জুলাই।
ছবি: দীপু মালাকার
১৯ / ১৯
সবুজ পাহাড়ের পাদদেশে পিয়াইন নদ, যেখানে দুই পাহাড়ের মধ্য দিয়ে বয়ে আসছে স্বচ্ছ জলের পাথুরে নদ। এই দৃশ্য উপভোগ করতে জাফলংয়ে আসেন পর্যটকেরা। কিন্তু করোনা মহামারিতে চলমান বিধিনিষেধের কারণে সেখানে পর্যটক আসা নিষেধ রয়েছে। এই ঈদে স্থানীয় মানুষ ছাড়া পর্যটকদের চিরচেনা ভিড় নেই জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায়। জাফলং, ২৪ জুলাই।
ছবি: আনিস মাহমুদ।