এক ঝলক (২৪ ডিসেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গতকাল বুধবার শোভাযাত্রা বের করে মরক্কোর মেয়েরা। ছবি: এএফপি

২ / ২৪
চোখ জুড়ানো বাগানবিলাস। ছবিটি গতকাল বুধবার রাজধানীর পান্থপথ এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৩ / ২৪
মাঠ ভরে গেছে সরষে ফুলে। ছবিটি গতকাল লক্ষ্মীপুর সদর উপজেলার মধ্য চরমোনিমোহন এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৪ / ২৪
রাজধানীর মিরপুর-১ নম্বরে শাহ আলী এলাকায় আজ বৃহস্পতিবার জঙ্গি আস্তানা সন্দেহে ছয়তলা একটি ভবন ঘিরে রেখে ভেতরে অভিযান চালাচ্ছে পুলিশ। ভবনের সামনে উৎসুক জনতার ভিড়। বিপুলসংখ্যক র‍্যাব সদস্যও মোতায়েন রয়েছে। ছবি: সাজিদ হোসেন

৫ / ২৪
রাজধানীর মিরপুর-১ নম্বরে শাহ আলী এলাকায় আজ বৃহস্পতিবার জঙ্গি আস্তানা সন্দেহে ছয়তলা একটি ভবন ঘিরে রেখে ভেতরে অভিযান চালাচ্ছে পুলিশ। বিপুলসংখ্যক র‍্যাব সদস্যও মোতায়েন রয়েছে। ছবি: সাজিদ হোসেন

৬ / ২৪
হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসের ভেতর যাত্রীরা। ছবিটি আজ শুক্রবার সকালে হাতিরঝিল এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৭ / ২৪
হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসের বাসে যাত্রী তোলা হচ্ছে। ছবিটি আজ শুক্রবার সকালে হাতিরঝিল এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৮ / ২৪
পাবনার ঈশ্বরদী উপজেলার আরামবাড়ী থেকে পাকশী পর্যন্ত অনেক অংশই বর্ষাকালে ব্যাপক ভাঙনের কবলে পড়ে। তাই নদীর পাড়ের গঠন ঠিক করতে বালু ভর্তি বস্তা তৈরি করতে ব্যস্ত শ্রমিকেরা। ছবিটি আজ বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদীর মাঝদিয়া বড়পাড়া এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

৯ / ২৪
রাজধানীর কাকরাইল রোডের ক্যাথেড্রাল চার্চে খ্রিষ্টীয় ধর্মাবলম্বীরা বড়দিন উদ্যাপনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: হাসান রাজা

১০ / ২৪
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ আজ বৃহস্পতিবার সকালে পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। ছবি: হাসান রাজা

১১ / ২৪
বাংলাদেশ নার্সেস ঐক্য পরিষদ আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের ফুটপাতে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করে। ছবি: হাসান রাজা

১২ / ২৪
কুমিল্লা লাকসাম পৌরসভা নির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গণসংযোগে যান বিএনপির মেয়র প্রার্থী শাহনাজ আক্তার। সঙ্গে ছিলেন সাবেক সাংসদ আনোয়ারুল আজিম। এ সময় সাংসদের গাড়িতে হামলা চালায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আবুল খায়েরের সমর্থকেরা। হামলায় সাংসদের গাড়ির কাচ ভেঙে যায়। ছবি: এম সাদেক

১৩ / ২৪
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করে। ছবি: হাসান রাজা

১৪ / ২৪
খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাইকিংয়ের প্রচার জমে উঠেছে শহরের অলিগলিতে। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি শহরের মহিলা কলেজ সড়ক এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৫ / ২৪
সিটি করপোরেশনের সহযোগিতায় সিডিএর ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় বেশ কয়েকটি বিলবোর্ড উচ্ছেদ করেন। ছবিটি আজ বৃহস্পতিবার বেলা একটায় তোলা। ছবি: জুয়েল শীল

১৬ / ২৪
ফরিদপুর সদরের বাখুন্ডা পূর্বপাড়া এলাকার কৃষক হানিফ বিশ্বাস ৩০ শতাংশ জমিতে ফুলকপি রোপণ করেছেন। আর কদিন পরেই গাছগুলোতে ফুল আসবে। এখন চলছে আগাছা পরিষ্কার। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৭ / ২৪
শুরু হয়েছে আখ রোপণের মৌসুম। ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের রামনগর এলাকার কৃষক খলিল তালুকদার পরিবারের সদস্যদের নিয়ে নিজের খেতে আখ রোপণে ব্যস্ত। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৮ / ২৪
বড়দিন উদ্‌যাপন উপলক্ষে গির্জায় চলছে সাজ-সজ্জার কাজ। ছবিটি আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গির্জা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৯ / ২৪
যশোর শহরে ক্যাথলিক গির্জায় বড়দিন উদ্‌যাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ছবি: এহসান-উদ-দৌলা

২০ / ২৪
রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ বৃহস্পতিবার বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মতবিনিময় সভায় আলোচকেরা। অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: সাবিনা ইয়াসমিন

২১ / ২৪
রাজধানীর লালবাগের শ্মশানঘাট এলাকার বেড়িবাঁধ সড়কজুড়ে চলছে বুড়িগঙ্গা নদীর দুই পাড় দখল। রিকশার গ্যারেজ, পলিথিন কারখানাসহ আরও অনেক রকম স্থাপনা গড়ে উঠছে এই দখলকৃত জমিতে। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: সাইফুল ইসলাম

২২ / ২৪
এভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করছে। বিভাজকের ভাঙা অংশ দিয়ে রিকশা-ভ্যান ও মোটরসাইকেল ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ছবিটি আজ বৃহস্পতিবার ঢাকার দনিয়া এলাকা থেকে তোলা ছবি: আবদুস সালাম

২৩ / ২৪
জলের মধ্যে রান্নাবান্না, জলের মধ্যেই ঘুম। নিজেদের তৈরি করা ছোট ছোট নৌকায় এভাবেই বসবাস করে ৭-৮টি পরিবার। আশপাশের এলাকাতেই কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। ছবিটি কামরাঙ্গীরচর এলাকা থেকে তোলা। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৪ / ২৪
ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগের এই সাইনবোর্ড বলছে ‘পার্কিং নিষেধ’। তার পরও সড়কের ওপরই দাঁড় করিয়ে রাখা হচ্ছে সারি সারি গাড়ি। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম