শীতকালে গ্রামে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। পিঠা তৈরি করে স্বজনদের নিমন্ত্রণ করে খাওয়ান অনেকে। দুই নারী ঘরের দাওয়ায় বসে ঝিনুক পিঠা (ঝিনুকের আদলে গড়া) তৈরি করছেন। তাজনগর, মিঠাপুকুর উপজেলা, রংপুর, ২৪ ডিসেম্বর। ছবি: মঈনুল ইসলাম
২ / ২০
ময়ূর পাখির সৌন্দর্য অপরূপ। পেখম মেললে সে সৌন্দর্য আরও বাড়ে। বঙ্গবন্ধু সাফারি পার্ক, শ্রীপুর, গাজীপুর, ২৩ ডিসেম্বর। ছবি: সাদেক মৃধা
৩ / ২০
এমন পাখির দল দেখেই কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন—‘আকাশে উড়িছে বকপাতি, বেদনা আমার তারি সাথী’! সোফিয়া, বুলগেরিয়া, ২২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৪ / ২০
সৌরভ না থাকলেও সৌন্দর্যে অনন্য বাগানবিলাস ফুল। রোদে সে সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। দীঘিনালার জোড়াব্রিজ, খাগড়াছড়ি, ২১ ডিসেম্বর। ছবি: পলাশ বড়ুয়া
৫ / ২০
আগামীকাল বড়দিন। সাজ-সাজ রব চারদিকে। সান্তা ক্লজ সেজে চলছে উপহার দেওয়ার পালা। এমন এক সান্তা কলজের সঙ্গে এক তরুণীর সেলফি। আহমেদাবাদ, ভারত, ২৩ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৬ / ২০
মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে খ্রিষ্টান সম্প্রদায়ের অনেকেই আছেন। দেশটিতে তাই বেশ উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয় বড়দিন। সান্তা ক্লজের সাজে এক ব্যক্তির সঙ্গে ছবি তুলছেন মা-মেয়েরা। ইসলামাবাদ, পাকিস্তান, ২২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বড়দিন উৎসবের অংশ হিসেবে নদীর ঠান্ডা পানিতে গোসলের আয়োজন করা হয়েছিল। ছোট্ট মেয়েটি সফলভাবে সেটি সম্পন্ন করেছে। তার অভিব্যক্তি জানার জন্য ভিড় করেছেন সাংবাদিকেরা। ক্রাসনোইয়ার্স্ক, রাশিয়া, ২৩ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৯ / ২০
আর্সেনাল ও লিভারপুলের মধ্যকার ফুটবল ম্যাচের আগে ফাঁকা স্টেডিয়ামে বসে আছে একটি পাখা। লন্ডন, যুক্তরাজ্য, ২২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১০ / ২০
বিক্রির জন্য রাখা হয়েছে বুনো ফুলঝাড়ু। ১৮ থেকে ২০টির এক আঁটি ফুলঝাড়ু রাঙামাটিতে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। পাইকাররা কিনতে আসেন সাপ্তাহিক হাটবারে। ঘাগড়া, কাউখালী, রাঙামাটি, ২৩ ডিসেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২০
রাজধানীর নীলক্ষেত মোড়ের দেয়াল জুড়ে থাকা বিশাল ম্যুরালটি এত দিন চোখের আড়ালে ছিল। ফুটপাতের দোকানের আড়ালে পড়ে ছিল ঢাকার ইতিহাসভিত্তিক শিল্পকর্মটি। ম্যুরালটি সম্প্রতি সংস্কার করা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে ফুটপাতের দোকানপাট। নীলক্ষেত, ঢাকা, ২৪ ডিসেম্বর। ছবি: আবদুস সালাম
১২ / ২০
আগামীকাল শুভ বড়দিন। খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এরই মধ্যে রাজধানীর সোনারগাঁ হোটেলে উৎসব উদ্যাপনের প্রস্তুতি শেষ হয়েছে। হোটেলে আসা লোকজন ঘুরে ঘুরে দেখছেন সেসব প্রস্তুতি। সান্তা ক্লজের প্রতিকৃতি দেখে দাঁড়িয়ে পড়ে এক শিশু। ছবিটি বিকেলে তোলা। ঢাকা, ২৪ ডিসেম্বর। ছবি: সাইফুল ইসলাম
১৩ / ২০
চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী আসবাব মেলা। মেলার দ্বিতীয় দিনে বিভিন্ন স্টল ঘুরে দেখছেন দর্শনার্থীরা। জিইসি কনভেনশন হল, চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর। ছবি: সৌরভ দাশ
বড়দিন উপলক্ষে নানা রঙের আলোকসজ্জায় সাজানো হচ্ছে গির্জাগুলো। এ সময় এখানে ঘোরাফেরা করতে থাকা এই বিড়ালছানাও চলে এসেছে গির্জায়। পাথরঘাটা গির্জা, চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর। ছবি: সৌরভ দাশ
১৬ / ২০
বড়দিন উপলক্ষে শনিবার থেকে নানা রঙের আলোকসজ্জায় সাজানো হচ্ছে গির্জাগুলোকে। পাথরঘাটা গির্জা, চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর। ছবি: সৌরভ দাশ
১৭ / ২০
ছড়া থেকে পানি সংগ্রহ করছেন পাহাড়ি ত্রিপুরা নারী। পল্টন জয়পাড়া এলাকা, খাগড়াছড়ি সদর, ২৪ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
১৮ / ২০
শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে লেপ-তোশকেরও চাহিদা বেড়ে যায়। তাই ব্যস্ত লেপ-তোশক তৈরির কারিগরেরা। তৈরি শেষে একেকটি লেপ ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন কারিগরেরা। টেপাখোলা এলাকা, ফরিদপুর শহর, ২৪ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান
১৯ / ২০
মাড়াই করা ধান ও চাল সংরক্ষণের জন্য কৃষকেরা ডোল ব্যবহার করেন। এখন আমন ধান কাটা ও মাড়াই প্রায় শেষের দিকে। তাই ধান রাখতে ফরিদপুরের সাপ্তাহিক হাট থেকে ডোল কিনে বাড়ি ফিরছেন এক কৃষক। গেরদা এলাকা, ফরিদপুর সদর, ২৪ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান
২০ / ২০
হাকালুকি হাওরে এবার বোরো ধানের আবাদ শুরু হয়ে গেছে। বীজতলা থেকে হালিচারা নিয়ে নৌকায় হাওরে ছুটছেন কৃষকেরা। কণ্ঠিনালা নদী, জুড়ী, মৌলভীবাজার, ২৪ ডিসেম্বর। ছবি: কল্যাণ প্রসূন